লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) প্রতীকের এম.এ সাত্তারের গণসংযোগ হঠাৎ জনস্রোতে পরিণত হয়েছে। এতে কয়েক হাজার সমর্থক নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করতে দেখা যায়। তাৎক্ষণিক জয় বাংলা আর ট্রাকের স্লোগানে মুখরিত হয়ে উঠে লক্ষ্মীপুর জেলা শহর। ট্রাকের পক্ষে এটাই ছিল প্রথম পৌরসভায় নির্বাচনী গণসংযোগ।
রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে শহরের আলিয়া মাদরাসা মাঠ থেকে স্বতন্ত্র প্রার্থী এম.এ সাত্তার উপস্থিত থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন। মুহূর্তে কয়েক হাজার (ট্রাকের) সমর্থক রাজপথে ঢল নামে।
গণসংযোগ থেকে গণমিছিলে পরিণত হয়। মিছিলটি উত্তর তেমুহনী বঙ্গবন্ধু চত্বর, চকবাজার, কলেজ রোড় এলাকায় জনস্রোতে পরিণত হয়। পরে গণমিছিলটি শহরের দক্ষিণ তেমুহনী ট্রাফিক চত্বর এলাকায় এসে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়।
এতে বক্তব্য দেন- আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বকুল, শিমুল ভূঁইয়া, সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী, টিপু পাটোয়ারী, লক্ষ্মীপুর জেলা শ্রমিকলীগের সভাপতি পদপ্রার্থী রাকিব হোসেন অন্তর, সাবেক লক্ষ্মীপুর শ্যামলী আইডিয়াল পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা (আহ্বায়ক) মো. সহিদুল ইসলাম (রনি) প্রমুখ।
এসময় বক্তরা বলেন, যারা বলছে আমাদের সমর্থক নাই আজ তারা কোথায়? দেখুন আজ আমাদের গণসংযোগ জনস্রোতে পরিণত হয়েছে। এখন আর এ জনস্রোত দমিয়ে রাখা সুযোগ নেই। হাজার-হাজার সাধারণ ভোটার এখন আমাদের সমর্থক। মানুষ ভোটকেন্দ্র গিয়ে তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে। ৭ তারিখ নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ।
স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের এমপি প্রার্থী এম.এ সাত্তার বলেন, এ লক্ষ্মীপুর পৌরসভার বাসিন্দারা, আপনারা যারা বসবাস করেন। আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা দেখালেন সত্যিই আমি মুগ্ধ। আমি সারাজীবন আপনাদের এ শ্রদ্ধা ও ভালোবাসার কাছে ঋণী হয়ে রইলাম। আজ সকাল থেকে আমি এ পৌরসভার যেখানে গণসংযোগ করছি, সেখানেই আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমি জানতাম না এ লক্ষ্মীপুরবাসী আমাকে এতো ভালোবাসে। আজকের এ গণসংযোগ মিছিলটা এতোটা শৃঙ্খলভাবে করেছি। একটি মানুষও ভোগান্তিতে পড়েনি।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমি আলীয়া মাদরাসায় বলছি এ নির্বাচনের মাধ্যমে একটি পরিবর্তন করব। সেই পরিবর্তন হচ্ছে মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন। একজন মানুষ তার সুখী-সমৃদ্ধি সুন্দর পরিবার নিয়ে বসবাসের পরিবর্তন। আমি চাই একজন নাগরিক তার সকল সুযোগ-সুবিধা নিয়ে বসবাস করুক।
তিনি ভোটারদের অনুরোধ করে আরও বলেন, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাইলে আপনারা সপরিবার ভোটকেন্দ্র গিয়ে আপনাদের ভোটার অধিকার প্রয়োগ করতে হবে। একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হলে বিজয় আমাদের হবে। আর আপনারা একটি করে আমার (ট্রাক) মার্কা প্রতীকে ভোট দিবেন। আপনাদের কাছে এটাই আমার একমাত্র চাওয়া ও ভালোবাসা।







