Tuesday, November 10, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ খুলনা বিভাগ

জনবল সংকট, আইনের ফাঁক ও দাদনের ঋণজাল: ত্রিমুখী সংকটে সুন্দরবন

admin by admin
November 10, 2026
in খুলনা বিভাগ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, স।রাদেশ
Reading Time: 1 min read
1 0
A A
0
জনবল সংকট, আইনের ফাঁক ও দাদনের ঋণজাল: ত্রিমুখী সংকটে সুন্দরবন
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

৭ বর্গকিলোমিটার বন পাহারায় একজন বনরক্ষী—অপ্রতুল জনবল ও নৌযান সংকটে ব্যাহত টহল; বিষ দিয়ে মাছ শিকার, হরিণ নিধন ও বনজ সম্পদ পাচারের অভিযোগ

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার:বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন এখন বহুমুখী সংকটে জর্জরিত। একদিকে প্রয়োজনের তুলনায় বন বিভাগের জনবল অত্যন্ত কম, অন্যদিকে আইনি দুর্বলতা ও বিচারিক প্রক্রিয়ার সুযোগে অপরাধীরা জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দাদন বা মহাজনি ঋণের জাল। জীবিকার তাগিদে মহাজনদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া অনেক জেলে ঋণ পরিশোধের চাপে নিষিদ্ধ এলাকায় মাছ ধরা এবং বিষ প্রয়োগের মতো অপরাধে জড়িয়ে পড়ছেন বলে সংশ্লিষ্টদের অভিমত।

এই তিন সংকটের পাশাপাশি রয়েছে আধুনিক জলযান, জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি। ফলে বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশের ধারাবাহিক অভিযান সত্ত্বেও সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে। বনদস্যুতা, অবৈধভাবে বনে প্রবেশ, বিষ দিয়ে মাছ শিকার, হরিণ নিধন ও বনজ সম্পদ পাচারের ঘটনায় সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ নিয়ে বাড়ছে উদ্বেগ।

প্রয়োজনের তুলনায় জনবল কম, শূন্য শত শত পদ

সুন্দরবন রক্ষায় নিয়োজিত বন বিভাগের জনবল সংকট দীর্ঘদিনের। বন বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা অঞ্চলের সুন্দরবন বিভাগে মোট ১ হাজার ১৯০টি মঞ্জুরিকৃত পদের বিপরীতে ৩২৩টি পদ শূন্য রয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি পদে জনবল না থাকায় নিয়মিত টহল ও অপরাধ দমন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

প্রথম শ্রেণির উপবন সংরক্ষকের তিনটি পদের মধ্যে একটি এবং সহকারী বন সংরক্ষকের আটটি পদের মধ্যে তিনটি শূন্য রয়েছে। দ্বিতীয় শ্রেণির ফরেস্ট রেঞ্জারের ৩০টি পদের মধ্যে ২৭টি শূন্য বলে দেওয়া তথ্য অনুযায়ী উল্লেখ করা হয়েছে। তৃতীয় শ্রেণির ডেপুটি রেঞ্জারের ৪৫টি পদের একটিতেও কর্মরত কেউ নেই। ফরেস্টারের ১০৮টি পদের মধ্যে ৪৩টি, সারেংয়ের ১৭টি পদের মধ্যে ১৩টি এবং ইঞ্জিন ড্রাইভারের ৩১টি পদের মধ্যে ১৪টি শূন্য রয়েছে।

এ ছাড়া নৌকাচালকের ৫৪৬টি পদের মধ্যে ১২৩টি, বন প্রহরীর ১৯৫টি পদের মধ্যে সাতটি, খালাসির ৪৩টি পদের মধ্যে সাতটি এবং অফিস সহকারীর বিভিন্ন পদেও শূন্যতা রয়েছে। মেকানিক্যাল সুপারভাইজার, ফোরম্যান, ড্রাফটম্যান, কার্পেন্টারসহ বেশ কয়েকটি পদেও জনবল নেই।

অন্যদিকে, খুলনা রেঞ্জের পৃথক হিসাব অনুযায়ী, অনুমোদিত ৬৪৪টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৪২৩ জন। অর্থাৎ সেখানে ২২১টি পদ শূন্য। দীর্ঘদিনের এই সংকটে সীমিত জনবল নিয়ে বিশাল বনাঞ্চলে দায়িত্ব পালন করতে হচ্ছে বনকর্মীদের।

প্রতি সাত বর্গকিলোমিটারে একজন বনরক্ষী!

সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন প্রায় ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার। এর মধ্যে পূর্ব সুন্দরবনের আয়তন ২ হাজার ৪৩০ বর্গকিলোমিটার এবং পশ্চিম সুন্দরবনের আয়তন ৩ হাজার ৫৮৭ বর্গকিলোমিটার।

পশ্চিম সুন্দরবন বিভাগের অধীনে রয়েছে দুটি রেঞ্জ, নয়টি স্টেশন ও ৩১টি ফাঁড়ি। এ বিভাগে ৫১২ জন জনবল থাকার কথা থাকলেও কর্মরত রয়েছেন ৩২৯ জন। অন্যদিকে, পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের অধীনে রয়েছে আটটি স্টেশন এবং ৩০টি ক্যাম্প ও ফাঁড়ি। ২ হাজার ৪৩০ বর্গকিলোমিটার বনাঞ্চল পাহারায় ৫১৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৩৫০ জন।

বনরক্ষীদের দাবি, প্রতি সাত বর্গকিলোমিটার বনাঞ্চল পাহারার দায়িত্ব একজন বনরক্ষীর ওপর পড়ছে। এত বিশাল এলাকা একজনের পক্ষে নিয়মিত পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা বাস্তবিক অর্থেই কঠিন। বিশেষ করে দুর্গম নদী-খাল, গভীর বনাঞ্চল এবং অপরাধপ্রবণ এলাকায় একসঙ্গে নজরদারি করা সম্ভব হচ্ছে না।

আধুনিক জলযান নেই, অপরাধীরা পালিয়ে যায়

জনবল সংকটের পাশাপাশি আধুনিক ও দ্রুতগতির জলযানের অভাব সুন্দরবন সুরক্ষায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বনরক্ষীদের অভিযোগ, বিষ দিয়ে মাছ শিকার, হরিণ শিকার কিংবা নিষিদ্ধ এলাকায় মাছ ধরার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধীরা দ্রুতগতির নৌযানে পালিয়ে যায়।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বন প্রহরী কল্যাণ সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম বলেন, একজন বনরক্ষীর পক্ষে সাত বর্গকিলোমিটার বন পাহারা দেওয়া সম্ভব নয়। জনবল সংকট নিরসনের জন্য স্থানীয় বন বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি বর্তমানে ব্যবহৃত অনেক জলযান পুরোনো ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আধুনিক জলযানের জন্য একটি প্রকল্প গ্রহণ করা প্রয়োজন।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, হরিণ শিকার ও নিষিদ্ধ এলাকায় মাছ ধরার ঘটনা নিয়ন্ত্রণে গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতে অনেক সময় অপরাধীরা পালিয়ে যায়। এ কারণে প্রতিটি স্টেশনে একটি করে কেবিন ক্লোজার স্পিডবোট জরুরি হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, বন বিভাগের বিভিন্ন সভা ও সেমিনারে আধুনিক জলযান ও জনবল বৃদ্ধির দাবি জানানো হচ্ছে। সীমিত জনবল নিয়েই বনকর্মীরা দিন-রাত দায়িত্ব পালন করছেন। অপরাধীদের আটক করে মামলা দিয়ে আদালতে পাঠানো হলেও অনেকে জামিনে মুক্ত হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে বলে তিনি অভিযোগ করেন।

এরফান উদ্দিন জানান, যেসব ব্যক্তির বিরুদ্ধে বন অপরাধের মামলা রয়েছে, তাঁদের বিএলসি বাতিল করা হলেও কেউ কেউ অন্যের বিএলসি ব্যবহার করে সুন্দরবনে প্রবেশ করছেন। আবার অনেকে বিনা পাসেও বনে ঢুকছেন। অপরাধীদের শনাক্ত করতে ড্রোন ব্যবহারসহ নতুন পদ্ধতিতে নজরদারি চালানো হচ্ছে।

