Wednesday, October 21, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ রংপুর বিভাগ

জাতীয় সংসদ নির্বাচনে রংপুরে নারীদের অংশগ্রহণ বাড়ছে

admin by admin
January 27, 2026
in রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর ব্যুরো: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে নারীদের অংশগ্রহণ ধীরে ধীরে বাড়লেও এখনো তা কাঙ্খিত পর্যায়ে পৌঁছায়নি। এবারের নির্বাচনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। দেশের সবশেষ ৪টি জাতীয় সংসদ নির্বাচনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, একাদশ নির্বাচন পর্যন্ত নারীরা সংখ্যাগতভাবে অংশগ্রহণে পিছিয়ে। তবে এর পর থেকে নির্বাচনে অংশগ্রহণের ধারা ঊর্ধ্বমুখী। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী জানা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে নারীর অংশগ্রহণ ছিল খুবই কম। ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ভোট বর্জনের কারণে অধিকাংশ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়। সেই নির্বাচনে গাইবান্ধা-২(সদর) আসন থেকে মাহাবুব আরা গিনি আর রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ড.শিরিন শারমিন চৌধুরী বিজয়ী হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর রিভাগের আট জেলার ৩৩টি আসনের মধ্যে নারী প্রার্থী ছিলেন ৩ জন। রংপুর-৩ (সদর) আসনে রিটা রহমান, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ড. শিরিন শারমিন চৌধুরী এবং গাইবান্ধা-২ (সদর) আসনে মাহাবুব আরা গিনি নির্বাচনে অংশগ্রহণ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়। বিভাগের ৩৩টি আসনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২৩ জন নারী। যাচাই-বাছাই, প্রত্যাহারসহ বিভিন্ন প্রক্রিয়া শেষে নির্বাচনে ছিলেন ১৫ জন নারী। তাদের মধ্যে নির্বাচনে জয়ী হয়েছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ড. শিরীন শারমিন চৌধুরী, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে উম্মে কুলসুম স্মৃতি এবং গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আব্দুল্লাহ নাহিদ নিগার। ওই নির্বাচনে অংশগ্রহণ রংপুর-১(গঙ্গাচড়া) আসনে বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির আইরিন আক্তার, এনএনপির মর্জিনা খান, গাইবান্ধা-২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী মাছুমা আক্তার, দিনাজপুর-৩ আসনে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র পারুল সরকার লিনা, দিনাজপুর-৪ আসনে এনপিপির আজিজা সুলতানা, ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির নুরুন নাহার বেগম, বাংলাদেশ কংগ্রেসের রিম্পা আকতার এবং ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আশা মনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১০ জন নারী প্রার্থী। তাঁরা হলেন ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির নুরুন নাহার বেগম, ঠাকুওগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আশা মনি, দিনাজপুর-৩ আসনে মুসলিম লীগের লায়না তুল রীমা, রংপুর-৩ আসনে তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী, স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, রংপুর-৪ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রগতি বর্মণ তমা, রংপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী, কুড়িগ্রাম-৪ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির শেফালি বেগম, গাইবান্ধা-১ আসেন স্বতন্ত্র প্রার্থী ছালমা আক্তার ও গাইবান্ধা-৫ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী) এর রাহেলা খাতুন। দ্বাদশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩টি আসনেই উল্লেখযোগ্য নারী প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ায় রাজনৈতিক অঙ্গনে নারীদের আগ্রহ বাড়ার ইঙ্গিত। তবে অনুসন্ধানে দেখা যায়, রংপুরে যেসব নারী প্রার্থী নির্বাচনে অংশ নেন, তাঁদের একটি বড় অংশ স্বতন্ত্র বা ছোট রাজনৈতিক দলের প্রতিনিধি। বড় রাজনৈতিক দলগুলোতে নারীদের মনোনয়ন দেওয়া হয় মূলত প্রতীকী আসনে বা এমন এলাকায়, যেখানে দলের জয়ের সম্ভাবনা তুলনামূলক কম। ফলে নারী প্রার্থীর সংখ্যা বাড়লেও নির্বাচিত হওয়ার হার এক শতাংশেরও কম। একাধিক নারী প্রার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, দলীয় মনোনয়ন পেতে গিয়ে তাঁদের সবচেয়ে বড় বাধা অর্থনৈতিক সক্ষমতা ও সাংগঠনিক প্রভাব। একইসঙ্গে মাঠে কাজ, জনপ্রিয়তা সব থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন বোর্ডে সিদ্ধান্ত হয় অন্যভাবে। সেখানে নারীর কণ্ঠ খুব কমই শোনা যায়। রংপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী প্রার্থী বলেন, নারীরা আর শুধু নামকাওয়াস্তে রাজনীতিতে আসছেন না। আমরা মাঠে কাজ করছি, ভোট চাইছি। নারীদের জন্য সমান সুযোগ নেই এটাই বড় বাধা। এরপরও আমরা কাজ করছি সাধারণ মানুষের অধিকারের জন্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রংপুর বিভাগে নারীর রাজনৈতিক অংশগ্রহণ ঊর্ধ্বমুখী হলেও তা এখনও শক্ত ভিত্তির ওপর দাঁড়ায়নি। রাজনৈতিক সদিচ্ছা ও কাঠামোগত সংস্কার ছাড়া অংশগ্রহণ দীর্ঘমেয়াদে কার্যকর প্রতিনিধিত্বে রূপ নেবে কিনা, সেই প্রশ্ন থেকে যায়। জাতীয় বা স্থানীয় নির্বাচনে নারীর অংশগ্রহণ সংখ্যায় বাড়লেও এখনও তা প্রতীকী। রাজনৈতিক দলের সিদ্ধান্তগ্রহণ পর্যায়ে নারীদের জায়গা না বাড়লে অংশগ্রহণ তাঁদের বাস্তব ক্ষমতায় রূপ নেবে না। এ ক্ষেত্রে সমস্যাটি কেবল সামাজিক নয়, এটি মূলত কাঠামোগত। রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় কমিটিতে নারীর অংশগ্রহণ কম থাকায় মনোনয়ন প্রক্রিয়ায়ই তারা পিছিয়ে পড়ে। ফলে অংশগ্রহণ বাড়লেও তা ক্ষমতার কেন্দ্রে পৌঁছাতে পারছে না। জাতীয় সংসদে নারীর প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে দলীয়ভাবে তাঁদের ন্যূনতম কোটা, প্রশিক্ষণ ও অর্থনৈতিক সহায়তা জরুরি।

