সংবাদ বিজ্ঞপ্তি
গত ২৮ জুলাই ২০২৫ তারিখ জাতীয়তাবাদি ক্রিড়া দলের আয়োজনে ১৬টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে জাতীয় হ্যান্ডবল স্টোডিয়ামে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ফুটসাল টুর্নাামেন্ট-২০২৫ শুরু হয়। গ্রুপ পর্বে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে ১-১ এ ড্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে ১১-0 গোলে জয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে ১-০ গোলে বি’- গ্রুপ চ্যাম্পিয়ন হয় । কোয়ার্টার ফাইনাল ২-০ গোলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স, সেমিফাইনালে ১-০ গোলে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং ফাইনালে পাপ্পু ও লিমনের ২ গোলে ২-১ ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। টুর্নামেন্টজুড়ে দলের খেলোয়াড়েরা অসাধারণ নৈপুণ্য, দক্ষতা এবং দলগত সমন্বয়ের মাধ্যমে জয় নিশ্চিত করেছে। এফআইইউ এর শামসুদ্দিন খান লিমন ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং এফআইইউ এর মোঃ তুহিন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা (৯টি গোল) নির্বাচিত হন। এছাড়া তুহিন তিনটি ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি অর্জন করেন।







