Thursday, October 15, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশের সকল ক্যাম্পাস

জুলাই আন্দোলন: ছাত্র বনাম বিএনপি

admin by admin
July 4, 2026
in বাংলাদেশের সকল ক্যাম্পাস, বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
জুলাই আন্দোলন: ছাত্র বনাম বিএনপি
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজনীতিতে বড় কোনো আন্দোলন ঘটলে সবচেয়ে বড় লড়াইটা হয় আন্দোলনের “গল্প” বা ন্যারেটিভ নিয়ে। কে এই আন্দোলনকে কীভাবে ব্যাখ্যা করে, সেটাই পরবর্তী সময়ে ক্ষমতার ভাগাভাগি ঠিক করে। জুলাই অভ্যুত্থান শুরু হয়েছিল মূলত ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন থেকে, যা পরে সারা দেশের মানুষের অংশগ্রহণে গণআন্দোলনে পরিণত হয় এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটে।

যদি একে “ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান” বা “জেনারেশন জেড-এর বিপ্লব” বলা হয়, তাহলে নতুননেতৃত্ব, নতুন সংগঠন বা এমনকি নতুন রাজনৈতিক জোট তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়। বিএনপি চায় না যে তাদের দীর্ঘ ১৫-১৬ বছরের বিরোধিতার ইতিহাসকে একপাশে সরিয়ে নতুন কোনো “বিপ্লবী” পরিচয় অন্যরা নিয়ে নিক। তাই নিলুফার চৌধুরী মনি সহ অনেক নেতা বলেন, “এটা হঠাৎ আসেনি, এটা আমাদের পুরনো লড়াইয়েরই অংশ।” এটা আসলে ন্যারেটিভ নিয়ন্ত্রণ, যেখানে বিএনপির নেতাদের লক্ষ্য হচ্ছে ইতিহাসে বিএনপিকেই “মূল শক্তি” হিসেবে প্রতিষ্ঠিত করা।

সব অভ্যুত্থানের পর যে বড় শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতা পূরণে যে দল নিজেকে এই আন্দোলনের “অংশীদার” বা “মূল চালিকাশক্তি” হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে, সে ভবিষ্যতে নির্বাচনী রাজনীতিতে, জনসমর্থনে এবং আন্তর্জাতিক স্বীকৃতিতে এগিয়ে থাকবে। বিএনপি চায় জুলাই অভ্যুত্থানকে তাদের “গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই”-এর অংশ হিসেবে দেখা হোক, যাতে “জুলাই সনদ” বা অন্যান্য সংস্কারের চাপ কমানো যায় বা নিজেদের মতো করে নেওয়া যায়।এর আরেকটা দিক হচ্ছে বিএনপির দলের ভেতরের রাজনীতি। সিনিয়র নেতারা, যেমন নিলুফার চৌধুরী মনি, দলের ঐতিহ্য, সাংগঠনিক কাঠামো ও নিজেদের অবস্থান রক্ষা করতে চান। অন্যদিকে ছাত্রদল আর যুবদল, যারা মাঠের বাস্তবতা বেশি জানে, তারা দেখেছে কীভাবে জুলাইয়ে আসলে ছাত্ররাই প্রথমে রাস্তায় নেমেছিল। তাই যখন সিনিয়র নেতা “পরিকল্পিত” বলেন, তখন ছাত্রদল প্রতিবাদ করে। এটা একই দলের ভেতরে জেনারেশনাল কনফ্লিক্ট।

রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ প্রচারের পাশাপাশি আমাদের বুঝতে হবে সামাজিক আন্দোলনের ফ্রেমিং তত্ত্ব। ফ্রেমিং মানে হলো কোনো ঘটনাকে কীভাবে ব্যাখ্যা করা হয়, কাকে দায়ী করা হয়, কী সমাধান দেখানো হয় এবং মানুষকে কীভাবে কাজে উদ্বুদ্ধ করা হয়। অ্যাক্টিভিস্টরা এই “ফ্রেম” তৈরি করে যাতে মানুষ সহজে বুঝতে পারে এবং যোগ দেয়।

