Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ চট্টগ্রাম বিভাগ

জমকালো আয়োজনে দৈনিক ফেনী’র মিডিয়া এ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান

একধারে ক্যামেরা ক্লিক ক্লিক আওয়াজ, অতিথিদের গুঞ্জন অন্যদিকে মিডিয়া এ্যাওয়ার্ড ঘিরে কৌতুহলী অনুষ্ঠানে জাতীয় সংগীতের পর বড় পর্দায় দেখানো হয় ফেনীর উপর নির্মিত ‘দৈনিক ফেনী’র একটি ভিডিও চিত্র। সেখানে তুলে ধরা হয় এ জনপদের ইতিহাস, ঐতিহ্য, সমাজ, অর্থনীতি কৃষ্টি ও সংস্কৃতি। এরপর শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। 

admin by admin
July 7, 2022
in চট্টগ্রাম বিভাগ, বিশেষ সংবাদ, সাংবাদিক/মিডিয়া
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

সংবাদ বিজ্ঞপ্তি
প্রথমবারের মত মফস্বলে তৃণমূল সাংবাদিকতায় কৃতি গণমাধ্যমকর্মীদের এ্যাওয়ার্ড ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করেছে দৈনিক ফেনী। গত বুধবার (৬ জুলাই) ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এ উপলক্ষ্যে আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের। একই সাথে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দৈনিক ফেনী’র বিশেষ প্রকাশনা-‘বীরের গল্পের’ মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ছিল জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষক, রাজনীতিবিদসহ নানা শ্রেণি পেশার মানুষের সমাগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

গত বুধবার (৬ জুলাই) গ্র্যান্ড সুলতান হলের চিত্র ছিল একধারে উৎসবমুখর, অন্যদিকে উচ্ছ্বাস আর জমকালো আমেজে ভরপুর। একধারে ক্যামেরা ক্লিক ক্লিক আওয়াজ, অতিথিদের গুঞ্জন অন্যদিকে মিডিয়া এ্যাওয়ার্ড ঘিরে কৌতুহলী অনুষ্ঠানে জাতীয় সংগীতের পর বড় পর্দায় দেখানো হয় ফেনীর উপর নির্মিত ‘দৈনিক ফেনী’র একটি ভিডিও চিত্র। সেখানে তুলে ধরা হয় এ জনপদের ইতিহাস, ঐতিহ্য, সমাজ, অর্থনীতি কৃষ্টি ও সংস্কৃতি। এরপর শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব।

অনুষ্ঠানের শুরুতে দেয়া হয় লেখক সম্মাননা। ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম মিয়াজীর হাত ধরে শুরু হয় লেখক সম্মাননা প্রদানের পালা। সেটি শেষ হলে দেয়া হয় প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মাননা। সমাজসেবা ও মানব কল্যাণে অবদান রাখায় ফেনীর ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করে দৈনিক ফেনী। এ পর্বে সম্মাননা তুলে দেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
পর্বটি শেষে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানসহ অতিথিরা উন্মোচন করে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দৈনিক ফেনীর বিশেষ প্রকাশনা বীরের গল্প।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মিডিয়া এ্যাওয়ার্ডকে ঘিরে। এ নিয়ে গণমাধ্যমকর্মীদের মধ্যে চলছিল জল্পনা-কল্পনা। এ পর্বের প্রথমে জুরি বোর্ডের তিন সদস্য ওছমান হারুন মাহমুদ দুলালের হাতে সম্মাননা তুলে দেন সিভিল সার্জন ডাঃ রফিক উস-ছালেহীন, আবু তাহেরের হাতে সম্মাননা তুলে দেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, আসাদুজ্জামান দারার হাতে সম্মাননা তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা। সেটি শেষ হলে শুরু হয় মিডিয়া এ্যাওয়ার্ড প্রদানের পালা।
সঞ্চালকের ঘোষণার পর গুঞ্জন ছড়িয়ে পড়ে পুরো হল জুড়ে। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান মিডিয়া এ্যাওয়ার্ড প্রদান করেন নির্বাচিত গণমাধ্যম কর্মীদের মাঝে। এ্যাওয়ার্ড প্রদান শেষে শেষ হয় দৈনিক ফেনীর এ আয়োজনের।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, একটি সংবাদপত্রের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে জেলা শহরে বসে ব্যাতিক্রমধর্মী ও জাতীয় মানের একটি আয়োজন করে দেখিয়েছে দৈনিক ফেনী। মফস্বলে একটি সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানও এত মনোমুগ্ধকর হয় তা আজ সরাসরি উপভোগ করলাম। আয়োজনের ফাঁকে ফাঁকে গান পরিবেশন ও অনুষ্ঠান ধারাবাহিকতায় পুরো সময়টা বেশ উপভোগ্য মনে হয়েছে।

দৈনিক ফেনী মিডিয়া এ্যাওয়ার্ড নিয়ে জেলা প্রশাসক বলেন, গণমাধ্যমকর্মীদের কাজের প্রশংসা ও স্বীকৃতি দেয়াটা খুব জরুরি। দৈনিক ফেনী এ কাজটি খুব সুন্দরভাবে করে দেখিয়েছে। আশা করি এর ধারাবাহিকতা বজায় থাকবে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মিডিয়া অ্যাওয়ার্ডকে ঘিরে। প্রতিবেদন যাচাই বাছাই ও মূল্যায়ন শেষে এ্যাওয়ার্ডের জন্য তিন ক্যাটাগরিতে চার জনকে মনোনীত করে জুরি বোর্ড। ফলাফলের ভিত্তিতে ৩ ক্যাটাগরিতে নির্বাচিত ৪ জন সাংবাদিককে স্মারক ও নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

