নেয়ামত উল্যাহ তারিফ: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে একনিষ্ঠ কর্মী হিসেবে দলের সুসময় এবং দুঃসময়ে নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন ও করছেন মোঃ ফকরুল ইসলাম। বিশেষ করে নোয়াখালী অঞ্চলে বিএনপির আস্থার প্রতীক হিসেবে তাকে বিবেচিত করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাকে নোয়াখালী ৫ আসন থেকে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য মনোনিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এ প্রতিবেদকের সাথে মোঃ ফখরুল ইসলাম সম্পর্কে তার নির্বাচনী এলাকার অনেকের কথা হয়। উল্লেখযোগ্য কয়েকজনের মন্তব্যের চুম্বক অংশ প্রতিবেদনটিতে তুলে ধরা হলো- নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল এর সহ-সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটন বলেন আমাদের দল যখন বৈরি পরিবেশের মধ্যে ছিলো তখন নির্যাতিত নিপিড়িত নেতা, কর্মী, সমর্থকদেরকে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে পাশে ছিলেন মোঃ ফখরুল ইসলাম। সিরাজপুর ইউনিয়ন বিএনপি নেতা জুলফিকার হায়দার রিপন বলেন গরীব অসুস্থজনের চিকিৎসার জন্য উদার হয়ে অর্থ খরচ করেছেন মোঃ ফখরুল ইসলাম। তাইতো জনদরদী এই মানুষটিকে অরাজনৈতিক ব্যক্তিরাও খুব ভালোবাসেন। কোম্পানীগঞ্জ উপজেলাবাসী প্রফেসর এম আনিসুল হক বলেন মোঃ ফখরুল ইসলাম এর শিক্ষার প্রতি গভীর অনুরাগ এবং পৃষ্ঠপোষকতা আমাকে মুগ্ধ করে। কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দল এর আহবায়ক তাজুল ইসলাম স্বপন বলেন অতীতে আওয়ামী লীগ এর অপশাষণকালে কখনো রাজ পথে আবার কখনো কর্মীদের খোঁজে আদালতে ছুটেছিলেন মোঃ ফখরুল ইসলাম। নোয়াখালী জেলা বিএনপি নেতা গোলাম মমিত ফয়সল বলেন মোঃ ফখরুল ইসলাম সব সময় রাজনীতিতে আদর্শের চর্চা করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরণে নিবেদিত। ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের বলেন ফখরুল ইসলাম এর জনদরদী মনকে আমি পছন্দ করি। তিনি মানবীকগুণের অধিকারি এবং রাজনীতিতে নৈতিক আদর্শবান মানুষ। কবিরহাট উপজেলা ছাত্রদল নেতা জহিরুল ইসলাম হৃদয় বলেন একজন পূর্ণাঙ্গ রাজনৈতিক নেতার যে সকল গুণ থাকা উচিৎ বলে মনে করি তা ফখরুল ইসলামের মধ্যে বিদ্যমান। এছাড়াও কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলাবাসীর আরো অনেকে তাদের মন্তব্যে বলেন ফখরুল ইসলাম তার কর্মগুণে হয়েছেন জনতার আপন এবং রাজনীতিতে তিনি অত্র অঞ্চলের বিএনপির বিশ্বস্ত কান্ডারি।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







