তুমুল ঝগড়া হবার পরেও চুমু দিয়ে, জড়িয়ে জাপটিয়ে ভালোবেসে সব ভুলচুকগুলোকে ওভারলুক করে দ্যান। ছেড়ে যাওয়ার আগে, ফিরে আসার পরে, ঘুম থেকে ওঠার সময়, কাজে বেরোনোর সময়ে জড়ান, গালে-নাকে-কপালে-মাথায় যেথা মন চায় ভালোবাসার একটা উষ্ণ চিহ্ন রাখেন।
বয়স বাড়লেও যেন এসবের সাথে কখনো কম্প্রোমাইজ না হয়। পুরোনো বাসনপত্রের ডাঁই, ওল্ড লাগেজ, উইয়ে ধরা বই… এগুলোর মতো মানুষ দুজন হয়ে উঠবেন না যেন। বাচ্চাকাচ্চা বড় হয়ে যাক, চুমু বা জড়িয়ে ধরায় কোনো লুকোচুরি করতে লাগে না। ওগুলো কখনোই বিছানাবালিশে লেপ্টে থাকা যৌনতা নয়। নেসেসিটি… রোজের দাঁত ব্রাশ করা, ব্রেকফাস্ট করা, ঘুমানো, টাকা রোজগারের মতো এগুলো নেসেসিটি। ব্ল্যাক কফির মতো স্ট্রং এসেন্স।
এগুলোর থাকা দরকার, সম্পর্কে দেখনদারির জন্য নয়… আমাদের শরীরে হ্যাপী হরমোন অক্সিটোসিন বাড়ানোর জন্য। পালসবিট মিনিটে সত্তর থেকে বাহাত্তর রাখার জন্য। স্কীনে গ্লো আনার জন্য।
একে অপরের গোটা দিনটা ভালো কাটার জন্য। একটা জার্নি সুন্দরভাবে কমপ্লিট হওয়ার জন্য, এগুলো ভীষণ প্রয়োজন। আদিমতা, বন্যতা নয়, অসভ্যের মতোও নয়, শুধুমাত্র জুড়ে থাকার জন্যই একটা করে এই জাতীয় ‘হজমোলা’ রাখুন নিজেদের সঙ্গে।
জানেন, ভালোবাসাতেও অনেক অ্যাসিডিটি হয়। হজমিগুলির কথা ভুলে গেলে চলে থোড়াই?
-Halima Akter Toma is in Dhaka, Bangladesh.








