Saturday, October 24, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home /প্রবাসী খবর

জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে দানবীয় এই সরকারকে সরাতে হবে: গিয়াস আহমেদ  

নিউ ইয়র্কে আমরা ঢাকাবাসীর দেওয়া সংবর্ধনা

admin by admin
May 12, 2023
in /প্রবাসী খবর, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

নিউ ইয়র্কে আমরা ঢাকাবাসীর দেওয়া সংবর্ধনা


ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক:
 বিএনপির কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠন করে সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। এ জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে দানবীয় এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের দ্বারা নির্বাচিত কল্যাণমূলক সরকার নিয়ে আসতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সঙ্গে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। গত সোমবার (৮ মে) নিউ ইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে ‘আমরা ঢাকাবাসী’র দেওয়া সংবর্ধনার জবাবে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ এসব কথা বলেন।  এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
তিনি বলেন, বর্তমানে জাতি একটা ক্রান্তিকালে উপস্থিত হয়েছে। আগামী নির্বাচনেই পরিস্কার হবে, সিদ্ধান্ত হবে দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, স্বাধীনতা থাকবে কি থাকবে না, মানুষের অধিকার থাকবে কি থাকবে না, মানুষ ভোট দিতে পারবে কি পারবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। এ কারণেই আমরা বার বার বলছি সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। গায়ের জোরে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচন করা যাবে না।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির প্রবীণতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন, জনগণের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি চলছে, উন্নয়নের নামে হরিলুটের রাজত্ব কায়েম করা হয়েছে। সদ্য স্বাধীন বাংলাদেশেও তারা একই কাণ্ড করেছিল। সমাজতান্ত্রিক অর্থনীতির নামে রাষ্ট্রীয় সম্পদ লুটতরাজ করায় ৭৪ সালে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী হয়েছিল।
খন্দকার মোশাররফ আরও বলেন, গায়ের জোরে ক্ষমতায় থেকে তারা অর্থনীতিকে ধ্বংস করেছে। কখনোই তারা পারবে না অর্থনীতিকে মেরামত করতে। বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। মানুষ সুাবিচার পায় না। যা বিচার হয় তা সরকারের পক্ষ থেকে দিক-নির্দেশনার ভিত্তিতে। এসব কারণে বাংলাদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ ধরনের অপকর্মের প্রতিবাদ দূরের কথা নিন্দা জানালেও সরকারের বিশেষ মহলের রোষানলে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন খন্দকার মোশারফ।
বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুক সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে গিয়াস আহমেদ, জিল্লুর রহমান এবং মিল্টন ভূইয়ার দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের আন্দোলনকে প্রবাসে সুসংগঠিত করা। তাহলে বাংলাদেশের নেতা-কর্মীরা আরো উজ্জীবিত হবেন কেয়ারটেকার সরকারের দাবি আদায়ের আন্দোলনে। ‘আমরা ঢাকাবাসী’ ব্যানারে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন এম. বাসেত রহমান। সঞ্চালনায় ছিলেন সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালে আরো বক্তব্য দেন বিএনপি নেতা মীর্জা আব্বাস, খায়রুল কবীর খোকন প্রমুখ। শুরুতে বিএনপি, জাসাস, যুবদল, ছাত্রদল ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় গিয়াস আহমেদকে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা বেবী নাজনীন, চিত্রনায়ক হেলাল খান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিল্টন ভূইয়া, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল প্রমুখ।
বক্তারা বলেন, এরশাদবিরোধী আন্দোলন, ১/১১ পরবর্তী সময়ের তুমুল আন্দোলনের মত এখনও সোচ্চার হতে হবে ‘দেশ বাঁচানোর আন্দোলনে, গণতন্ত্র পুনরুদ্ধার কল্পে।’ নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত গিয়াস আহমেদ বলেন, সাংগঠনিক নেতৃত্ব নিয়ে মতভেদ দূরে ঠেলে এখন হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্ট এবং জাতিসংঘের সামনে দুর্বার আন্দোলন রচনা করতে হবে। অতি সম্প্রতি বিশ্বব্যাংকের সামনে শেখ হাসিনার স্বৈরাচারী আচরণের প্রতিবাদে বিএনপি ও সমমনা প্রবাসীরা যে শো-ডাউন দেখিয়েছেন তা অব্যাহত রাখতে হবে আন্তর্জাতিক জনমত গঠনে।
সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নূসরাত আহমেদ, জসীম ভূইয়া, ভিপি জসীম, এম এ বাতিন, মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, হাবিবুর রহমান সেলিম রেজা, কাজী আমিনুর রহমান, আমিনুল ইসলাম চৌধুরী, আলমগীর কবীর, পারভেজ সাজ্জাদ, হুমায়ূন কবীর, কাজী আজম, ফিরোজ আহমেদ, শাহাদৎ হোসেন রাজু, আনিসুর রহমান, জাহাঙ্গির হোসাইন, সৈয়দা মাহমুদা শিরিন, সরোয়ার খান বাবু, জাহাঙ্গীর সোহরাওয়ার্দি প্রমুখ। উল্লেখ্য, গিয়াস আহমেদ ঢাকা দোহার থানা ছাত্রদলের সভাপতি, রমনা থানার ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হিসাবে এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেন। যুক্তরাষ্ট্রে এসে তিনি এরশাদবিরোধী আন্দোলন করেন।
যুক্তরাষ্ট্র বিএনপি প্রতিষ্ঠার আগে গিয়াস আহমেদের নেতৃত্বে ১৯৮৮-এর মার্চ মাসে যুক্তরাষ্ট্র ছাত্রদল গঠন করা হয় এবং তিনি প্রথম সভাপতি নির্বাচিত হন। যুক্তরাষ্ট্র বিএনপি গঠনেও তিনি অন্যতম ভুমিকা পালন করেন। যুক্তরাষ্ট্র বিএনপির প্রথম আহবায়ক কমিটির তিনি একজন অন্যতম সদস্য ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি, যুক্তরাষ্ট্র বিএনপির সাংগঠনিক সম্পাদক, নিউইয়র্ক স্টেট বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন।
ছাত্র রাজনীতি দিয়ে জাতীয়তাবাদের রাজনীতিতে হাতেখড়ি গিয়াস আহমেদের। নেতৃত্ব দিয়েছেন ঢাকার দোহার থানা ছাত্রদলের সভাপতি, রমনা থানার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা জেলা ছাত্রদলের সভাপতির। নব্বইয়ে এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছেন।
গিয়াস আহমেদ বাংলাদেশের রাজনীতির ধারাবাহিকতা বজায় রেখেছেন যুক্তরাষ্ট্রেও। যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন তিনি। মূলধারার রাজনীতিতেও নিজেকে নিয়ে গেছেন বহু দূর।
তিনি যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সহ-সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ওয়ান ইলেভেনের সময় বেগম খালেদা জিয়া তার নিজস্ব ক্ষমতাবলে গিয়াস আহমেদকে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে নিয়োগ দেন, যা এখনো বাতিল করা হয়নি। সবশেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান গিয়াস আহমেদকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য করেন।
গিয়াস আহমেদ ২০০২ নিউইয়র্ক স্টেট সিনেটর হিসাবে নির্বাচন করে আলোড়ন সৃষ্টি করেন। ২০০৪ সালে তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য হিসেবেও নির্বাচন করেন। তিনি বাংলাদেশ কংগ্রেসনাল ককাস গঠনে অগ্রণি ভুমিকা পালন করেন। তিনি বাংলাদেশ কংগ্রেসের প্রতিনিধি হিসাবে তৎকালীন কংগ্রেস সদস্য জোসেফ ক্রাউলি এবং গ্রেগরি মিকসের সাথে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের পক্ষে জোরালো ভুমিকা পালন করেন। জাতিসংঘের অর্থায়নে চট্টগ্রামে এশিয়ান উইম্যান ইউনিভার্সিটি গঠনেও গিয়াস আহমেদ গুরত্বপূর্ণ ভুমিকা পালন করেন।

