Monday, November 9, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা

জীবনসঙ্গীর কি শারীরিক সম্পর্কে আগ্রহ নেই

admin by admin
April 15, 2026
in নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা, বিশেষ সংবাদ, লাইফস্টাইল
Reading Time: 2 mins read
1 0
A A
0
0
SHARES
77
VIEWS
Share on FacebookShare on Twitter

‘কীভাবে শুরু করব জানি না! আমি এবং আমার স্বামী—দুজন ছোটবেলার বন্ধু। প্রায় ১৪ বছরের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কের পর ২০২১ সালে বিয়ে করি। প্রথম দুই বছর বেশ ভালোই কেটেছে। আমাদের একমাত্র সন্তানের বয়স এখন তিন বছর। আমরা দুজনই চাকরিজীবী। সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে আমরা বেশ সুখী। কিন্তু ভেতরে আসলে কিছুই ঠিক নেই। ছয় মাসের বেশি সময় ধরে আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক নেই। এ ব্যাপারে আমি চিন্তিত হলেও সে উদাসীন। আমার প্রতি তার কোনো আগ্রহই যেন আর অবশিষ্ট নেই,’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রায় ৫০ হাজার সদস্যের একটি নারীদের গ্রুপে কথাগুলো লিখেছেন এক নারী।

এমন পরিস্থিতিতে কী করবেন, জানতে চেয়েছেন তিনি। পোস্টটিতে মন্তব্য করেছেন অনেকে, দিয়েছেন নানা পরামর্শ। কেউ আবার লিখেছেন, নিজেও একই সমস্যায় আছেন।

দাম্পত্য জীবনের কয়েক বছর না যেতেই স্বামী বা স্ত্রীর শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলার মতো এমন ঘটনা অহরহই ঘটছে। প্রায়ই দম্পতিদের কোনো একজন বা দুজনের মধ্যেই এ সমস্যা দেখা দেয়।

সঙ্গীর এমন অনীহায় কষ্ট পেলেও লজ্জায় পরামর্শ চাইতে পারেন না অনেকে। তাঁদের জন্য এ সমস্যার কারণ ও করণীয় জানিয়েছেন গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি (হরমোনবিজ্ঞান) বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান তানজিনা হোসেন।

কেন এমন হয়

যৌন ইচ্ছা বা তাগিদ কমে যাওয়ার প্রবণতাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘লস অব লিবিডো’। বিশ্বে প্রতি পাঁচজন পুরুষের একজন কোনো না কোনো সময় এ সমস্যায় পড়েছেন। নারীদের মধ্যে এ হার আরও বেশি। এর পেছনে এক বা একাধিক কারণ থাকে।

শারীরিক ও চিকিৎসাগত কারণ

বয়সের সঙ্গে পুরুষের শরীরে সেক্স হরমোন, অর্থাৎ টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে। অন্যান্য রোগের কারণে বয়সের আগেও কমতে পারে এই হরমোন। টেস্টোস্টেরনের ঘাটতি হলে পুরুষের যৌন ইচ্ছা কমে যায়।

অন্যদিকে রজঃনিবৃত্তির (মেনোপজ) কিছু আগে থেকেই নারীদের ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের মাত্রা কমতে শুরু করে। এ সময় যোনিপথ শুষ্ক হয়ে পড়ে। ফলে যৌনতার ইচ্ছা কমে যায়। একই ঘটনা জরায়ু বা ডিম্বাশয় অস্ত্রোপচার করে ফেলে দেওয়ার পরও ঘটতে পারে। থাইরয়েড হরমোনের ঘাটতি বা প্রলেকটিন হরমোন বেড়ে গেলে এর প্রভাব যৌন সম্পর্কের ওপর পড়ে।

দীর্ঘমেয়াদি ডায়াবেটিস, হৃদ্‌রোগ, স্থূলতা, ক্রনিক লিভার ডিজিজ বা দীর্ঘমেয়াদি কোনো রোগের জটিলতায় শারীরিক সম্পর্কের ইচ্ছা কমে যাওয়া স্বাভাবিক। অনেক সময় দীর্ঘস্থায়ী অনিদ্রা এবং অতিরিক্ত ক্লান্তির কারণে নারী-পুরুষ উভয়েরই এমনটি হতে পারে।

