এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-আসন্নবর্তী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে আজ শনিবার (৬ জানুয়ারি-২৪) বিরামপুর উপজেলা ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা ব্রিফিং প্যারেড আয়োজন করেছেন,বিরামপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়। বিরামপুর উপজেলা মাঠে সকাল ১১.০০ ঘটিকায় সময় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি পুলিশ সুপার আবদুল্লাহ আল মাছুম,আল আমিন এএসপি,র্যাব-১৩ দিনাজপুর,বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন,বিরামপুর থানা অফিসার ইনর্চাজ সুব্রত কুমার সরকার,আনসার ভিডিপি অফিসার তাহেরা বেগম সহ প্রমূখ গন উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন একটি অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।তাই অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পেশাদারিত্বের সাথে সকলের দায়িত্ব পালন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
Views: 459
Related