Thursday, October 15, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home তথ্যপ্রযুএি

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

admin by admin
December 21, 2023
in তথ্যপ্রযুএি, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 6 mins read
0 0
A A
0
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

যারা জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে চান আজকের লেখা মূলত তাদের জন্য। আজকের লেখাতে জন্ম নিবন্ধন সংশোধন ফরম পূরণ করা থেকে শুরু করে জন্ম নিবন্ধন সংশোধন অনলাইনে কিভাবে করবেন এর বিস্তারিত আলোচনা করবো।

যারা ইতোমধ্যে আমাদের, অনলাইন জন্ম নিবন্ধন করার বিস্তারিত নিয়ম কানুন লেখাটি পড়েছেন, তারা জানেন, আমরা কত সহজ ভাষায় বুঝিয়ে দেছি। আজকের লেখাতেও, এর ব্যতিক্রম হবে না।

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

এক নজরে সম্পূর্ণ লেখা  দেখুন 
জন্ম নিবন্ধন সংশোধন
জন্ম নিবন্ধন সংশোধন
  • যদি পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর থাকলে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে হবে। যদি জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে থাকেন, তাহলে তাদের নাম সংশোধন করা হয়ে গেলে। যখন আপনার নিজের জন্ম নিবন্ধন নতুন করে প্রিন্ট করবেন, তখন দেখবেন তাদের সঠিক নাম দেখাবে।
  • আর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর না দিয়ে থাকেন, তাহলে আপনার জন্ম নিবন্ধন নম্বরের সাথে পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর যুক্ত করতে হবে। পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর যুক্ত করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনঃরায় প্রিন্ট করলে, সেখানে পিতা বা মাতার সংশোধিত নাম দেখা যাবে।
  • আপনার জন্ম যদি 01/01/2001 এর আগে হয় এবং যদি আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে। তাহলে, যখন আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করবেন, তখন আপনার পিতা বা মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা বা মাতা মৃত হলেও তাদের মৃত্যুর কোন প্রমাণপত্র দাখিল করতে হবে না।
  • আপনার জন্ম যদি 01/01/2001 এর পরে হয় এবং যদি আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে। তাহলে, যখন আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করবেন, তখন আপনার পিতা বা মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা বা মাতা মৃত হলেও তাদের মৃত্যুর কোন প্রমাণপত্র দাখিল করতে হবে।

অফলাইনে সংশোধন এর নিয়ম

পূর্ববর্তী জন্ম নিবন্ধন ফর্মের মধ্যে সংশোধনীয় কোন ধরণের ব্যবস্থা ছিল না। কিন্তু যদি কোন জন্ম নিবন্ধনে কোন ভুল তথ্য বিদ্যমান থাকে, সেক্ষেত্রে আপনাকে উপজেলা কিংবা ইউনিয়ন অফিসে গিয়ে সংশোধনী ফর্মে সঠিক তথ্য প্রদান করে; বরাবর দায়িত্ব-রত কর্তৃপক্ষের নিকট জমা দিতে হত। কিন্তু birth certificate সংশোধনের এই নিয়ম বেশ ভোগান্তির বটে। তাই শুধুমাত্র একটা তথ্য সংশোধনের জন্য এতো ভোগান্তির কোন মানেই হয় না।

অনলাইনে জন্ম নিবন্ধন ভুল সংশোধন

সকলের সুবিধার কথা চিন্তা করে চালু হয়ে গেছে, জন্ম নিবন্ধন সংশোধনের অনলাইন আবেদন পত্র। তাই আপনার তথ্য যদি অনলাইনের মাধ্যমে সংশোধন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে।

যেসকল কাগজপত্রের প্রয়োজন হবে:

  • অনলাইনে আবেদন করা ফরমের স্বাক্ষরিত কপি।
  • সদ্য তোলা আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
  • আবেদনকারীর বাংলাদেশী পাসপোর্টের একটি ফটোকপি (যদি থাকে)
  • সংশোধনের স্বপক্ষে অন্যান্য কাগজপত্র

ধাপ: ১

প্রথমে যেকোনো ব্রাউজারে গিয়ে https://bdris.gov.bd/br/correction ওয়েবসাইট ভিজিট করুন।

জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন (1)
ধাপ: ১

ধাপ: ২

তারপর একটি পেজ ওপেন হবে সেখানে যে ব্যক্তির জন্ম নিবন্ধন সংশোধন করতে চান তার জন্ম নিবন্ধন নাম্বার এবং সেই সাথে তার জন্ম তারিখ লিখে অনুসন্ধানে ক্লিক করুন। সব কিছু সঠিক থাকলে, নিচে উক্ত ব্যক্তির নাম, পিতার নাম ও মাতার নাম দেখাবে। এবার নির্বাচন করুন বাটনে ক্লিক করুন।