মানসিক কারণ

মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতার কারণেও অনেকে যৌনতায় আগ্রহ হারিয়ে ফেলেন। তা ছাড়া অতীতে যৌন হয়রানির শিকার ব্যক্তিদের মধ্যে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।

আত্মবিশ্বাসের অভাব এবং নিজের শরীর নিয়ে অস্বস্তিবোধ থেকেও অনেকে শারীরিক সম্পর্কে যেতে চান না। বিশেষ করে সন্তান হওয়ার পর নারীরা নিজের শরীর নিয়ে অস্বস্তিতে থাকেন। এ সময় তাঁদের যৌন আকাঙ্ক্ষা আগের চেয়ে কমে যেতে পারে। অন্যান্য গুরুতর মানসিক রোগ, যেমন পিটিএসডি, ওসিডি ইত্যাদির কারণেও যৌন ইচ্ছা কমে যেতে পারে।

সম্পর্কের কারণ

দাম্পত্য কলহ বা অমীমাংসিত ঝগড়ার ফলে স্বামী-স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়। এতে শারীরিকভাবেও তাঁরা দূরে সরে যান। ‘সে আমাকে বোঝে না’ ধরনের মনোভাব থেকেও শারীরিক দূরত্ব সৃষ্টি হতে পারে।

নিজের যৌন চাহিদা নিয়ে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা না করার ফলে অনেকেই যৌনতাকে উপভোগ করতে পারেন না। এতে ইচ্ছাও কমে যায়। যৌনতায় একঘেয়েমি বা নতুনত্বের অভাবেও আগ্রহ হারিয়ে ফেলেন অনেকে। সঙ্গীর বিশ্বাসঘাতকতা ও দাম্পত্যে বিশ্বাসের অভাবেও শারীরিক সম্পর্কের প্রতি উদাসীনতা দেখা দেয়।

জীবনযাপন ও সামাজিকীকরণ

অফিসে অতিরিক্ত কাজের চাপ এবং বিশ্রামের অভাবেও অনেকে যৌনতায় আগ্রহ হারিয়ে ফেলেন। অতিরিক্ত অ্যালকোহল সেবন, নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার ও কিছু কিছু ওষুধও যৌন আকাঙ্ক্ষা কমিয়ে দিতে পারে। অস্বাস্থ্যকর জীবনযাপনও এ সমস্যার অন্যতম কারণ।

নিয়মিত অপুষ্টিকর খাবার খেলে এবং শরীরচর্চা না করলেও এমনটি হতে পারে। নারীদের ক্ষেত্রে প্রায়ই দেখা যায়, সন্তান লালন-পালনে সময় ও শক্তি—দুটোই অতিরিক্ত ব্যয় হয়। সংসারের সব কাজ শেষে তাঁরা শারীরিক সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলেন।

অনেক ব্যাংক এফডিআরের বিপরীতে ঋণসুবিধা দেয়

করণীয়

  • নিজেকে দোষারোপ করেন অনেকে। এমনটি করবেন না। সঙ্গীকে নিজের অনুভূতির কথা খুলে বলুন।
  • জোর করবেন না। এতে দূরত্ব আরও বাড়বে।
  • তাঁকে ক্লান্তি কাটিয়ে উঠতে সাহায্য করুন। কাজে সাহায্য করুন।
  • অ্যালকোহল বা অন্যান্য নেশাদ্রব্যের ব্যাপারে সাবধান করুন।
  • দুজনই স্বাস্থ্যকর খাবার খান। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।
  • সম্পর্কে নতুনত্ব আনতে নতুনভাবে চিন্তা করুন। একসঙ্গে সময় কাটান। ঘুরে বেড়ান।
  • যে কারণেই হোক না কেন, কম বয়সে যৌন ইচ্ছা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিলে সংকোচ বা দ্বিধা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
  • কারণ নির্ণয় করতে পারলে সমাধান সম্ভব। যদি সম্পর্কের জটিলতা বা মানসিক কারণ থেকে থাকে, তবে যথাযথ কাউন্সেলিংয়ের মাধ্যমে পরিত্রাণ সম্ভব।
Views: 327

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

by admin
November 9, 2026
0
2

রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি'র র‍্যালি ও সমাবেশ মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব...

