Monday, October 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

জাল সনদে শিক্ষকতা: শিক্ষার পবিত্রতায় বিশ্বাসঘাতকতা

admin by admin
November 4, 2025
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

 

রাষ্ট্র ইচ্ছা করলে রাষ্ট্রদ্রোহিতার অভিযুক্তদের সাথেও আপোষ করতে পারে,
কিন্তু শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত অনৈতিকদের সঙ্গে একটুও আপোষ করা
যাবে না। জালিয়াতির সঙ্গে জড়িতদের প্রতি যাদের ভিত্তিহীন সহানুভূতি থাকবে,
তাদেরকেও রাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচনা করা উচিত। যারা জাতির নির্মাতা,
মানুষ গড়ার কারিগর, তারা জাল—জালিয়াতি করে শিক্ষকতার মতো মহৎ পেশার
সঙ্গে যুক্ত হলে প্রাতিষ্ঠানিক পবিত্রতা প্রশ্নবিদ্ধ হয়। মেধা ও যোগ্যতায়
যারা চাকরি পায়, তারা আরও ভালো কোনো সুযোগ পেলে চাকরি বদলে যেতে পারে;
কিন্তু যারা অবৈধভাবে চাকরি পায়, তাদের সারাজীবন একই চাকরিতেই কাটে।

কাজেই জালিয়াতির মাধ্যমে যে লোক একবার শিক্ষক পরিচয় পান, তিনি
সারাজীবনের জন্যই শিক্ষক হয়ে থাকেন। একটা প্রতিষ্ঠানে তিরিশ-পঁয়ত্রিশ
বছর শিক্ষকতার মতো মহৎ পেশার সঙ্গে একজন অসৎ ব্যক্তির জড়িত থাকা
মানে কত হাজার হাজার শিক্ষার্থীর নৈতিকতা ধ্বংস করে দেওয়া — তা কি
ভাবতে পারছেন? একজন অসৎ মানুষ কখনোই সততার গল্প বলে কাউকে
প্রভাবিত করতে পারে না। যে পেশার সঙ্গে মানুষ গড়ার দায় যুক্ত, সেই পেশায়
ভণ্ডদের সংযুক্তি মানে জাতীয়তায় ভণ্ডামির উৎপত্তির সুযোগ সৃষ্টি। রাষ্ট্র
যেন এই আত্মঘাতী সিদ্ধান্ত না নেয়—জালিয়াতির মাধ্যমে শিক্ষক হওয়াদের
কোনো ক্ষমা নেই।

সিস্টেমের ভেতর থেকে কেউ যদি সহায়তা না করে, তবে কারও বাপেরও শক্তি
নেই জাল সনদে শিক্ষক হওয়ার! পুলিশ ভেরিফিকেশ, ইনডেক্সপূর্ব যাচাই- সবার
চোখ ফাঁকি দেওয়া আসলে সহজ? দেশব্যাপী ভুয়া সনদে চাকরি পাওয়া কথিত
শিক্ষকদেরকে যারা জাল সনদ তৈরি করে দিয়েছে, সুপারিশে সহায়তা
করেছে—তাদের চক্রকে চিহ্নিত করা জরুরি। যে সিন্ডিকেটের সহায়তায় অসাধুগণ

জাল সনদ জোগাড় করতে পেরেছে, তাদেরকে প্রকাশ্যে আনতে না পারলে এই
মহামারি থেকে জাতি কখনোই মুক্তি পাবে না। জাল সনদ তৈরির দুর্নাম একসময়
নীলক্ষেত বহন করতো কিন্তু এখন তা বোধহয় ঠিকানা বদল করেছে! কোথাও
কোথাও সর্ষের ভেতরেই ভুত! জাল সনদধারীদের জেরা করলে জালিয়াতির
মহাসত্য উদঘাটিত হবে বলে আমার বিশ্বাস।

যেহেতু নিয়োগের সুপারিশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের
মাধ্যমেই হয়, সেহেতু বাহির থেকে জাল সনদ তৈরি করে সেটা ভেতরে
পাঠানো—এমন যুক্তি ধোপে টেকে না। তবে জালিয়াতি ধরা পড়ে কীভাবে? যে চক্র
জালিয়াতি করে এবং যারা জালিয়াতির বিরুদ্ধে তদন্ত করে—তারা পরস্পর
বিরোধী মতাদর্শের বলেই এই গোমর ফাঁস হয়। ধারণা করি, প্রাতিষ্ঠানিক
পরিচয়ের কিছু অসাধু ব্যক্তির সঙ্গে সারা দেশব্যাপী জালিয়াত চক্রের একটা
সুহৃদ সম্পর্ক আছে। অর্থের বিনিময়ে এই অপরাধ তারা অনায়াসেই করে।