দাদনের ঋণজালে জেলে, বিষ প্রয়োগে ধ্বংস হচ্ছে মৎস্যসম্পদ

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের পেছনে অর্থলগ্নিকারী ও পাচারকারী চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। স্থানীয় মহাজনদের কাছ থেকে অগ্রিম দাদন নিয়ে অনেক জেলে ঋণ পরিশোধের চাপে নিষিদ্ধ অভয়ারণ্যে প্রবেশ করছেন। দ্রুত বেশি মাছ আহরণের আশায় নদী ও খালের পানিতে কীটনাশক প্রয়োগের অভিযোগও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, রিপকর্ড, সাইপারমেথ্রিন, ডাইমেক্রন এবং ‘শেফা’ নামের কীটনাশকসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। এসব বিষাক্ত রাসায়নিক পানিতে ছড়িয়ে পড়লে শুধু মাছ নয়, অন্যান্য জলজ প্রাণী ও পুরো বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। ফলে সুন্দরবনের প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল ও জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে।

সংশ্লিষ্টদের মতে, শুধু জেলেদের আটক করে এই অপরাধ বন্ধ করা সম্ভব নয়। এর পেছনে থাকা অর্থের জোগানদাতা, মহাজন ও পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। একই সঙ্গে দাদননির্ভরতা কমাতে উপকূলীয় জেলেদের বিকল্প জীবিকা ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা প্রয়োজন।

অভিযানে মামলা ও গ্রেপ্তার, জব্দ বিপুল সম্পদ

বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে খুলনা রেঞ্জে ২৯৪টি মামলা দায়ের এবং ৩৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলোর মধ্যে অবৈধভাবে বনে প্রবেশের ১০৬টি, বিষ প্রয়োগের ৩৩টি এবং হরিণ শিকারের ৩৩টি মামলা রয়েছে।

এসব অভিযানে ২২টি ট্রলার, ৩৪৯টি নৌকা, ৬ হাজার ৯৮৬ আটন, ৫ হাজার ৭১২ মিটার হরিণ ধরার ফাঁদ, ৪৮৭ কেজি হরিণের মাংস, ২ হাজার ৬১২ কেজি মাছ, ১ হাজার ৯৮১ কেজি কাঁকড়া, ২০৩ কেজি মধু এবং ৮৭ বোতল বিষাক্ত কীটনাশক জব্দ করা হয়েছে। এ ছাড়া ১৩৫ জন চিহ্নিত শিকারির একটি ‘রেড লিস্ট’ তৈরি করে তাঁদের নজরদারিতে রাখা হয়েছে।

তবে অভিযানের পাশাপাশি অপরাধের নেপথ্যের অর্থের উৎস, পাচারপথ ও সহযোগীদের শনাক্ত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

চেকপোস্টের অভাবে পাচারের অভিযোগ

কয়রা উপজেলায় স্থায়ী নিরাপত্তা চেকপোস্ট না থাকায় সুন্দরবনের বনজ সম্পদ পাচারের ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, পাচারকারীরা দক্ষিণ বেদকাশী থেকে কাটকাটা হয়ে কয়রা সদর এবং মহেশ্বরীপুর হয়ে দাকোপের বিভিন্ন পথ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে বনজ সম্পদ পাচার করছে।

কয়রা উপজেলা সুন্দরবন ও পরিবেশ সুরক্ষা পরিষদের সভাপতি আবু হাসান সরদার বলেন, বন বিভাগের জনবল ও অস্ত্রের ঘাটতি পূরণের পাশাপাশি কয়রার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে স্থায়ী চেকপোস্ট স্থাপন জরুরি। ক্ষতিকর রাসায়নিকের অবৈধ বিক্রি বন্ধ এবং বিষ দিয়ে মাছ শিকারের নেপথ্যে থাকা মহাজনদের আইনের আওতায় আনতে হবে।

বন আইনে জামিনের সুযোগ নিয়ে প্রশ্ন

সুন্দরবনের অপরাধ দমনে আইনি কাঠামো আরও কার্যকর করার দাবি উঠেছে। কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. আবুবকর সিদ্দিক বলেন, বন আইন, ১৯২৭-এর ২৬(১)(চ) ধারায় সংরক্ষিত বনাঞ্চলে সংঘটিত অপরাধের ক্ষেত্রে জামিনের বিষয়ে আইনি বিধান রয়েছে। তবে মামলার পরিস্থিতি ও বিচারিক বিবেচনায় আদালত জামিন দিতে পারেন। সুন্দরবন রক্ষায় বিদ্যমান বন আইন আরও কঠোর ও যুগোপযোগী করা প্রয়োজন।