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

by admin
November 7, 2026
0
7

ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি রাজাপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও...

লক্ষ্মীপুরে ৮ বছরের কন্যা শিশুকে ধ”র্ষণের অ’ভিযোগ, অভিযুক্ত ১৩ বছরের কিশোর রানা আটক।

লক্ষ্মীপুরে ৮ বছরের কন্যা শিশুকে ধ”র্ষণের অ’ভিযোগ, অভিযুক্ত ১৩ বছরের কিশোর রানা আটক।

by admin
November 7, 2026
0
101

লক্ষ্মীপুরে ৮ বছরের কন্যা শিশুকে ধ"র্ষণের অ'ভিযোগ, অভিযুক্ত ১৩ বছরের কিশোর রানা আটক। ৭ নভেম্বর (শনিবার) সন্ধায় শহরের ১০ নং...

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা

by admin
November 6, 2026
0
15

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা খাগড়াছড়ি প্রতিনিধি :  খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচারের...

বাংলাদেশি-আমেরিকান বংশোদ্ভূত প্রার্থীদের কে জিতেছেন, কে হারলেন

বাংলাদেশি-আমেরিকান বংশোদ্ভূত প্রার্থীদের কে জিতেছেন, কে হারলেন

by admin
November 6, 2026
0
29

ইসলাম খোকন,এমডি নাসির,হেলাল মাহমুদ,আরিফুর রহমান আরিফ,বাপসনিউজ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গত মংগলবার,৩ নভেম্বর ২০২৬,অনুষ্ঠিত জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর ডিস্ট্রিক্টে পুনর্নির্বাচিত...

পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন জেডি ভ্যান্স

পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন জেডি ভ্যান্স

by admin
November 6, 2026
0
7

পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন জেডি ভ্যান্স হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, হেলাল মাহমুদ,আরিফুর রহমান আরিফ, বাপসনিউজঃ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ November 9, 2026
  • ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত! November 9, 2026
  • নাটিমা ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডে জনসেবায় অনন্য নাজমা খাতুন November 9, 2026
  • বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ November 9, 2026
  • পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত November 9, 2026
  • *বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন* November 9, 2026
  • *গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত* November 9, 2026
  • ​শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগ: আন্তর্জাতিক সংস্থা ও ব্রিটিশ এমপিদের পদক্ষেপে রাজনীতির নতুন কূটনৈতিক সমীকরণ November 9, 2026
  • নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার November 9, 2026
  • ক্ষমতার কুশীলবদের পতন:ইরান যুদ্ধের মূল্য চুকাল আমেরিকার ট্রাম্প ও ইসরায়েলের নেতানিয়াহু November 9, 2026
  • বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা November 9, 2026
  • কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে November 8, 2026
  • বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার November 8, 2026
  • সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান November 8, 2026
  • যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা November 8, 2026
  • চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ November 8, 2026
  • ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও November 8, 2026
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন November 8, 2026
  • দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার November 8, 2026
  • মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ November 8, 2026
  • বহিষ্কৃত বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ November 8, 2026
  • মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি November 8, 2026
  • সরিষাবাড়িতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার। November 8, 2026
  • সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন November 8, 2026
  • মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের সেক্রেটারি নির্বাচিত আনাস আজহারী November 8, 2026
  • বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা November 8, 2026
  • ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 8, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

      রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

      November 9, 2026
      ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

      ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

      November 9, 2026
      নাটিমা ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডে জনসেবায় অনন্য নাজমা খাতুন

      নাটিমা ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডে জনসেবায় অনন্য নাজমা খাতুন

      November 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
        • আইন/আদালত
          • করোনাভাইরাস
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
        • বিশ্ব
          • জাতীয়
      • আন্তর্জাতিক
        • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
        • প্রশাসন
          • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d