বরিশাল ব্যুরো \ ছয়টি মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামী কালু সরদারকে (২০) ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত কালু জেলার গৌরনদী পৌর এলাকার উত্তর বিজয়পুর মহল্লার মাহবুব সরদারের ছেলে।
গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উত্তর বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা কালুকে ১০২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পূর্বে ছয়টি মামলা চলমান রয়েছে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত
ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।...








