Tuesday, October 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

ছয় মাস না যেতেই বিএনপিকে আ.লীগের সঙ্গে কেন তুলনা করছে জামায়াত

admin by admin
August 1, 2026
in বিশেষ সংবাদ, মতামত, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
ছয় মাস না যেতেই বিএনপিকে আ.লীগের সঙ্গে কেন তুলনা করছে জামায়াত
0
SHARES
32
VIEWS
Share on FacebookShare on Twitter

বিএনপি সরকার গঠনের ছয় মাস না পেরোতেই দলটির কর্মকাণ্ডকে আওয়ামী লীগের শাসনামলের সঙ্গে তুলনা করছে জামায়াতে ইসলামী। প্রশ্ন উঠেছে, কেন এই তুলনা? এ নিয়ে জামায়াতের শীর্ষ নেতারা বিভিন্ন উদাহরণও তুলে ধরেছেন। যদিও বিএনপি বলছে, এমন তুলনা এই মুহূর্তে অনুচিত। বিরোধী দল মূলত সরকারকে ঘায়েল ও ব্যর্থ করতেই এসব অজুহাত ছড়াচ্ছে।

জামায়াত নেতাদের মতে, বিএনপি আওয়ামী লীগের স্টাইলে পুরোনো ‘ফ্যাসিবাদী’ কায়দায় সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। দ্বিমত পোষণের অধিকার হরণে আওয়ামী লীগকে অনুসরণ করছে তারা। দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়ে সরকারি প্রতিষ্ঠানসহ সবকিছু কুক্ষিগত করছে। নির্বাচন না দিয়ে সিটি করপোরেশন থেকে শুরু করে জেলায় জেলায় দলীয় নেতাকর্মীদের প্রশাসক নিয়োগ দিয়ে সবকিছু লুটেপুটে খাচ্ছে।

অপরদিকে বিএনপির নেতারা বলছেন, বিএনপির শাসনামলে কোনও ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি। এমনকি গুমের মতো ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি। আইনের শাসন প্রতিষ্ঠার পথে বিএনপি সরকার। এখন জনগণ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে—যা ইচ্ছা তা করতে পারছে। এমনকি দ্বিমত পোষণও শ্রদ্ধার সঙ্গে দেখছে সরকার প্রধানসহ সংশ্লিষ্ট সবাই।

যা বলছেন জামায়াত আমির

সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত অসংখ্যবার আওয়ামী লীগের শাসনামলের সঙ্গে বিএনপিকে তুলনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ শীর্ষ পর্যায়ের নেতারাও বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করেছেন।

বিএনপি সরকার গঠনের দু’মাসের মাথায় জামায়াত আমির বলেছেন, ‘‘বিএনপি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে।’’ তিনি আরও বলেছেন, ক্ষমতায় বসে গুম কমিশন, দুদক, নির্বাচন কমিশন, বিচার বিভাগসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের নিয়ন্ত্রণে এনে আওয়ামী ফ্যাসিবাদী কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে বিএনপি।

খুলনা বিভাগীয় সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশে বিএনপি সরকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ‘‘মনে হচ্ছে নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটা অনিবার্য বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।’’

এরপর সিলেটের সমাবেশে তিনি বলেন, ‘‘হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন, জনগণ আপনাদেরও তাড়াবে। আপনাদেরকেও জনগণ ছেড়ে দিয়ে কথা বলবে না।’’

আওয়ামী কায়দায় বিএনপি দেশ চালাতে চায় উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘‘সরকার স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশন চায় না। তারা আগের ফ্যাসিবাদী ধারায় সবকিছু রাখতে চায়। এ জন্যই গণভোটের রায় মানতে চায় না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এ রায় বাংলার মাটিতে বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ।’’

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণ এবং নির্বাচন কমিশনের বিতর্কিত নিয়োগের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘‘বিএনপি ও বর্তমান প্রশাসন তাদের কাজের মাধ্যমে নিজেদের নীতি থেকে সরে এসে আওয়ামী লীগের মতো একপেশে ও দলীয় আচরণের পথ অনুসরণ করছে।’’