গণমাধ্যম সূত্রে জানলাম, এনটিআরসিএর কাছে ইতোমধ্যে ৬০ হাজার জাল
শিক্ষকের তথ্য আছে। জাল—জালিয়াতির এই চেইনে আরও কতসংখ্যক শিক্ষক
জড়িত তা আল্লাহই জানেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা ধ্বংস ও পরিবেশ
নষ্টে এই জালিয়াতরাই নেতৃস্থানীয় ভূমিকা পালন করে। গ্রুপিং করা, তেজ
দেখানো কিংবা ভাব ধরা—এহেন অপকর্ম নেই যা তারা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে
না করে। এদেরকে শিক্ষকসুলভ মানসিকতার তুলনায় বেশি রাজনীতিবিদ, ব্যবসায়ী
ও জনপ্রতিনিধির ভূমিকায় দেখতে পাওয়া যায়। এনটিআরসিএ বলছে, তাদের কাছে
প্রতিদিন গড়ে দশটির বেশি অভিযোগ আসে জাল সনদ বিষয়ক শিক্ষকদের
বিরুদ্ধে সনদ তদন্তে। ভাবতে পারছেন, সারাদেশে চিত্র কতটা বিপজ্জনক?

শ্রেণীকক্ষের পাঠদানে এদের যে অস্বস্তি সৃষ্টি করে, তা নিরূপণ করা কঠিন।
অথচ নীতিকথা বলার সময় এই ভণ্ডদের কেউ ছাড়িয়ে যেতে পারে না।

শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করা, ছাত্রছাত্রীদের ব্যক্তিগত স্বার্থ ও
কাজে ব্যবহার করা এবং প্রতিষ্ঠানের ভিতরে বা অভিভাবকদের সঙ্গে অনৈতিক
সম্পর্ক সৃষ্টি—এসবের নেতৃত্ব তো এরাই দেয়। এই জালিয়াতদের কারণেই
শিক্ষকতা তার আদি মর্যাদা হারিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে যত ধরণের অশিক্ষা
ও অপশিক্ষামূলক কার্যক্রম আছে, তাতে এদের উপস্থিতি স্পষ্টভাবে দেখা
যায়। নকলকে প্রশ্রয় এবং প্রশ্নফাঁস চক্রে এরাই জড়িত। রাষ্ট্র যদি এদের
উচ্ছেদে ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্র পুরোপুরি ডুবে যাবে।

জাল সনদে শিক্ষক হওয়া এবং চাকরি প্রাপ্তদের দ্রুত চিহ্নিত ও অপসারণের
জন্য একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করা রাষ্ট্রের দায়িত্ব। অযোগ্যরাই
সকল অযৌক্তিক দাবীদাওয়া আদায়ের আন্দোলনের অগ্রভাগে থাকে এবং
রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের কঠোর হস্তে দমন ও গুরুদণ্ড দেওয়ার
জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি।
অনেককিছুর সঙ্গে আপোষ করা গেলেও মানসম্মত শিক্ষা রক্ষায় আপোষহীন
থাকতে হবে। সরকারকেই রাষ্ট্রটাকে বাঁচাতে হবে। জাল সনদের শিক্ষকদের
প্রতি যদি রাষ্ট্রের দয়া করতে ইচ্ছে করে, তবে তাদের অন্য ধরনের কাজে
প্রয়োগ করা যেতে পারে—তবুও তাদের শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের
সহচর্যে রাখা যাবে না। জাল সনদে শিক্ষকতা করার সুযোগ দেওয়া—এই ধরনের
আত্মঘাতী সিদ্ধান্ত কোনো বিবেকবান জাতি গ্রহণ করতে পারে না।

ভুয়া ও ভণ্ড, অবৈধ পথে সম্পদ অর্জনকারী, অনৈতিক সুযোগ নিয়ে সনদধারী
আধিপত্য স্থাপনকামী—এরা এক সাধারণ সূত্রে আবদ্ধ। এদের প্রশ্রয় দিতে
দিতে রাষ্ট্র একসময় বিপদে পড়বে। কাজেই অন্যায়কে মুকুলে প্রতিহত করতে
হয়। যদিও জাল সনদে বিস্তৃত কথিত শিক্ষকদের অপরাধ এখন আর শুধুমাত্র
মুকুল পর্যায়ে নেই—বরং কান্ড-মূল পর্যন্ত বিস্তৃত—তবুও রাষ্ট্রের
সর্বশক্তি নিয়োগ করে এদের ঠেকাতে হবে, বিষদাঁত ভেঙে দিতে হবে। তাদের
প্রকাশ্যে চিহ্নিত করে সামাজিকভাবে ধিক্কার জানানো প্রয়োজন।

অপরাধকে যদি লজ্জা হিসেবে উপস্থাপন করতে সাধুগণ ব্যর্থ হয়, তবে
অপরাধের বিস্তৃতি বাড়বে। স্বভাবগতভাবেই মানুষ নিষিদ্ধের প্রতি আকর্ষণ
অনুভব করে। কাজেই রাষ্ট্র কঠোর হোক। শিক্ষাগৃহ থেকে অশিক্ষকদের ঝেঁটিয়ে
বিতাড়িত করার এটাই উপযুক্ত সময়। আমাদের বোধোদয় হোক। অন্যায়ের সঙ্গে
আপোষ না করায় কেউ শারীরিক ব্যয়ও ভোগ করেছেন—রাষ্ট্র কেন অন্যায়ের
কাছে নমনীয় হয়? অন্যায়কে প্রশ্রয় দেওয়াও অন্যায়।