স্থানীয় গণমাধ্যম ক্যাটাগরিতে ‘আর ফেরেননি বাবা, লাশও মেলেনি স্বীকৃতির জন্য দৌড়ে হাল ছেড়েছে সন্তানরা’ এই শিরোনামে প্রকাশিত সংবাদের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক স্টার লাইন পত্রিকার বার্তা সম্পাদক নুর উল্যাহ কায়সার। জাতীয় ও অনলাইন গণমাধ্যম ক্যাটাগরিতে ‘তিন ফসলি জমিতে বিদ্যুৎ কেন্দ্র’ এই শিরোনামে প্রকাশিত সংবাদের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক প্রথম আলোর সোনাগাজী প্রতিনিধি আমজাদ হোসেন। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে যৌথভাবে ‘মহাসড়কের পাশে খাল ভরাটে ফসলহানির শঙ্কা’ এই শিরোনামে প্রচারিত সংবাদের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন সময় টেলিভিশন ফেনী ব্যুরো অফিসের সিনিয়র সহযোগী প্রতিবেদক আতিয়ার সজল এবং ‘ফেনী ২৫০ শয্যা হাসপাতালে বন্ধ কিডনি ডায়ালাইসিস ইউনিট’ এই শিরোনামে প্রচারিত সংবাদের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর ফেনী জেলা প্রতিনিধি সমীর উদ্দিন ভূঁইয়া।

দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী জানান, তিন ক্যাটাগরিতে যে সকল সাংবাদিক আবেদন করেছে সকল সংবাদ যাচাই বাছাই করে জুরি বোর্ড যাদের নির্বাচিত করেছে তারা এই অ্যাওয়ার্ড পেয়েছেন।
বীরের গল্পে লেখক সম্মাননা পেয়েছেন তৎকালীন ডেপুটি ক্যাম্প বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন, বাংলাদেশ নিউজ এজেন্সী সম্পাদক ও পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার ও ৭১-এ ত্রিপুরা শরণার্থী ক্যাম্প এর স্মৃতিকথা তুলে ধরা আহত জোৎস্না রাণী শীল।

বীরের গল্পে স্থান পেয়েছে মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের লেখা, স্মৃতি, গল্প ও কবিতাসহ নানা বিষয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত প্রকাশনায় লিখেছেন সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর ইমাম বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেনসহ আরও ইতিহাসের প্রত্যক্ষদর্শীরা। পূর্বসূরীদের স্মৃতিকথা লিখেছেন বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান মজুমদার, ফখরুল আলম চৌধুরী প্রমুখ। বইতে উঠে এসেছে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ইউনুছ চৌধুরী, যাকে বঙ্গবন্ধু সন্তানতুল্য আদর করতেন। রয়েছেন বীরাঙ্গনা নারীদের যুদ্ধ দিনের দুঃসহ স্মৃতির বিবরণ।

দেখতে দেখতে পথচলার দেড় বছর অতিক্রম করেছে দৈনিক ফেনী। গত ৩ ডিসেম্বর ছিল দৈনিক ফেনীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটিকে স্মরণীয় অনুষ্ঠানের ২য় পর্বে দেয়া হয় বিশেষ সম্মাননা। এতে মানবসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ করোনাকালীন দেশব্যাপী অক্সিজেন সেবা নিয়ে কাজ করা জয় বাংলা অক্সিজেন সেবা, সমাজ সেবা এবং মানবকল্যাণে অবদান রাখায় জেলা স্বেচ্ছাসেবকদের সমন্বিত সংগঠন রক্তমঞ্চ এবং সহায়। এতে সম্মাননা তুলে দেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ন্যাশনাল নিউজ ডেস্ক ইনচার্জ ফেনীর কৃতি সন্তান তানভীর আলাদিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তি রঞ্জন রায় চৌধুরীকে সম্মাননা দেয়া হয়েছে।

এছাড়া ফেনীর ক্রিকেট অঙ্গনে বিশেষ অবদান রাখায় ফেন্ডশীপ ক্রিকেট ক্লাবকে সম্মাননা তুলে দেন দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন, শ্রেষ্ঠ পাঠক হিসেবে সম্মাননা পেয়েছেন ফেনী সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জহির উদ্দিন। তার হাতে সম্মাননা তুলে দেন সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল সম্মাননা তুলে দেন দৈনিক ফেনীর বর্ষসেরা প্রতিবেদক নজরুল ইসলাম চৌধুরীর হাতে।

অনুষ্ঠানে সমাজ ও দেশের বিভিন্ন গুণীব্যক্তিদের প্রদান করা হয় বিশেষ সম্মাননা জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, সিভিল সার্জন ডাঃ রফিক উস্-ছালেহীন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, জাতীয় গোয়েন্দা সংস্থা ফেনী’র উপ পরিচালক মনোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। সম্মাননা দেয়া হয়েছে সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক রিপন, ফেনীর কৃতি সন্তান আমিরুল ইসলাম রানা প্রমুখকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ জাহানারা বেগম সুরমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসাসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুশীল সমাজের মানুষরা।

Post Views: 245

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
17

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

by admin
September 19, 2026
0
20

নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...

নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩

নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩

by admin
September 19, 2026
0
38

নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা...

গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

by admin
September 18, 2026
0
11

গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে 'আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬' এর শুভ উদ্বোধন মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধা...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d