কেন এই তুলনা করা হয়

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘বিএনপি গণভোটের গণরায় অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তারা জনগণের যে প্রত্যাশা ও অধিকার তা নিয়ে ছিনিমিনি খেলছে। সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন না করে তা পুরোনো ফ্যাসিবাদী সরকারের শাসনামলে ফিরে যাচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘‘সব জায়গাতে তারা দলীয়করণ করছে। দলীয়করণে ইতিহাসের সব রেকর্ড ম্লান করে দিয়েছে। অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, সচিব পর্যায়ে সব জায়গাতে চুক্তিভিত্তিক দলীয় নিয়োগ দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনে নিয়োগ এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয় লোকদের, যারা চিহ্নিত দুর্নীতিবাজ—তাদের এখানে প্রোভাইড করা হয়েছে। কারণ হলো, এগুলো টাকা-পয়সার জায়গা, ভালোভাবে কামানো যায়।’’

জামায়াতের এই নেতা বলেন, ‘‘দ্রব্যমূল্য দিন দিন অনেক বেড়ে গেছে। আইনের শাসনের কোনও উন্নতি নেই। তাহলে এই যে এতগুলো বিষয়, সবকিছুই ফ্যাসিবাদী সরকারের লক্ষণ। এ জন্য তুলনা করা হয়, ভুল কিছু তো তুলনা করা হচ্ছে না।’’

জামায়াতের সুরে কথা বলছে এনসিপি ও ইসলামী আন্দোলন

বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর মানুষের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছিল— জনআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। যেখানে বিগত ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হবে না। কিন্তু বর্তমান সরকারের ৫ মাসের শাসনে জনমনে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। বিশেষ করে বিরোধী মত দমনে বর্তমান সরকারও বিগত ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে।

তিনি বলেন, ‘‘সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতা সংগ্রাম অনুষ্ঠিত হলেও বিজয়ের ৫৫ বছর পরও এ দেশের মানুষ ন্যায়বিচার পায়নি। দেশের জনগণ এখনও শোষণ বঞ্চনার শিকার। ন্যায়বিচার থেকে বঞ্চিত। সন্ত্রাস-দুর্নীতি ও মাদকের করালগ্রাসে নিমজ্জিত।’’

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘‘গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ) ব্যবহার করে মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল। বর্তমান সরকারও সেই পথেই হাঁটা শুরু করেছে।’’

গণভোটের কথা উল্লেখ করে নাহিদ বলেন, ‘‘গণভোটে জন্ম নেওয়া বিএনপি গণভোটকেই অস্বীকার করছে। প্রকৃতপক্ষে বিএনপি তার জন্মকেই অস্বীকার করছে। এত কম সময়ে আর কোন সরকার এত অজনপ্রিয় হয়নি।’’

সরকারকে ঘায়েল করতেই বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করেছে জামায়াত বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘‘বিরোধী দল সরকারি দলকে কীভাবে ঘায়েল করবে, একটা প্রেসারের মাধ্যমে কীভাবে সরিয়ে গণতান্ত্রিক উপায়ে তারা ক্ষমতায় আসবে, মানুষকে বোঝাবে যে তারাই ক্ষমতায় আসবে পরবর্তীকালে—তারা এরকম একটা রাজনীতি করছে।’’

আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘‘গত ১৭ বছর তো কোনও ডেমোক্রেসি, ফ্রিডম অব স্পিচ, ফ্রিডম অব জাস্টিস- এর কিছুই ছিল না। ওখান থেকে বেরিয়ে আসতে আমাদের সময় লাগবে। বাইরের রাজনীতি আর সংসদের রাজনীতি কিছুটা ভিন্ন। সংসদ হলো সব কর্মকাণ্ডের উৎস। এখানে বিরোধীদলীয় নেতাও প্রায় ৮০ শতাংশ সময় সংসদে থাকেন। লিডার অব দ্য হাউস, উনিও ৭৮ থেকে ৮২ শতাংশ সময় সংসদে থাকেন। এটিই তো সবচেয়ে বড় বিজয়।