বিএনপি বছরের পর বছর ধরে একটা শক্তিশালী মাস্টার ফ্রেম তৈরি করেছিল—আওয়ামী লীগের শাসন মানে স্বৈরাচার, ভোট ডাকাতি আর দমন-পীড়ন। তারা বলত, এর থেকে পরিত্রাণের সমাধান হলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আর সুষ্ঠু নির্বাচন। জুলাই অভ্যুত্থানে তারা এই পুরনো ফ্রেমকে নতুন ঘটনার সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছে। বলেছে, এটা হঠাৎ আসেনি, এটা তাদের দীর্ঘ সংগ্রামেরই ধারাবাহিকতা। কেউ কেউ আবার বলেছে “পরিকল্পিত”, যাতে এটাকে পুরোপুরি ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন বলে না মনে হয়। এটা মূলত ফ্রেম অ্যালাইনমেন্টের চেষ্টা—নতুন সফল ঘটনাকে নিজেদের পুরনো গল্পের সঙ্গে জুড়ে দিয়ে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখার প্রচেষ্টা।

কিন্তু ছাত্র আন্দোলন একদম অন্যভাবে ফ্রেম তৈরি করেছিল। তারা শুরু করেছিল কোটা সংস্কারের নির্দিষ্ট দাবি দিয়ে। তারপর দ্রুত এই দাবিকে হাসিনা পতনের দাবিতে নিয়ে যায়। হাসিনার “রাজাকারের নাতি-নাতনি” মন্তব্যের পর তারা এটাকে উল্টে বলেছিল—এটা শুধু চাকরির দাবি নয়, এটা জাতীয় সম্মান আর যুবকদের ভবিষ্যতের লড়াই। তারা মোটিভেশনাল ফ্রেম তৈরি করে ফেলেছিল—“দেশের ভবিষ্যতের জন্য আমরা জান আর রক্ত দিব”। এই ফ্রেম অত্যন্ত দ্রুত ছড়িয়ে গিয়েছিল, কারণ এটা ছিল আবেগপূর্ণ, নৈতিক আর প্রজন্মগত।

ডিজিটাল অ্যাক্টিভিজম আন্দোলনে বড় ভূমিকা রেখেছে। ছাত্ররা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম আর টেলিগ্রাম ব্যবহার করে দ্রুত ফ্রেম ছড়িয়েছিল। লাইভ স্ট্রিমিং, ছোট ভিডিও, মিম আর ব্যক্তিগত গল্প দিয়ে তারা মানুষের আবেগকে নাড়া দিয়েছিল। হাসিনা সরকার যখন ইন্টারনেট বন্ধ করেছিল, তখনও তারা ভিপিএন দিয়ে চালিয়ে গেছে। এই ডিজিটাল কৌশল তাদের ফ্রেমকে খুব দ্রুত আর বিস্তৃত করে তুলেছিল।
অন্যদিকে বিএনপির ডিজিটাল স্ট্র্যাটেজি ছিল তাদের গতানুগতিক ঐতিহ্যবাহী। জুলাইয়ের সময় তারা সমর্থন জানিয়েছিল, নিজেদের কর্মীদের শহীদ হওয়ার কথা তুলে ধরেছিল। কিন্তু তাদের কনটেন্ট ছিল বেশি আনুষ্ঠানিক আর রাজনৈতিক। ছাত্রদের মতো আবেগঘন আর দ্রুত ভাইরাল হওয়ার মতো ছিল না, বরং পোস্ট-আপরাইজিং সময় তারা নিজেদের দাবি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে।

বিএনপি ফ্রেমিং তত্ত্ব প্রয়োগ করেছে দীর্ঘমেয়াদি আর স্থিতিশীলভাবে। তারা মাস্টার ফ্রেম রক্ষা করেছে আর নতুন ঘটনাকে সেটার সঙ্গে যুক্ত করেছে। কিন্তু ছাত্ররা দ্রুত, আবেগপূর্ণ এবং যুবকদের মনে গেঁথে যাওয়ার মতো নতুন ফ্রেম তৈরি করেছিল। বিএনপির ডিজিটাল ফ্রেমিং ছিল সংগঠিত আর ধারাবাহিক, কিন্তু কম প্রাণবন্ত। যেখানে ছাত্রদেরটা ছিল ডিসেন্ট্রালাইজড, সত্যিকারের আর ভাইরাল।

