জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পেয়ে নুরুল হাসান সোহান ছিটকে যাওয়ায় তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া এই ম্যাচের জন্য স্কোয়াডে নেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।
সোমবার (১ আগস্ট) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক। এই ম্যাচে নুরুল হাসানের চোটে স্কোয়াডে নেওয়া হয়েছে বাধ্যতামূলক বিশ্রামে পাঠানো সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহকে।








