হাকিকুল ইসলাম খোকন, হেলাল মাহমুদ,বাপসনিউজঃ বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, রাষ্ট্রগঠন এবং আর্থসামাজিক অগ্রযাত্রার ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের আত্মত্যাগ ও অবদান অবিস্মরণীয়।বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ ।
বাহাউদ্দিন নাছিমের এক। বিবৃতিতে বলেছেন,জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রহসনমূলক রায় দেওয়া হচ্ছে—এমন পরিস্থিতিতে আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। একই সঙ্গে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে অন্যায্য ও অসাংবিধানিক বলে প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি, এ ধরনের পদক্ষেপ দেশের রাজনৈতিক পরিসর থেকে একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে দূরে সরিয়ে দেওয়ার আশঙ্কা সৃষ্টি করছে।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই—
১. জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়গুলোর আইনগত ভিত্তি ও ন্যায়সংগততা নিশ্চিত করতে হবে এবং অন্যায্য রায় প্রত্যাহারের দাবি অবিলম্বে কার্যকর করতে হবে।
২. বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে বাতিল ও প্রত্যাহার করতে হবে।
বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয়, এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো স্থায়ী সমাধান প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুকন্যা হিসেবে, তাঁর রাজনৈতিক অবস্থান ও অধিকার রক্ষায় আইনগত ও রাজনৈতিক পথে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আসুন, গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার, রাজনৈতিক বহুত্ববাদ ও জনগণের মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ হই।