ধাপ ২
ধাপ: ২

ধাপ: ৩

এবার একটা পপ আপ দেখাবে। আপনি যদি নিশ্চিত থাকেন তাহলে কনফার্মে ক্লিক করুন।

ধাপ 3
ধাপ: ৩

ধাপ: ৪

এবার আপনার নিবন্ধন করা কার্যালয়ের ঠিকানা দিন, যেখানে আপনি নিবন্ধন করেছিলেন। মনে রাখবেন, এইখানে যে ঠিকানা দিবেন, সেখানেই আপনার জন্ম নিবন্ধন হবে। আপনি যদি বিদেশ থেকে করতে চান, তাহলে ঐ দেশ নির্বাচন করুন। আর বিদেশের ঠিকানায় করলে, আপনাকে বিদেশে থাকা বাংলাদেশ দূতাবাসের নিকট যেতে হবে।

যাইহোক, দেশ, বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট/উপজেলা, পৌরসভা/ইউনিয়ন নির্বাচন করুন। অফিস নির্বাচন করতে পারবেন না; এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে।

ধাপ 4
ধাপ: ৪

ধাপ: ৫

এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এইখানেই আমাদের সব কাজ করতে হবে। তাই, আমি ভাগ ভাগ করে বুঝানোর চেষ্টা করেছি। প্রথমে আপনাকে বিষয় নির্বাচন করতে হবে। মানে আপনি কি সংশোধন করতে চাচ্ছেন।

বিষয় নির্বাচন করা হলে, চাহিত সংশোধিত তথ্য দিতে হবে, এর মানে হলো, ধরুণ আপনি জন্ম তারিখ ঠিক করবেন, এই জন্য এই ঘরে আপনাকে যেই তারিখটি বসাতে চান সেটা দিতে হবে।সংশোধনের কারণ উল্লেখ করতে হবে। আরও তথ্য সংযোজন করুন বাটনে ক্লিক করে আপনি আরও তথ্য সংশোধনের আবেদন একসাথে করতে পারবেন। যেমন, এবার আপনি পিতার নাম সংশোধন করতে চান, সেক্ষেত্রে একই নিয়ম, বিষয় নির্বাচন করে, সংশোধিত তথ্য নির্বাচন করা তারপর সংশোধনের কারণ দেয়া।

এর সাইডে দেখেন Delete বাটন আছে। আপনি যদি এখন পূরণ করতে ভুল করেন, তাহলে এই Delete বাটনে ক্লিক করে বাদ দিতে পারেন।

ধাপ 5 (1)
ধাপ: ৫.১

একটু নিচের ঘরে দেখুন জন্মস্থান, স্থায়ী বা বর্তমান ঠিকনা সংশোধন করার চেক বক্স আছে। সেটাতে ক্লিক করে আপনি এসব বিষয়ও সংশোধন করতে পারবেন। আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক এখান থেকে আপনি যদি নিজের সংশোধন নিজে করেন তাহলে, নিজ সিলেক্ট করুন। আপনি যদি আপনার সন্তানের করেন, তাহলে পিতা সিলেক্ট করতে হবে। তারপর আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল দিতে হবে, মানে যিনি আবেদন করছে আরকি।

পিতা, মাতা ব্যতিরেকে অন্য কেহ হইলে বুঝতেই পারছেন, অন্য কেহ হলে, সেই এই ঘর পূরণ করবে।

ধাপ 5.2
ধাপ: ৫.২

এই ধাপে, হলো প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করার কাজ। ধরুণ, আপনার পিতার নাম সংশোধন করতে চান। এখন, কর্তৃপক্ষ কিভাবে বুঝবে যে, আসলেই আপনার পিতার নাম ভুল এসেছে? সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট বা অন্যকোন প্রমান পত্র দিতে হবে। নিচের টেবিলে বিস্তারিত বলে দিচ্ছি।