বিষাক্ত মাছ জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ

সুন্দরবনের নদী-খালে কীটনাশক প্রয়োগ করে ধরা মাছ মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম বলেন, কীটনাশক প্রয়োগে ধরা মাছ খেলে বমি, পেটব্যথা, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে কিছু রাসায়নিকের সংস্পর্শে লিভার ও কিডনির ক্ষতি এবং ক্যানসারের ঝুঁকিও তৈরি হতে পারে। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে ঝুঁকি বেশি হতে পারে।

নিয়মিত টহল ও নজরদারির কথা পুলিশের

খুলনা জেলা ডি-সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আমির হামজা বলেন, দক্ষিণ বেদকাশী, কাটকাটা, শাকবাড়িয়া ও আমাদী নৌ পুলিশ ক্যাম্প থেকে নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। সুন্দরবনকেন্দ্রিক অপরাধ দমনে পুলিশ আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, স্মার্ট প্যাট্রোলিংয়ের পাশাপাশি দুর্গম এলাকায় পায়ে হেঁটে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে অভিযান চালাতে গিয়ে অনেক সময় অস্ত্রধারী অপরাধীদের প্রতিরোধের মুখোমুখি হতে হয়।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান জানান, ড্রোন প্রযুক্তি ও পায়ে হেঁটে টহলের সমন্বয়ে বনাঞ্চলে অপরাধ দমনের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

শিকার ও পাচারের একাধিক ঘটনা

সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ পাচারের বিভিন্ন ঘটনা অতীতেও সামনে এসেছে। দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের ৬ ফেব্রুয়ারি র‌্যাব-৬ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারসংলগ্ন ধলপাড়া গ্রামের শেখ হাফিজুর রহমানের বাড়ি থেকে শিকার নিষিদ্ধ রয়েল বেঙ্গল টাইগারের একটি চামড়া উদ্ধার করে। এর আগের রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ইসহাকের ছিলা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি মাংস জব্দ করা হয়।

চলতি বছরের ২৯ জানুয়ারি সুন্দরবনের শরণখোলা রেঞ্জে শিকারিদের কাছ থেকে ৪৬ কেজি হরিণের মাংস, চারটি চামড়া, হরিণ ধরার ফাঁদ ও বন্দুকের গুলি উদ্ধার করেন বনরক্ষীরা। এর আগে গত বছরের ২১ আগস্ট গঙ্গাচরণ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে শিকার করা ১১ কেজি মাংসসহ দুটি হরিণের অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করেন কয়রা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা। একই বছরের ২৪ মার্চ সুন্দরবন পূর্ব বিভাগের আংটিহারা এলাকা থেকে ৮২ কেজি হরিণের মাংস ও ২০টি পা জব্দ করে কোস্ট গার্ড।

জনবল, প্রযুক্তি ও স্থানীয় মানুষের সম্পৃক্ততা জরুরি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এস এম রুবায়ত আব্দুল্লাহ বলেন, সুন্দরবন সুরক্ষায় পর্যাপ্ত জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনবল কম থাকলে অপরাধ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে এবং এক এলাকা থেকে অন্য এলাকায় নজরদারি নিশ্চিত করা যায় না। তবে শুধু জনবল বাড়ালেই হবে না, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি বন রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের সততা ও জবাবদিহি থাকতে হবে।

তিনি আরও বলেন, সুন্দরবনকেন্দ্রিক অপরাধের পেছনে দারিদ্র্য ও অর্থনৈতিক সংকটের প্রভাব রয়েছে। অভাবের কারণে আশপাশের কিছু মানুষ অবৈধভাবে বনে প্রবেশ করে চোরাচালানসহ নানা অপরাধে জড়িয়ে পড়েন। তাই অপরাধ দমনের পাশাপাশি স্থানীয় মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নেও উদ্যোগ নিতে হবে।

পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, সুন্দরবনে স্মার্ট প্যাট্রোলিং কার্যক্রম চলছে। বনসংলগ্ন জনগোষ্ঠীর সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অপরাধ উদ্ঘাটনকারী ও তথ্য প্রদানকারীদের পুরস্কৃত করার ব্যবস্থাও রয়েছে। তাঁর দাবি, এসব উদ্যোগের ফলে বাঘ, হরিণ ও মাছ শিকার এবং চোরাচালানের ঘটনা আগের তুলনায় কমেছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, কর্মকর্তা-কর্মচারীরা অবসরে যাওয়ায় জনবল সংকট তৈরি হয়েছে। অপ্রতুল জনবল দিয়ে সুন্দরবনের মতো বিশাল বনাঞ্চলে নানা ধরনের অপরাধ মোকাবিলা করতে হচ্ছে। শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া প্রয়োজন। পাশাপাশি পুরোনো ও চলাচলের অনুপযোগী জলযানের পরিবর্তে আধুনিক জলযান সরবরাহ করা হলে অপরাধ দমনে কার্যক্রম আরও কার্যকর হবে।

সুন্দরবন রক্ষায় এখনই সমন্বিত উদ্যোগ প্রয়োজন

সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নয়, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের সুরক্ষার অন্যতম প্রাকৃতিক ঢাল। এই বন ধ্বংস হলে তার প্রভাব পড়বে জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ, উপকূলীয় পরিবেশ ও স্থানীয় অর্থনীতির ওপর।

তাই সুন্দরবন রক্ষায় শুধু অভিযান বাড়ানো যথেষ্ট নয়। প্রয়োজন শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ, আধুনিক জলযান ও সরঞ্জাম সরবরাহ, গুরুত্বপূর্ণ প্রবেশপথে স্থায়ী চেকপোস্ট, বিষাক্ত কীটনাশকের অবৈধ বেচাকেনা বন্ধ, অপরাধের নেপথ্যের অর্থলগ্নিকারীদের শনাক্ত এবং আইনের কার্যকর প্রয়োগ। একই সঙ্গে দাদননির্ভরতা কমিয়ে জেলেদের বিকল্প জীবিকা ও সহজ শর্তে আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে।

সংশ্লিষ্টদের মতে, বন বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গবেষক ও বনসংলগ্ন জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগই পারে সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে।এস. এম. সাইফুল ইসলাম কবির
সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট

Views: 46

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

by admin
November 10, 2026
0
5

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার...

সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই: অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সুন্দরবন উপকূলের মানুষ,দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি—‘সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই

সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই: অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সুন্দরবন উপকূলের মানুষ,দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি—‘সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই

by admin
November 10, 2026
0
0

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনে হারাচ্ছে বসতভিটা—ভিটেমাটি ছেড়ে শহরমুখী হচ্ছে পরিবার; চিংড়ি, কাঁকড়া ও মৎস্যসম্পদে দেশের অর্থনীতিতে অবদান রেখেও অনিশ্চিত জীবন...

দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট কল্যাণ পরিষদের আয়োজনে বিশ্ব রেডিওগ্রাফি দিবসের সেমিনারে জেলা সিভিল সার্জন

দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট কল্যাণ পরিষদের আয়োজনে বিশ্ব রেডিওগ্রাফি দিবসের সেমিনারে জেলা সিভিল সার্জন

by admin
November 10, 2026
0
4

দিনাজপুর প্রতিনিধি\ মেডিকেল টেকনোলজিস্ট কল্যাণ পরিষদ দিনাজপুর এর আয়োজনে বিশ্ব রেডিওগ্রাফি দিবস-২০২৬ উপলক্ষ্যে ৮ নভেম্বর রবিবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর...

মিয়ানমারে সার পাচার: জড়িত থাকার  অভিযোগে বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেফতার

মিয়ানমারে সার পাচার: জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেফতার

by admin
November 10, 2026
0
6

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ের উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের তিন...

রংপুর নগরীতে উচ্ছেদ অভিযানে স্বস্তিতে পথচারী

রংপুর নগরীতে উচ্ছেদ অভিযানে স্বস্তিতে পথচারী

by admin
November 10, 2026
0
10

রংপুর ব্যুরো: রংপুর নগরীর সড়ক ও ফুটপাত থেকে অবৈধ হকার ও দোকানপাট উচ্ছেদের পর স্বস্তি ফিরেছে সাধারণ পথচারীদের মধ্যে। দীর্ঘদিনের...

