দিনাজপুর প্রেসক্লাবের কেয়ার টেকার ছবিলাল সরকার এর একমাত্র জামাতা ক্ষিরোদ কুমার সরকার চিকিৎসাধীন অবস্থায় ভারতের দিল্লীর ফটিকস হাসপাতালে গতকাল ৯ মে শুক্রবার পরলোগমন করেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। ক্ষিরোদ স্থানীয় আজকের প্রতিভায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন বন্ধ বান্ধব রেখে গেছেন। সংবাদপত্রে কর্মরত বিনোদ কুমার সরকার,লক্ষন কুমার এর ভাতিজি জামাই এবং পল্লি উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক রনজিৎ কুমার সরকার এর একমাত্র ভগ্নীপতি।
ভারত থেকে তার মৃতদেহ আজ রোববার ঢাকায় বিকেলে পৌছুবে। একই দিন দিনাজপুরে রাতে রাজবাটি গাবুড়া শস্মানে দাহ করা হবে। এর আগে রাজবাটি নিজ বাড়ীতে ক্ষিরোদেও মৃতদেহ রাখা হবে।
তার মৃত্যুতে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু , সাধারন সম্পাদক গোলাম নবী দুলালসহ সকল সাংবাদিক , ক্যামেরা পার্সনরা গভীর শোক প্রকাশ করেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা
রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ...







