Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

ছাত্রশিবিরের ৭ কর্মীকে গুম ও নির্যাতনে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

admin by admin
November 17, 2024
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

ইসলামী ছাত্রশিবিরের ৭ কর্মীকে গ্রেফতারপূর্ব ও গ্রেফতার-পরবর্তী সময়ে ছাত্রলীগ-যুবলীগ এবং প্রশাসনের নির্যাতনে পঙ্গু করে দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার (১৭ নভেম্বর) ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং সহকারী সম্পাদক আমানুল্লাহ আল জিহাদীর (আদিব) তত্ত্বাবধানে  ট্রাইব্যুনালে ৭ ভিকটিম নিজেই এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আওয়ামী সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আওয়ামী যুব ও ছাত্রলীগের সন্ত্রাসীদের যোগসাজশে পৃথক পৃথক ঘটনায় মো. আব্দুল করিম, মো. আলমগীর হোসেন, মো. দেলোয়ার হোসেন মিশু, মো. সাইফুল ইসলাম তারেক, মো. নুরুল আমিন, মো. কামারুজ্জামান এবং মো. জনি ইসলামকে গ্রেফতারের আগে ও পরে নির্মম নির্যাতনের শিকার হতে হয়। এসব নির্যাতনের ফলে তারা স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেন।

অভিযোগ নং—১
ঘটনার তারিখ: ১৭ই ফেব্রুয়ারি ২০১৫
স্থান: বিনোদপুর বাজার, মতিহার থানা
ভিকটিম: মো. জনি ইসলাম। যিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শাখার কর্মী হিসেবে কাজ করছিলেন।

২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে পড়ার টেবিলে বসে পড়াশোনা করছিলেন মো. জনি ইসলাম। রাত ১১.০০টার দিকে প্রশাসনের লোকজন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫/২০ জন তার বাড়িতে এসে তাকে পড়ার টেবিল থেকে উঠিয়ে হ্যান্ডকাপ পরিয়ে কিছু বুঝে ওঠার আগেই তাড়াহুড়ো করে তাকে বিনোদপুর বাজারে অবস্থান করা গাড়িতে উঠিয়ে চোখ বেঁধে ফেলে। তাকে সেখান থেকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে গিয়ে আনুমানিক রাত ১২.০০টার পর থেকে তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা হয়। তার হাতের কব্জি এবং পায়ের তালুতে চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে ফেলা হয়। এর পর তাকে থানার বাইরে দাঁততলা নামক একটি আমবাগানে নিয়ে গিয়ে বাম পায়ে শটগান ঠেকিয়ে ৩টি গুলি করা হয়, যার ফলে তার পা ঝাঁঝরা হয়ে যায়। গুলির শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে এলে তারা তাকে দ্রুত গাড়িতে উঠিয়ে আহত পায়ে আরও আঘাত করে।

এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হয়। কিন্তু সেখানে তাকে ৩ দিন পর্যন্ত কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়, এখানে আরও ৫ দিন কোনো চিকিৎসা দেওয়া হয়নি। ৫ দিন পর তার পায়ের পরীক্ষা করা হয় এবং তার পা থেকে দুর্গন্ধ বের হলে ডাক্তারের পরামর্শে পা কেটে ফেলা হয়। পরে তাকে বন্দুকযুদ্ধের নামে নাটক সাজিয়ে মামলা দেওয়া হয় এবং কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি ২৫টি মামলা নিয়ে জীবনযাপন করছেন।

অভিযোগ নং—২
ঘটনার তারিখ: ৩ মার্চ ২০১৩, দুপুর ৩.৩০ মিনিট
স্থান: শেখেরখীল রাস্তার মাথা, বাঁশখালী, চট্টগ্রাম
ভিকটিম: মো. আব্দুল করিম। যিনি ইসলামী ছাত্রশিবিরের বাঁশখালী থানার কর্মী ছিলেন।

