আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পৌর শহরের ১ নং ওয়াড সাহাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতি পক্ষের সন্ত্রাসী হামলা, সংঘর্ষের ঘটনায় অন্তত নারীসহ ৭ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১১ ঘটিকায় দিকে আর্দশ কলোনী চাঁন মিয়া পাটওয়ারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী সূত্র এবং রুহুল আমিন থেকে জানা গেছে ,সাহাপুর গ্রামের চাঁন মিয়া পাটওয়ারী বাড়ির রুহুল আমিন গংদের বাড়ি,৮ শতক জমি নিয়ে মৃত ছেরাজ মিয়ার ছেলে তাহের মিয়া (৬০) গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রুহুল আমিন গংরা ওই জমি তাঁদের বলে দাবি করে আসছিলেন। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকদপা সালিশ দরবার হয়েছে রুহুল আমিন গংদের পক্ষে রায় দেন স্থানীয় সালিশদাররা। স্থানীয় সালিশদারদের আদেশ অমান্য করে সকালে তাহের মিয়া,আজাদ, হেলাল, কামরুল হাসান ধনু, হাছানের নেতৃত্ব লোকজন নিয়ে ওই জমি দখলে নিতে রুহুল আমিনের বাড়িঘরে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে নারীসহ ৭ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রুহুল আমিন (৫৫) রুহুল আমিনের মেয়ে রোমানা আক্তার (২৮), স্ত্রী জেসমিন আক্তার (২৭), মেয়ে ফারিয়া সুলতানা রিজমী (৯) শাহিন আক্তার( ৩৪) ফারুক হোসেন (২৮) জাবেদ হোসেন (২৭) পরে এলাকা বাসী আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এ বিষয়ে গত ২৪ আগষ্ট ২০২২ রোমানা আক্তার বাদী হয়ে অভিযুক্ত তাহের মিয়াকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন যাহার নং ১০৪১/২২ ইং। এখন পযর্ন্ত ঘটনার সঙ্গে জড়িত কোন আসামীকে গ্রেফতার করেনি পুলিশ। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তাহের মিয়া বলেন, আমার বাড়ির জমি জোর করে দখলে নিয়েছেন রুহুল আমিন গংরা।তাদের লোকজনই আমাদের ওপর হামলা চালিয়েছেন। এ বিষয়ে লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে লিখিত অভিযোগ পায়নি। আলমগীর হোসেন,
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







