জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন ৭১ সালের পূর্বে আমাদের দলের জন্ম, আমরা ১৯৪২ সাল হতে রাজনৈতিক দল হিসেবে কাজ করে আসছি, কোন দলের কি অবস্থা আমাদের সব জানা।
আমরা ৪৭ দেখেছি, ৫২ দেখেছি, ৭১ দেখেছি, ৭৫ দেখেছি, ৯০,৯৬ এবং ২০০৬ সালের ঘটনা গুলি অন্য রাজনৈতিক দলের কর্মের ফিরিস্তি জানিয়ে দেয়।
জামায়াতে ইসলাম ওয়াদা ভঙ্গকারী দল নয়, জামায়াতে ইসলাম যা বলে তাই করে, আমরা জনগনের সাথে প্রতারণা করি না।
আমরা ২৪ সালে রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছি, আমরা রক্ত দিয়েছি, আমাদের ভাই বোনেরা তাদের রক্ত দিয়ে আমাদের ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা করেছেন, আমরা সেই ভাই বোনদের রক্তের সাথে বেইমানি করতে পারি না।
আমাদের জন্ম টা হয়েছে সত্য দিয়ে তাই সত্য প্রতিষ্ঠা করতে আমাদের বিন্দু পরিমাণ দিধা নেই। আমাদের জুলাই যোদ্ধাদের সাথে বর্তমান সরকার বেইমানি করছে, তারা ভুলে গেছে তাদের করা নির্যাতনের কথা কিন্তু আমরা ভুলে যাইনি।
এই সরকার শুধু স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ, সাথে মুক্তিযোদ্ধা এই ৩ বুলি নিয়ে জনগণকে কি বুঝাতে চায় আমরাও তা জানি, কারন আমরাও মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করেছি, স্বাধীনতা যুদ্ধে আমাদের অবদান আছে বিধায় যে দলের ৭১ সালের স্বাধীনতার সময় জন্ম হয়নি, তাদের মুখে এই ৩ বুলি মানায় না।
এখন আর এই স্বাধীনতার বুলি মানুষ খায় না, আজকাল কার জেন- জিরা নতুন ধারার রাজনীতি বিশ্বাস করে তারা ৭১ এর ইতিহাস নিয়ে বসে থাকতে চায় না।
আমরা বলব এই সরকার কে যথেষ্ট সময় পরিমাণ সময় দিয়েছি তার পরেও তারা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা করছেন, আমরা রাজপথে নামলেই সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে তাছাড়া সোজা আঙ্গুলে ঘি উঠবে না।
Views: 143
Related