Views: 334

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

by admin
October 24, 2026
0
11

  মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্যপদসহ দলটির প্রাথমিক সদস্যপদ ও সব সাংগঠনিক পদ থেকে...

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা

by admin
October 24, 2026
0
26

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব...

এনসিপির নতুন কমিটিকে জামায়াতের প্রক্সি পার্টির অভিযোগ রাশেদ খাঁনের

এনসিপির নতুন কমিটিকে জামায়াতের প্রক্সি পার্টির অভিযোগ রাশেদ খাঁনের

by admin
October 24, 2026
0
10

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব শাখার সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর...

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে গণবিক্ষোভের ডাক

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে গণবিক্ষোভের ডাক

by admin
October 24, 2026
0
6

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থতা এবং জ্বালানি খাতে কোনো কার্যকর পদক্ষেপ নিতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন...

ট্রাম্পের আমেরিকা ছেড়ে ইউরোপে পাড়ি, নতুন জীবনে গিয়ে বাস্তবতার মুখোমুখি অনেক মার্কিন নাগরিক

ট্রাম্পের আমেরিকা ছেড়ে ইউরোপে পাড়ি, নতুন জীবনে গিয়ে বাস্তবতার মুখোমুখি অনেক মার্কিন নাগরিক

by admin
October 24, 2026
0
19

হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, উচ্চ কর, কম বেতন ও স্বাস্থ্যসেবার ব্যয় নিয়ে হতাশা; কেউ কেউ আবার যুক্তরাষ্ট্রে ফিরে আসার সিদ্ধান্ত...