কল্পনা করছি, জাল সনদে শিক্ষকতার অপরাধে চাকুরি হারানোরা চাকুরি ফিরে
পেতে শাহবাগে জড়ো হয়েছে, শহীদ মিনারে অনশন করছে এবং যমুনা অভিমুখে
যাত্রার ঘোষণা দিয়েছে। পুলিশ এসে এদেরকে প্রতিহত করার আগেই জেন-জি এসে
এদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। দৃশ্যটা কেমন হবে? আমি ব্যক্তিগতভাবে সকল
মবের বিরুদ্ধে। শৃঙ্খলায়িতভাবেই বিশৃঙ্খলা দূর হোক। আইনের প্রয়োগ ও
বাস্তবায়ন আরেকটু দ্রুতগামী হোক। অপরাধ শেকড় দেওয়ার সুযোগ পেলে তার
অনেক ডালপালা ছড়িয়ে যায়।

রাজু আহমেদ, প্রাবন্ধিক।
raju69alive@gmail.com

Post Views: 295

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮

by admin
October 12, 2026
0
29

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত এবং ১১ জন আহত...

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান:

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান:

by admin
October 12, 2026
0
6

আবু নাঈম রিপন:নরসিংদী থেকে : নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে ১০ইং অক্টোবর শনিবার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ বালু উত্তোলন বন্ধ, অস্ত্রধারী সন্ত্রাসী...

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটন কেন্দ্র

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটন কেন্দ্র

by admin
October 12, 2026
0
39

  মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সাজেক-দীঘিনালা সড়কে স্থানীয়...

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

by admin
October 12, 2026
0
25

  মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা সদরের আরামবাগ এলাকার বায়তুশ শরফ সড়কে একটি সিগারেট কোম্পানির স্টোররুম থেকে সাইফুল ইসলাম...

বদলকোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী-উজ্জ্বল সুমন পাটোয়ারী

বদলকোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী-উজ্জ্বল সুমন পাটোয়ারী

by admin
October 12, 2026
0
13

  মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার সমান সুযোগ, মানবিক মর্যাদা ও সুষম উন্নয়নের অঙ্গীকার; বিএনপির দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের...

মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়: হাফিজ মাছুম আহমদ দুধরচকী

আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

by admin
October 12, 2026
0
23

  নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, মৃত্যুর অপর নাম মরণ, অর্থাৎ জীবন অবসান। আরবী ভাষায় মৃত্যুকে ইন্তেকাল...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত October 12, 2026
  • ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ October 12, 2026
  • সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে October 12, 2026
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী October 12, 2026
  • হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে: আদালতে পলক October 12, 2026
  • দলীয় এমপিদের কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী October 12, 2026
  • ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ October 12, 2026
  • সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮ October 12, 2026
  • সাংবাদিক আবু সালেহ আকন ও আবু সায়েম আকন’র বাবার ৮ম মৃত্যুবার্ষিকী October 12, 2026
  • সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত October 12, 2026
  • সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই October 12, 2026
  • সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান October 12, 2026
  • এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার October 12, 2026
  • মাদ্রাসায় পড়াশোনা শেষে ছাদের ওপর মিশ্র খামার, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন মাহমুদুল্লাহ October 12, 2026
  • গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরও একজন October 12, 2026
  • ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক -২ October 12, 2026
  • সুনামগঞ্জ জেলার ৪৪৪ পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তার মাঠে পুলিশ October 12, 2026
  • মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন October 12, 2026
  • রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। October 12, 2026
  • সাঘাটায় পরিত্যক্ত ইটভাটায় নিয়ে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ October 12, 2026
  • সরিষাবাড়িতেে ফ্যামিলি কার্ড কর্মসূচী বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপার ভাইজাদের প্রশিক্ষণ সমাপ্ত October 12, 2026
  • নকলায় দলিল লেখক সমিতির কমিটি গঠন: সভাপতি আলাল, সম্পাদক হাসমত October 12, 2026
  • ৭৫ লাখ টাকা কাবিনে বিয়ে না করায় ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসালো মেয়ের বাবা October 12, 2026
  • চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় নিউ সোনা ভাটা বেদখল October 12, 2026
  • নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান: October 12, 2026
  • অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটন কেন্দ্র October 12, 2026
  • খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার October 12, 2026
  • মানব পাচার হতে ফিরে আসা সারভাইভারে ব্যবসায়ী পণ্য-সামগ্রী বিতরণ October 12, 2026
  • রনি ইকরামূলের নেতৃত্বে রূপদিয়া নরেন্দ্রপুরে নগ্ন ভিডিও ফেসবুকে প্রচার, চাঁদা দাবিসহ নানা অপকর্ম October 12, 2026
  • বদলকোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী-উজ্জ্বল সুমন পাটোয়ারী October 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত

      ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত

      October 12, 2026
      ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ

      ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ

      October 12, 2026
      সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে

      সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে

      October 12, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d