ছাত্রদের ডিজিটাল ফ্রেমিং ট্যাকটিক্সের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল “রাজাকার” মন্তব্যের হ্যান্ডলিং। হাসিনার সেই মন্তব্য ছড়িয়ে পড়ার পর তারা মিনিটের মধ্যে উল্টে দিয়েছে। ভিডিও ক্লিপ, মিম আর পোস্ট দিয়ে বলেছিল, “তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার।” এর দ্বারা তারা হাসিনা আমলের গতানুগতিক শেমিংকে কাউন্টার করে; বুঝিয়ে দেয় যে হাসিনা সরকার যুবকদের আর স্বাধীনতার ইতিহাসকে বরং অসম্মান করছে। এই কাউন্টার-ফ্রেমিং খুব দ্রুত আন্দোলনকে বড় করে দিয়েছিলো।

এর সঙ্গে যুক্ত হয়েছে শহীদদের ন্যারেটিভ বিল্ডিং। ছাত্ররা নিহতদের নাম, ছবি আর গল্প ছড়িয়েছে। বলেছে, তারা ভবিষ্যতের জন্য প্রাণ দিয়েছে। এটা আন্দোলনকে নৈতিক উচ্চতা দিয়েছে আর মানুষকে আরও দৃঢ় করেছে। প্রতিটি মৃত্যুকে তারা সরকারের নিষ্ঠুরতার প্রমাণ হিসেবে তুলে ধরেছে।

রাজনীতিতে ফ্রেম তৈরি করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দল বা গোষ্ঠী মানুষের আবেগ আর বিশ্বাসের সঙ্গে মিলিয়ে ফ্রেম তৈরি করতে পারে, সে জনগণের বুকে জায়গা করে নিতে পারে। জুলাই অভ্যুত্থানে ছাত্ররা সেই ক্ষমতা দেখিয়েছিল, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো নয়। ভবিষ্যতেও যে দল দীর্ঘমেয়াদি ধারাবাহিকতা আর দ্রুত আবেগপূর্ণ ফ্রেম তৈরির মধ্যে ভারসাম্য রাখতে পারবে, সেই দল বেশি শক্তিশালী হবে।

মনে রাখা জরুরি যে এই ডিজিটাল যুগে ইতিহাস শেষ পর্যন্ত জনগণের স্মৃতি, ভিডিও, নথি ও গবেষণা দিয়ে লেখা হচ্ছে। জুলাই অভ্যুত্থান ছিল ছাত্রদের সাহসী পদক্ষেপ থেকে শুরু হয়ে সারা দেশের সাধারণ মানুষের অংশগ্রহণে পরিণত হয়েছিল—যা অস্বীকার করা কঠিন। বিএনপি সহ সকল পুরাতন রাজনৈতিক দল যদি এই অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে সম্মান করে গণতান্ত্রিক সংস্কার ও জবাবদিহিতার পথে এগোয়, তাহলে হয়তো তারা আরও বেশি শক্তিশালী ও গ্রহণযোগ্য হবে। আর যদি শুধু “আমরাই করেছি” বা “পরিকল্পিত” বলে ন্যারেটিভ চাপিয়ে দিতে চায়, তা হবে জনগণের স্মৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা, যা জনগণের সাথে তাদের দূরত্ব বাড়াবে।

রাজনীতি শেষ পর্যন্ত জনগণেরই। যারা জুলাইয়ে রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল, আর যারা এখনো স্বপ্ন দেখে একটা ন্যায়সংগত বাংলাদেশের—তারাই তৈরি করবে আগামীর বাংলাদেশ।

Views: 198

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
10

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

by admin
October 15, 2026
0
85

দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হলেও আগামী শনিবার (১৭ অক্টোবর) সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা থাকবে। এদিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও...

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by admin
October 15, 2026
0
6

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা...

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

by admin
October 15, 2026
0
138

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম এবং চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন, যেখানে ভাই তাদের বাড়ির...

পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা। 

পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা। 

by admin
October 15, 2026
0
7

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ জেএসপিএস- ইউজিসি বাই লেটারাল রিসার্চ প্রোগ্রাম এর আওতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেএসপিএস প্রজেক্ট এর সদস্য ও...

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

by admin
October 14, 2026
0
103

ভারতের উত্তর প্রদেশের মিরাটে মার্চেন্ট নেভির কর্মকর্তা সৌরভ রাজপুতকে হত্যার দায়ে তার স্ত্রী মুসকান রাস্তোগি ও স্ত্রীর প্রেমিক সাহিল শুক্লাকে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026
  • নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026
  • গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে October 14, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

      শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

      October 15, 2026
      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      October 15, 2026
      ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

      ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

      October 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d