জর্জ ওয়াশিংটন ব্রিজে সড়কে বিরোধে গুলি, দুই সন্তানের বাবাকে হত্যার অভিযোগে সাবেক এনওয়াইপিডি গোয়েন্দা গ্রেপ্তার

জর্জ ওয়াশিংটন ব্রিজে সড়কে বিরোধে গুলি, দুই সন্তানের বাবাকে হত্যার অভিযোগে সাবেক এনওয়াইপিডি গোয়েন্দা গ্রেপ্তার

by admin
October 24, 2026
0
13

  হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, ২১ অক্টোবর ২০২৬: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিকে সংযুক্তকারী জর্জ ওয়াশিংটন ব্রিজে সড়কে বিরোধের জেরে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা October 24, 2026
  • মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায় October 24, 2026
  • মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে? October 24, 2026
  • কিছুদিন আগেও বলেছিলাম, পার্বত্য এলাকায় বড় সামরিক অভিযান প্রয়োজন। October 24, 2026
  • খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও নৌপথ অবরোধ চলছে, দুর্ভোগে যাত্রীরা October 24, 2026
  • আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ইহতিশামূলের বিশ্বজয় October 24, 2026
  • ইসলামে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া নিষিদ্ধ October 24, 2026
  • বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট বিনামূল্যে দেখা যাবে October 24, 2026
  • বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার আশঙ্কা: October 24, 2026
  • আজ সোনার ভরি কত October 24, 2026
  • জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ, আবেদনের খুঁটিনাটি জেনে নিন October 24, 2026
  • আগের নিয়মেই রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল October 24, 2026
  • ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম October 24, 2026
  • কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক October 24, 2026
  • ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণে শিক্ষক স্বামী পলাতক ও স্ত্রী গ্রেপ্তার October 24, 2026
  • অতিরিক্ত ডিআইজির বাড়িতে রাতভর কী হতো, চাঞ্চল্যকর তথ্য October 24, 2026
  • এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা October 24, 2026
  • এনসিপির নতুন কমিটিকে জামায়াতের প্রক্সি পার্টির অভিযোগ রাশেদ খাঁনের October 24, 2026
  • স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে গণবিক্ষোভের ডাক October 24, 2026
  • কোমরের কাছে এমন টোল খাওয়া গর্ত কি আপনার আছে? October 24, 2026
  • ট্রাম্পের আমেরিকা ছেড়ে ইউরোপে পাড়ি, নতুন জীবনে গিয়ে বাস্তবতার মুখোমুখি অনেক মার্কিন নাগরিক October 24, 2026
  • জর্জ ওয়াশিংটন ব্রিজে সড়কে বিরোধে গুলি, দুই সন্তানের বাবাকে হত্যার অভিযোগে সাবেক এনওয়াইপিডি গোয়েন্দা গ্রেপ্তার October 24, 2026
  • প্রকৃত সম্পদ অর্থে নয়, মানবিকতায়: ভালো মানুষই সমাজের আসল সম্পদ October 24, 2026
  • যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ -এর সেমিনার রবিবার,১ নভেম্বরের October 24, 2026
  • ব্রুকলিনের বাংলাদেশি পাড়া থেকে নিউইয়র্ক সিটি হল—শাহানা হানিফের রাজনৈতিক উত্থানের গল্প October 24, 2026
  • ইলহান ওমরের বিয়ে নিয়ে পুরোনো বিতর্ক ফের আলোচনায়: বিয়ের সনদ থেকে ‘ডার্টি ড্যান্ডি’ পরিচয় ঘিরে নতুন প্রশ্ন October 24, 2026
  • বিলাসবহুল হোটেলে প্রায় ৫০ হাজার ডলার ব্যয়ের অভিযোগ, সমালোচনায় এওসি-র প্রচারাভিযান October 24, 2026
  • মব সন্ত্রাসী কওমি মাদ্রাসার অনিয়ম ও যৌন নির্যাতন: অবিলম্বে কওমি শিক্ষাব্যবস্থা বন্ধের দাবি। October 24, 2026
  • হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের কাছ আসামী ছিনিয়ে নিতে হামলার অভিযোগ। October 24, 2026
  • প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক মন্তব্য October 24, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

      জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

      October 24, 2026
      মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

      মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

      October 24, 2026
      সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা

      মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে?

      October 24, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d