রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর-৩ (সদর- আংশিক সিটি কর্পোরেশন) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তিনি লাঙ্গল প্রতীকে ৮১ হাজার ৮৬২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী ঈগল প্রতীকে ভোট পেয়েছেন ২৩ হাজার ৩২৬। এছাড়াও রংপুর-১ (গংঙ্গাচড়া-আংশিক সিটি কর্পোরেশন) আসনে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি কেটলি প্রতীকে ৭৩ হাজার ৯২৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান (রাঙ্গা) ট্রাক প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৩২ ভোট।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







