রংপুর বিভাগীয় প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় গমের বাম্পার ফলন হয়েছে। ফসলের মাঠে টেউ তুলছে গমের সবুজ শীষ। ইতিমধ্যে গমের দানা পরিপূর্ণ হয়েছে, কোথাও কোথাও আবার পাকা গমের ক্ষেত সোনালি বরণ ধারণ করছে। চলতি মৌসুমে গমের বা¤পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলার মাঠে গমের সবুজ ক্ষেতের দিকে তাকালে যেন চোখ জুড়িয়ে যায়। উপজেলার ডাউয়াবাড়ী ও গোলমুন্ডা ইউনিয়নের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায় ৮/১০ বছর আগে জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকায় বেশির ভাগ জমিতে তামাক চাষ করা হতো। সরকারি-বেসরকারি প্রচারণার কারণে কৃষক তামাক চাষে নিরুৎসাহিত হচ্ছে কৃষক। তামাক চাষের পরিবর্তে এখন গম চাষে ঝুঁকে পড়েছে। গোলমুন্ডা ইউনিয়নের কৃষক আব্দুল জলিল বলেন, আগে তামাক চাষ করতাম। তামাকে ক্ষতির কথা জানার পর অনেকেই তামাক চাষ ছেড়ে দিয়ে গম চাষ করছে। আশা করা হচ্ছে এবারে গমের ফলন ভালো হবে। উপজেলার কৈইমারী ইউনিয়নের কৃষকেরা বলেন, গম চাষে কম খরচ হয়। গমের মূল্য ভালো পেয়ে কৃষকগণ গম চাষে আগ্রহী হচ্ছে। জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহম্মেদ বলেন, গম চাষ বৃদ্ধির জন্য কৃষকদের উৎসাহ দেয়া হচ্ছে। প্রণোদনা হিসেবে বীজ ও সার দেয়া হয়েছে। চলতি মৌসুমে জলঢাকায় উপজেলায় ৪৪৮হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। গত বছরের চেয়ে এ বছর ফলন বেশি হবার সম্ভবনা রয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