২০১৩ সালের ৩ মার্চ, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে শেখেরখীল রাস্তার মাথা থেকে বিকাল ৩.৩০ মিনিটে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শুরু হয়। পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা আকস্মিকভাবে হামলা চালিয়ে গুলি বর্ষণ করে। একপর্যায়ে একটি বুলেট তার মেরুদণ্ডে আঘাত করে। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার তাকে দ্রুত চট্টগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে প্রশাসন ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের বাধার কারণে স্থলপথে যাওয়াটা অসম্ভব হয়ে পড়লে সংগঠনের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গোপসাগরের বিপদসংকুল জলপথে ট্রলারযোগে তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তার মেরুদণ্ড অকার্যকর ঘোষণা করেন। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে ১১ বছর ধরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং সেটাই তার স্থায়ী নিবাস।

অভিযোগ নং—৩
ঘটনার তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০১৩
স্থান: মির্জাপুর বাজার, শেরপুর, বগুড়া
ভিকটিম: মো. আলমগীর হোসেন। তিনি ইসলামী ছাত্রশিবিরের জনশক্তি ছিলেন।
২৮ ফেব্রুয়ারি ২০১৩ সালে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদির রায়ের প্রতিবাদে পবিত্র শুক্রবার সকাল ৮:০০টার দিকে মির্জাপুর বাজার থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল শুরু হয়। ইতোমধ্যে পুলিশ, বিজিবি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা উপর্যুপুরি হামলা ও গুলি চালাতে থাকে। একটি বুলেট এসে তার ডান কানে লাগে। সে আহত অবস্থায় পড়ে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে গাড়িতে ওঠানোর সময় আওয়ামী সন্ত্রাসীরা এসে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে তাদের হাতে থাকা হকিস্টিক, লাঠি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আঘাত করতে থাকে।

আশ্চর্যের বিষয় হলো, এ সময় পুলিশ ও বিজিবি নীরব দর্শকের ভূমিকা পালন করে। একপর্যায়ে তাদের হাতে থাকা রামদা দিয়ে দুপায়ে কোপ দেয় এবং মাথায় হকিস্টিক দিয়ে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। তারা তাকে মৃত ভেবে ৩০ ফুট উঁচু ব্রিজ থেকে ফেলে দিলে তার মেরুদণ্ড ভেঙে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে, সে তখন একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়, এরপর পঙ্গু হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ ১১ বছর যাবৎ চিকিৎসা নিচ্ছেন। এখন হুইলচেয়ারই তার নিত্যদিনের সঙ্গী।

অভিযোগ নং—৪
ঘটনার তারিখ: ২৪ ডিসেম্বর ২০২২
স্থান: মাইজদী পৌর বাজার, নোয়াখালী
ভিকটিম: মো. দেলোয়ার হোসেন মিশু।
২০২২ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে বিক্ষোভ মিছিল হয়। তারই ধারাবাহিকতায় নোয়াখালী শহরের মাইজদী পৌর বাজার থেকে শান্তিপূর্ণ মিছিল শুরু হলে পুলিশ হামলা চালায় এবং গুলি বর্ষণ করে। একটি রাবার বুলেট তার ডান চোখে আঘাত করে। স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ কেস দেখে কোনো হাসপাতালে চিকিৎসা দিতে রাজি হয়নি। পরবর্তীতে একজন ডাক্তারের সুপারিশে চিকিৎসা দিতে রাজি হয় একটি হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা নিলেও সে তার এই চোখে আর দেখতে পায় না। চিরদিনের জন্য তার এই চোখের আলো নিভে যায়।

অভিযোগ নং—৫
ঘটনার তারিখ: ১৪ জুন ২০১৭, আনুমানিক বিকেল ৩:০০টা।
স্থান: নিজ বাড়ী (সেলিম মাস্টারের বাড়ী, নাপিত পুকুরিয়া, উত্তর পাদুয়া, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম)।
ভিকটিম: মো. সাইফুল ইসলাম তারেক। তিনি ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় থানার কর্মী ছিলেন।