ধাপ 5.3
ধাপ: ৫.৩
জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে?
জন্ম নিবন্ধন সংশোধনের বিষয় প্রয়োজনীয় কাগজপত্র
পিতা-মাতার নাম হলে পিতা-মাতার জন্ম নিবন্ধন
পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র
পিতা-মাতার পাসপোর্ট সাইজের ছবি
পিতা/মাতা কেউ মারা গেলে তার মৃত্যু সনদ
নিজ নামের বানান অথবা জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র
SSC সার্টিফিকেট
পাসপোর্ট সাইজ ছবি
ইপিআই কার্ড
যে চিকিৎসা প্রতিষ্ঠানে জন্ম নিয়েছেন সেটার ছাড়পত্র
স্থায়ী ঠিকানা নিজ এলকার কাউন্সিলর বা চেয়ারম্যানের নিকট থেকে প্রত্যেয়নপত্র
কর পরিশোধের প্রমানপত্র
বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানার গ্যাস, পানি বা বিদ্যুৎ বিলের কপি।

ধাপ: ৬ জন্ম নিবন্ধন সংশোধন ফি

আবেদন ফি জমা দেবার ক্ষেত্রে ২ টি অপশন পাবেন

  • ফি আদায়
  • চালানের মাধ্যমে
ধাপ ৬
ধাপ: ৭

যেটা আপনার পছন্দ সেটা নির্বাচন করুন। টাকার পরিমান নিচের টেবিলে দেয়া হলো।

খরচের কারণ জন্ম নিবন্ধন সংশোধন ফি
জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের জন্য আবেদন ফি ১০০ টাকা
জন্ম তারিখ ছাড়া যদি নাম, পিতার নাম, মাতার নাম বা অন্য তথ্য সংশোধন হয় ৫০ টাকা

সবকিছু ঠিক থাকলে। Success মেসেজ দেখাবে। সেখান থেকে আবেদনপত্র প্রিন্ট বাটনে ক্লিক করে, আবেদনপত্রটি প্রিন্ট ও ডাউনলোড করে রাখুন।

ধাপ ৭
ধাপ: ১
জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

Frequently Asked Question (FAQ)

১. জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে?

জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের জন্য আবেদন ফি ১০০ টাকা। জন্ম তারিখ ছাড়া যদি নাম, পিতার নাম, মাতার নাম বা অন্য তথ্য সংশোধন হয় ৫০ টাকা।

২. জন্ম নিবন্ধন আবেদন যাচাই করবো কিভাবে?

https://bdris.gov.bd/br/application/status এই লিংকে গিয়ে অ্যাপলিকেশন আইডি, জন্ম তারিখ দিয়ে দেখতে পারবেন।

৩. জন্ম নিবন্ধন কতবার সংশোধন করা যায়?

সর্বোচ্চ ৪ বার সংশোধন করা যাবে।

৪. ১টি মোবাইল নাম্বার দিয়ে কয়বার করা যাবে?

একই পরিবারের ৫ জন পর্যন্ত করতে পারবে।

৫. জন্ম নিবন্ধন কত ডিজিটের?

১৭ ডিজিটের হয়।

মানুষের জীবনের রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি হল জন্ম নিবন্ধন। একটি জন্ম নিবন্ধন মানুষের জীবনের যেকোনো ধরনের কাজের ক্ষেত্রে দলিল স্বরূপ। জন্ম নিবন্ধন এর মাধ্যমে একজন ব্যক্তিকে রাষ্ট্র স্বীকৃতি প্রদান করে থাকে। সেই পরে সেই ব্যক্তি রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের প্রতি তালিকা ভুক্ত হয়। একটি জন্ম নিবন্ধন এর ব্যবহার বহুবিধ যেমন:

  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে।
  • গাড়ি,টিন, ঠিকাদার লাইসেন্স প্রাপ্তিতে।
  • বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে।
  • কোন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে।
  • চাকরি অর্জনের ক্ষেত্র।
  • পাসপোর্ট তৈরিতে।
  • এনআইডি কার্ড তৈরিতে।

প্রয়োজন হয়ে থাকে জন্ম নিবন্ধনের তাই আমাদের ব্যক্তিগত জীবনের নানা ক্ষেত্রে জন্ম নিবন্ধনের ব্যবহার অত্যধিক গুরুত্বপূর্ণ।

আমরা ইতঃপূর্বে জেনেছি যে জাতীয় পরিচয়পত্রের উপকারিতা সমূহের কথা। আমাদের ব্যক্তিগত জীবন, কর্মজীবন, রাষ্ট্রীয়-জীবন এমনকি পারিবারিক জীবনের রয়েছে জাতীয় পরিচয়পত্রের অবাধ ব্যবহার। তাই জন্ম নিবন্ধন নির্ভুল তথ্য প্রদানের ভূমিকা বহুগুণ। নির্ভুল তথ্যাবলি প্রদান হলে আমাদের সামনের দিনগুলো কোন ধরণের প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার প্রয়োজন পড়বে না।

