পিআর পদ্ধতি ও ‘জুলাই সনদ’-এই দুই আইনি ভিত্তি নিশ্চিত করে ‘জুলাই সনদ’ বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ে জামায়াতে ইসলামী দ্বিতীয় ধাপের ১২ দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচির ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারের উচিত জনগণের দাবি মেনে নেয়া; তা না হলে জনগণ ন্যায্য দাবি আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে-এ কারণেই দ্বিতীয় দফার কর্মসূচি নেওয়া হচ্ছে।
কর্মসূচির সময়সূচি আলোকে ১–৯ অক্টোবর পর্যন্ত ৫ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ।*১০ অক্টোবর ঢাকাসহ জেলাস্তরের শহরগুলোতে গণমিছিল।এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।
জামায়াতে ইসলামের ৫ দফা দাবিগুলো হচ্ছে- জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করানো। নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করা।সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমতা ও সুযোগ নিশ্চিতে উপযুক্ত পরিবেশ) নিশ্চিত করা। গণহত্যার বিচার দৃশ্যমান ও কার্যকরভাবে বাস্তবায়ন করা। এবং বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাঁবেদার ও ফ্যাসিবাদের দোসর বলে আখ্যায়িত জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার করা এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা।
মিয়া গোলাম পরোয়ার বলছেন, জনগণের আন্দোলনের কোনো প্রতিফলন না দেখলে সরকারকে ৫ দফা মেনে নিতে হবে; তা না হলে জনগণ দাবি আদায়ে মাঠে থাকবে।