১৪ জুন ২০১৭, বিকেল আনুমানিক ২:৩০ মিনিটের দিকে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি তার বাড়ির আঙিনা থেকে এলাকাবাসী এবং তার পরিবারের সদস্যদের সামনে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে গাড়িতে তুলে চোখ বেঁধে ফেলা হয় এবং তাকে পতেঙ্গা র‌্যাব-৭ এ নিয়ে যাওয়া হয়।
দুই দিন পর তাকে বান্দরবন ক্যাসিংঘাটায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে গুমে থাকা জয়নাল আবেদীনকে নিয়ে এসে পতেঙ্গা র‌্যাব-৭ এ রাখা হয়। সেখানে তাকে ৫৯ দিন একটি কবরের মতো রুমে বন্দি রাখা হয়। এর মধ্যে ৩৯ দিন তাকে কোনো গোসলের সুযোগ দেওয়া হয়নি। পরবর্তীতে ৫৯ দিন পর তাকে চোখ বেঁধে অন্যত্র কোথাও নিয়ে যাওয়া হয়, সেখানে এসে তাকে নিয়মিত জিজ্ঞাসাবাদের নামে নির্মম নির্যাতন চালানো হয়।

২০১৯ সালে হঠাৎ সেখানে জয়নাল আবেদীনের সঙ্গে তার দেখা হয় এবং তিনি জানান যে, তিনি পরবর্তীতে র‌্যাবের উত্তরা ক্যাম্পে ছিলেন। এরপর, তাকে সেখানে থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পর সাইফুল ইসলাম তারেককে ২০২০ সালের ১৯ জুন ময়মনসিংহ র‌্যাব-১৫ এ নিয়ে যাওয়া হয়। ২০ জুন ২০২০ সালে তাকে ফুলবাড়িয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়। দীর্ঘ ১০ মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

অভিযোগ নং—৬
ঘটনার তারিখ: ২৬ জুন ২০১৩, সন্ধ্যা ৬:৩০ মিনিট।
স্থান: গুলশান আজাদ মসজিদ, গুলশান, ঢাকা।
ভিকটিম: মো. নুরুল আমিন। তিনি তৎকালীন ইসলামী ছাত্রশিবিরের ভাটারা থানা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী ঢাকা থেকে গুম হওয়ার পর তাদের সন্ধানে তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন সম্পাদক আব্দুস সালামসহ গুলশান থানায় ২৬ জুন ২০১৩ তারিখে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর গুলশান আজাদ মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বের হলে সাদা পোশাকে র‌্যাবের একটি টিম প্রথমে আব্দুস সালাম এবং পরে নুরুল আমিনকে ধরে মাইক্রোবাসে তুলে নেয় এবং তাদের চোখ বেঁধে ফেলে।

প্রায় এক ঘণ্টা পথ চলার পর তাদের কোলে করে নিয়ে চারতলা একটি কক্ষে রেখে দেওয়া হয়। সেখানে তাদের নিয়মিত জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের শিকার হতে হয়।
৩ মাস ১৫ দিন পর হঠাৎ একদিন রাত ৩:০০টার দিকে গাড়িতে করে চোখবাঁধা অবস্থায় নুরুল আমিনকে মানিকগঞ্জ সদর উপজেলার ঘিওর নামক স্থানে এবং আব্দুস সালামকে সাভারে ফেলে রেখে চলে যায়।

অভিযোগ নং—৭
ঘটনার তারিখ: ৫ মে ২০১৭, আনুমানিক রাত ২:০০টা।
স্থান: ঝিনাইদহ শহর।
ভিকটিম: মো. কামারুজ্জামান। তিনি ইসলামী ছাত্রশিবিরের তৎকালীন রতনহাট উপজেলার একটি ইউনিয়ন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ৪ মে ২০১৭ তারিখে তিনি তার বন্ধুর বাসায় যান এবং সেখানেই রাত্রিযাপন করেন।
হঠাৎ রাত ২:০০টার দিকে সাদা পোশাকে ৮-১০ জন লোকের একটি দল এসে জোরপূর্বকভাবে কামারুজ্জামানকে তুলে নিয়ে যায়। তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দেয়। তাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে তার কারণ জানতে চাইলে তারা গালাগাল শুরু করে। এরপর তারা তাকে একটি সাদা মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়া যায়।
অদ্যাবধি তাঁর কোনো খোঁজ মেলেনি!

Post Views: 288

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
5

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

by admin
September 19, 2026
0
16

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d