ভুল তথ্যাবলি প্রণয়নে অসুবিধা

কিন্তু আমরা অনেক সময় নিজের অজান্তে, কিংবা তথ্য প্রদানকারীর ভুলে নানা ধরণের ভুল তথ্য প্রদান করে থাকি জন্ম নিবন্ধন তৈরির ক্ষেত্রে। এইসকল ভুল তথ্য প্রদানের ফলে আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরণের প্রতিবন্ধকতা সম্মুখীন হয়ে থাকি। জন্ম নিবন্ধনের তথ্যাবলি ভুল প্রদান করলে আমরা ধরণের অসুবিধার সম্মুখীন হয়ে থাকি তা হল:

  • ভিসা তৈরিতে ঝামেলার সম্মুখীন হতে হয়।
  • পাসপোর্ট তৈরিতেও বিপত্তির মুখে পড়তে হয়।
  • জন্ম নিবন্ধনের নামের ভুল হলে সার্টিফিকেটে ভুল নাম নিয়ে দেওয়া হয়।
  • সারাজীবন একটা ভুল তথ্য ও ভুল নাম নিয়ে চলতে হবে।
  • বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই নিয়ে বিরাট ঝামেলার সম্মুখীন হবে।
  • কর্মক্ষেত্রে ভুল জন্ম নিবন্ধন পরিচয়পত্র নিয়ে গেলে যাচাই করে আপনি সেই ব্যক্তি না হলে শখের চাকুরী চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
  • পড়াশোনার ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হতে হবে।

তাই পরবর্তী জীবনে কিংবা কোন কাজের ক্ষেত্রে কোন ধরণের ঝামেলা এড়াতে না চাইলে আপনার উচিত সময়ের পূর্বে নিজের ভুল তথ্যগুলো সংশোধন করে নেওয়া। তথ্য সংশোধন হয়ে গেলে সামনের দিনগুলোতে নিজেকে নানা ধরণের অনাকাঙ্ক্ষিত বিপদের হাত থেকে রক্ষা করা যাবে।

আসলে সত্যি হল জন্ম নিবন্ধন সংশোধন এর ক্ষেত্রে জন্ম তারিখ পরিবর্তন করার কোন ধরণের সুযোগ নেই। আরও যদি থেকেও সেই সুযোগ সেটিও খুব দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আপনি যদি জন্ম নিবন্ধন এর ক্ষেত্রে আপনার জন্ম তারিখ পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে সবার আগে ইউনিয়ন পরিষদের অফিসে গিয়ে আপনাকে সবার আগে আপনার পুরাতন জন্ম নিবন্ধন ফর্ম বাতিল করতে হবে। এটি শুধুমাত্র জন্মতারিখ পরিবর্তন এর ক্ষেত্রে প্রযোজ্য।এছাড়াও জন্ম নিবন্ধন এ যদি জন্ম স্থান, পিতার নাম, মাতার নাম ইত্যাদি পরিবর্তন করে নিতে হয় সেই ক্ষেত্রে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে পরিবর্তন করে নিতে পারবেন।

উপসংহার

জন্ম নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ দলিল। সেই দলিলে যদি ভুল তথ্য উপস্থাপন করা হয় তাহলে পুরো পরিচয়পত্রটাই ভুলে ভুলে অতিবাহিত হবে। তাই সময় থাকতে জন্ম নিবন্ধন এর ভুল তথ্যসমূহ সংশোধন করে নেওয়াটা উচিত। যাদের জাতীয় পরিচপত্রের সমস্যা তারা জাতীয় পরিচয় পত্র সংশোধন করার উপায় লেখাটি পড়তে পারেন।

Views: 656

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
10

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

by admin
October 15, 2026
0
63

দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হলেও আগামী শনিবার (১৭ অক্টোবর) সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা থাকবে। এদিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও...

পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা

পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা

by admin
October 15, 2026
0
59

বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষ-মাঘে শীতের প্রকোপ বেশি থাকলেও এরই মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বইতে শুরু করেছে শীতের...

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

by admin
October 15, 2026
0
12

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার...

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by admin
October 15, 2026
0
4

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা...

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

by admin
October 15, 2026
0
95

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম এবং চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন, যেখানে ভাই তাদের বাড়ির...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026
  • নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026
  • গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে October 14, 2026
  • শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা October 14, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      October 15, 2026
      ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

      ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

      October 15, 2026
      শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

      শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

      October 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d