রাজধানীর শাহবাগে ছাত্রদল ও শিবিরের মুখোমুখি অবস্থানে পরিস্থিতি উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটেছে।
ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। জামায়াত শিবির রাজাকার , এই মুহূর্তে বাংলা ছাড়। গুপ্ত রাজনীতি চলবেনা, চলবেনা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
জানা গেছে, ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের আরেক সম্পাদক মোসাদ্দেক কয়েকদিন যাবত সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট করেন। এর জের ধরেই থানার সামনে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।







