আল আিিমন মন্ডল (বগুড়া) ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বগুড়া গাবতলীর কাগইল নায়েব উল্ল্যা আলিম মাদ্রাসার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আব্দুস সাত্তার, প্রভাষক সুজাউল ইসলাম, শাহিনুর আলম, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, আতিকুল ইসলাম, আইয়ুব আলী, আবুল কালাম আজাদ, এরফান আলী, আবুল বাশার, মোহাম্মাদ আলী, আলমগীর হোসেন, প্রদীপ কুমার,আইনুন নাহার, সাইফুন নাহার, সানজিদা বেগম, নাছিমা বেগম সহ সকল শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। শেষে দেশ-জাতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার।...