Views: 181

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রংপুর বিভাগে আলুতে কৃষকের ক্ষতি হচ্ছে ৫ হাজার কোটি টাকা, হিমাগারে রয়েছে ৭৩.৮ শতাংশ আলু

রংপুর বিভাগে আলুতে কৃষকের ক্ষতি হচ্ছে ৫ হাজার কোটি টাকা, হিমাগারে রয়েছে ৭৩.৮ শতাংশ আলু

by admin
October 21, 2026
0
6

রংপুর ব্যুরো: লাভের আশায় হিমাগারে আলু সংরক্ষণ করার পর চরম বিপাকে পড়েছে আলু চাষিরা। হিমাগার থেকে আলু তোলাসহ খরচ হয়েছে...

বিরামপুরের খানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি সদস্য মোঃ লোকমান হাকিম

বিরামপুরের খানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি সদস্য মোঃ লোকমান হাকিম

by admin
October 21, 2026
0
11

এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার  খানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে...

রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী:

রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী:

by admin
October 21, 2026
0
15

রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী: সাংবাদিক জি এম রাব্বী : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব...

দক্ষিণ গোড়ল গান্ডারারপাড় সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ

দক্ষিণ গোড়ল গান্ডারারপাড় সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ

by admin
October 21, 2026
0
11

দক্ষিণ গোড়ল গান্ডারারপাড় সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ সাংবাদিক জি এম রাব্বী : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল...

ডিমলায় পূজামণ্ডপে বিএনপি নেতারা, দিলেন আর্থিক অনুদান

ডিমলায় পূজামণ্ডপে বিএনপি নেতারা, দিলেন আর্থিক অনুদান

by admin
October 21, 2026
0
35

    (নীলফামারী) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা...

দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

by admin
October 21, 2026
0
8

  মোঃমোমিনুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ October 21, 2026
  • সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি October 21, 2026
  • সরিষাবাড়ীর জন্য ৮ দফা মহাপরিকল্পনা, প্রধানমন্ত্রী বরাবর প্রস্তাব দিচ্ছেন আল-আমীন মিলু October 21, 2026
  • পীরযাত্রাপুর পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের ভূঁইয়া October 21, 2026
  • মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ- মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন, October 21, 2026
  • মেঘনার বড়কান্দার বিভিন্ন পূঁজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক October 21, 2026
  • দোয়া চাইলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান October 21, 2026
  • মেঘনায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও মেঘনার কৃতি সন্তান, অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া (এমপি) October 21, 2026
  • তিস্তা নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন,বিসর্জন ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তাব্যবস্থা। October 21, 2026
  • হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় October 21, 2026
  • অধিকারহীনতার আখ্যান: বাংলাদেশে ভূমিহীন জনগোষ্ঠীর সংকট ও টেকসই উত্তরণের পথ October 21, 2026
  • ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী October 21, 2026
  • অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযান, আটক ৮৪ October 21, 2026
  • আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানেই অলআউট বাংলাদেশ October 21, 2026
  • জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট October 21, 2026
  • আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের October 21, 2026
  • লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ October 21, 2026
  • যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত October 21, 2026
  • সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন October 21, 2026
  • শার্শায় ১৮ স্বর্ণ বারসহ চোরাচালানী আটক October 21, 2026
  • ‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’- October 21, 2026
  • নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ October 21, 2026
  • কক্সবাজার সৈকতে ৪০০ প্রতিমা বিসর্জন, পর্যটকের ঢল October 21, 2026
  • লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় দীর্ঘদিনের পানির সংকট নিরসন করল সেনাবাহিনী October 21, 2026
  • পূর্বধলা জমি জমা বিরোধ এর জেরে মহিলা কে মারধর থানার অভিযোগ। October 21, 2026
  • নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী October 21, 2026
  • তানোরে শরিফ উদ্দিনের পুজা মন্ডপ  পরিদর্শন  October 21, 2026
  • রংপুর বিভাগে আলুতে কৃষকের ক্ষতি হচ্ছে ৫ হাজার কোটি টাকা, হিমাগারে রয়েছে ৭৩.৮ শতাংশ আলু October 21, 2026
  • জামালপুর এসআরবি’র অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার October 21, 2026
  • জামালপুরের ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দূর্গাপুজা October 21, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ

      ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ

      October 21, 2026
      সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি

      সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি

      October 21, 2026
      সরিষাবাড়ীর জন্য ৮ দফা মহাপরিকল্পনা, প্রধানমন্ত্রী বরাবর প্রস্তাব দিচ্ছেন আল-আমীন মিলু

      সরিষাবাড়ীর জন্য ৮ দফা মহাপরিকল্পনা, প্রধানমন্ত্রী বরাবর প্রস্তাব দিচ্ছেন আল-আমীন মিলু

      October 21, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d