নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:
দিনাজপর সদর উপজেলার পাঁচবাড়ীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে স্বামী রাসেল পারভেজ ও শ^শুর মো. আলাউদ্দিনকে এলোপাথারী কোপানোয় প্রতিপক্ষ নামধারী ৫ জনের বিরুদ্ধে আর্নিকা সাথী এজাহার দায়ের করেছেন কোতয়ালী থানায়। মামলা নং-৯৭৮/১(৩), তারিখ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬।
সদর উপজেলার শশরা ইউনিয়নের পাঁচবাড়ী জপেয়া মোল্লাপাড়া এলাকার রাসেল পারভেজ এর স্ত্রী আর্নিকা সাথী (২২)।
মামলার বিবরণে আর্নিকা সাথী জানান, শশরা ইউনিয়নের পাঁচবাড়ী জপেয়া মোল্লাপাড়া এলাকার মো. আবুল কালাম আজাদ এর ছেলে মো. জাহাঙ্গীর (৪৫), মো. জিয়াউর রহমান (৪০) ও মৃত সাকের আলীর আবুল কালাম আজাদ (৭০), মো. মমিনুল ইসলাম (৫৫), মো. মকছেদুল ইসলাম (৫০)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছি।
এজাহার সূত্রে জানা গেছে, উপরোক্ত নামধারী ব্যক্তিরা জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে গেল ১৭ ফেব্রুয়ারী বিকেল আনুমানিক ৫টার দিকে জপেয়া মৌজার তুলশী পুকুরস্থ নিজ জমিতে কাজ করার সময় আমার শ্বশুর মো. আলাউদ্দিন (৫৬) ও স্বামী মো. রাসেল পারভেজ কে ধারালো হাসুয়া, দা, ছোরা, কোদাল, লোহার রড, লাঠিসোঠা নিয়ে এলোপাথারী মেরে রক্তাক্ত জখম করে। অজ্ঞাতনামা ব্যক্তিরাও আমার স্বামী ও শ্বশুরকে কিলঘুষি করতে থাকে। তখন আমি আমার স্বামী ও শ্বশুরকে রক্ষার চেষ্টা করলে উপরোক্ত নামধারী ব্যক্তিরা অসৎ উদ্দেশ্যে আমার মাথার চুলের মুঠি ও পরিহিত সালোয়ার, কামিজ এবং ওড়না ধরে টানা হিচড়ে বিবস্ত্র করতঃ শ্লিলতাহানী ঘটায়। একপর্যায়ে আমার শ্বশুর ও স্বামীর অবস্থা বেগতিক দেখে স্থানীয়দের সহায়তায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে আমার শ্বশুর ও স্বামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এদিকে, উপরোক্ত নামধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কোতয়ালী থানা পুলিশ উপরোক্ত ১নং নামধারী ব্যক্তিকে বাদ দিয়ে বাকি সকলকে আটক করলেও এখনো জীবন হুমকির মধ্যে দিন কাটাচ্ছে আর্নিকা সাথীর পরিবার। তাই অতিদ্রুত ১নং নামধারী ব্যক্তিকে আটক করার জন্য অনুরোধ জানিয়েছেন বাদী।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুন নবী জানান, এজাহারভুক্ত অন্যান্য আসামীদের আইনের আওতায় আনতে চেষ্টা অব্যাহত রয়েছে।








