মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা তাহমিদ
হত্যা মামলার আসামী কাজী আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে
পুলিশ। শুক্রবার রাতে জোরারগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে
বারইয়ারহাট বাজারের উত্তরা বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে।
কাজী আরিফ বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর
সোনাপাহাড় গ্রামের কাজী রফিক আহমদের ছেলে।
জানা যায়, গত বছরের ১০ ডিসেম্বর বারইয়রাহাট পৌরসভার হাওয়া ভবন
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে
মারামারি হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা ও নিরাপদ সড়ক
চাই মিরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব তাহমিদ উল্ল্যাহ
নিহত হন। সিসিটিভি ফুটেজ দেখে তাহমিদ হত্যাকাণ্ডে কাজী
আরিফুল ইসলাম জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, ‘তাহমিদ
হত্যায় জড়িত গ্রেফতার কাজী আরিফুল ইসলামের বিরুদ্ধে
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ
করা হয়।’
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