ড্র সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

ড্র সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

by admin
November 9, 2026
0
2

আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। অবশেষে ম্যাচ আর মাঠে গড়ানোর অপেক্ষা করা লাগেনি খেলোয়াড় কিংবা দর্শক কারোরই। ড্রেসিংরুম থেকে বাংলাদেশের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান November 10, 2026
  • সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই: অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সুন্দরবন উপকূলের মানুষ,দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি—‘সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই November 10, 2026
  • জনবল সংকট, আইনের ফাঁক ও দাদনের ঋণজাল: ত্রিমুখী সংকটে সুন্দরবন November 10, 2026
  • জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড November 10, 2026
  • ডোমারে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 10, 2026
  • দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট কল্যাণ পরিষদের আয়োজনে বিশ্ব রেডিওগ্রাফি দিবসের সেমিনারে জেলা সিভিল সার্জন November 10, 2026
  • জামালপুরে মাদক কারবারী যুবককে ৩ মাসের কারাদণ্ড November 10, 2026
  • বদলগাছী নতুনজাত সেন্টু পাইজাম-২১ ধান চাষে এক বর্গাচাষীর অভাবনীয় সাফল্য November 10, 2026
  • মিয়ানমারে সার পাচার: জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেফতার November 10, 2026
  • রংপুর নগরীতে উচ্ছেদ অভিযানে স্বস্তিতে পথচারী November 10, 2026
  • টেস্ট র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছাল বাংলাদেশ November 9, 2026
  • ড্র সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের November 9, 2026
  • রাশেদের ছড়ানো ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা November 9, 2026
  • শেখ হাসিনা, আপনি ভুল করেছেন: আসিফ নজরুল November 9, 2026
  • ডিসেম্বরে টানা ৮দিন ছুটির সুযোগ, জানতে হবে কৌশল November 9, 2026
  • সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন November 9, 2026
  • জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী সহ নতুন দায়িত্ব পেলেন ৫ এমপি November 9, 2026
  • ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী November 9, 2026
  • শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ৬ হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী November 9, 2026
  • পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব November 9, 2026
  • শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, অথরাইজেশন ছাড়াই ই-মেইল পেয়েছে দিল্লি November 9, 2026
  • হাসিনার আবেদন পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী November 9, 2026
  • পরিচয়টি গোপন রাখবেন। ৬ বছর প্রেম, ২০১৮ সালে বিয়ে। অতঃপর November 9, 2026
  • যে বয়সে আমরা স্কুলের হোমওয়ার্ক না করার বাহানা খুঁজি, সেই বয়সে একটা মেয়ে ভাবছে — বাবার দোকানের ফোন কেউ ধরছে না কেন? November 9, 2026
  • প্রায় আট মাস আগে একজন বিবাহিত নারী ও একজন বিবাহিত পুরুষ নিজেদের সংসার জীবনে অশান্তির কথা শেয়ার করতে করতে ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে পড়ে November 9, 2026
  • একদিন স্ত্রী আর বলল না, ‘তাড়াতাড়ি এসো’ বিয়ের পর সুমাইয়া প্রতিদিন সন্ধ্যার পর স্বামীর অপেক্ষা করত। November 9, 2026
  • সকালে সকালেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে গেল। November 9, 2026
  • ‘এরাবিক X’ ইন্টারনেট জুড়ে ঘুরে বেড়ানো একটি নিষিদ্ধ জগত। November 9, 2026
  • কেন আমরা কুরআন আর হাদিসের বাইরে অন্য কোনো উৎসকে বিশ্বাস করতে পারি না? November 9, 2026
  • দিনাজপুরে রেঁস্তোরা মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন আহবায়ক শ্রী সমর ঘোষ ও আশরাফুল ইসলাম বাচ্চু সদস্য সচিবসহ ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন November 9, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

      সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

      November 10, 2026
      সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই: অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সুন্দরবন উপকূলের মানুষ,দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি—‘সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই

      সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই: অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সুন্দরবন উপকূলের মানুষ,দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি—‘সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই

      November 10, 2026
      জনবল সংকট, আইনের ফাঁক ও দাদনের ঋণজাল: ত্রিমুখী সংকটে সুন্দরবন

      জনবল সংকট, আইনের ফাঁক ও দাদনের ঋণজাল: ত্রিমুখী সংকটে সুন্দরবন

      November 10, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d