গোলাম মৌলা রণি
ছোট বেলায় রুনা লায়লাকে নিয়ে গল্প শুনতাম যে ভারত ফারাক্কার বিনিময়ে রুনা লায়লাকে নিতে চেয়েছিলো কিন্তু বঙ্গবন্ধু দেননি ! আজ অনেক দিন পর এই মহান শিল্পীকে নিয়ে শৈশবের গল্প মনে হলো উপমহাদেশের কিংবদন্তি চিকিৎসক ডাঃ প্রাণ গোপাল দত্তের একটি ঘটনা শুনে !
ডাঃ প্রাণগোপাল ভারতে আছেন ! আমাদের দেশ গত ৫০ বছর ধরে একজন প্রাণগোপাল তৈরি করেছে এবং ভারত কোন বিনিময় ছাড়াই তাকে নিয়ে নিয়েছে ! ডাঃ প্রাণগোপালকে সম্প্রতি ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন সেইদেশে ডাক্তারি করার অনুমোদন দিয়েছে !
১৯৭১ সালে আমরা রুনা লায়লাকে হারাইনি ! উল্টো কবি নজরুলকে পেয়েছিলাম ! রাজাকার আলবদর এবং পাকিস্তান সরকারের তাবেদার হওয়া সত্ত্বেও দেশের জ্ঞানী গুনি আমলা কামলা সবাইকে পাকিস্তান থেকে এনে দেশের কাজে লাগিয়েছিলাম ! আর ২০২৬ সালে সাকিব আল হাসান, ডাঃ প্রাণগোপালদের মতো কতোজনকে যে হারিয়েছি তার হিসেব কার কাছে চাইবো !