তিনি আরও বলেন, ‘‘এখন পর্যন্ত সংসদে বড় ধরনের কোনও রকম ব্যাঘাত ঘটে নাই। এই যে ১৭ বছরের প্র্যাকটিস থেকে বেরিয়ে এসে আমরা আগাচ্ছি, মাত্র গেলো পাঁচ মাস। আমি ভীষণ আশাবাদী, এই পার্লামেন্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় ন্যাশনাল পলিটিক্সে ঐকমত্য থাকবে। সরকারি দল এবং বিরোধী দল ধৈর্যটা যত বেশি আপহোল্ড করতে পারবে, গণতন্ত্র তত বেশি রিস্টোর হবে।’’

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা কতটা যৌক্তিক এমন প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী একবাক্যে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেটা আপনারই বিবেচনা করুন।’বাংলা ট্রিবিউন 

Post Views: 120

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

by admin
October 13, 2026
0
14

সৌদি আরবের রাজধানী রিয়াদে টানা তৃতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। আর ইয়েমেন থেকে এই...

৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি

৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি

by admin
October 13, 2026
0
7

১৩ অক্টোবর-২০২৬ইং ডেমোক্রেটিক লীগ-ডিএল এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী সমমনা জোট এবং সাবেক ২০দলীয় জোটের শীর্ষ নেতা...

সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

by admin
October 12, 2026
0
16

প্রেস রিলিজ | PRESS RELEASE   সিডনি, ৩ অক্টোবর ২০২৬: অস্ট্রেলিয়াভিত্তিক আইইউটি অ্যালামনাই সংগঠন IUTian Sydneysiders-এর উদ্যোগে সিডনির রোজলি কমিউনিটি...

সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন

সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন

by admin
October 12, 2026
0
7

  সাভার প্রতিনিধি: ওয়ারিশ সূত্রে পাওয়া জমির অধিকার বুঝে নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন মো. সাইদুর রহমান সাওন। কিন্তু বারবার...

হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে: আদালতে পলক

হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে: আদালতে পলক

by admin
October 12, 2026
0
23

জুলাই গণ-অভ্যুত্থানে মোহাম্মদপুর থানার এক মামলার শুনানিতে হাতকড়া পেছনে রেখে সিঁড়ি দিয়ে হেটে আদালতে তোলায় বিচারকের কাছে অভিযোগ দিয়েছেন সাবেক...

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮

by admin
October 12, 2026
0
37

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত এবং ১১ জন আহত...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • _দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার October 13, 2026
  • আজ ১২ অক্টোবর মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ২৫ তম মৃত্যুবার্ষিকী October 13, 2026
  • পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান October 13, 2026
  • বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত,বাল্যবিয়ে বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান October 13, 2026
  • বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স  October 13, 2026
  • রংপুর বিভাগে বাণিজ্যিকভাবে কলা চাষ হচ্ছে, সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক October 13, 2026
  • দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত October 13, 2026
  • চিকিৎসা, উৎসব ভাতা ও পুনঃপেনশনের দাবীতে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ October 13, 2026
  • ফ্যামিলি কার্ড কর্মসূচীর আওতায় তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২দিনব্যাপী প্রশিক্ষণ শেষে নির্ভুল তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে October 13, 2026
  • দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের একদশপূর্তি উপলক্ষ্যে বিশেষ সেমিনার সাংস্কৃতিক ও চড়–ইভাতি অনুষ্ঠিত October 13, 2026
  • দিনাজপুরে  কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত October 13, 2026
  • জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী October 13, 2026
  • ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

      ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

      October 13, 2026
      থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

      থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

      October 13, 2026
      টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

      টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

      October 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d