মো:মুন্না শেখ বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
সাক্ষাৎকালে বাগেরহাট জেলার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় জেলার টেকসই উন্নয়ন, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করা হয়।
এ সময় কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ উপস্থিত ছিলেন। আলোচনায় বাগেরহাট জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জেলার উন্নয়ন ও পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।







