২৪/০৩/২০২৬ তারিখ জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের পক্ষ থেকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল ও মজু চৌধুরী হাট ঘাটে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে উক্ত স্থানগুলোতে যাত্রীদের আধিক্য লক্ষ্য করা যায় এবং যাত্রী সাধারণের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে একটি পরিবহন সার্ভিসকে সড়ক পরিবহন আইনে ৫,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও সবগুলো পরিবহনকে সরকার নির্ধারিত ভাড়ায় টিকেট বিক্রয় এবং অতিরিক্ত ভাড়া আদায় না করার ব্যাপারে সতর্ক করা হয়।
এছাড়াও মজু চৌধুরীর হাট এলাকায় জ্বালানি তেলের সরবরাহ ও বাজার মূল্য স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে লাইসেন্সবিহীন জ্বালানি তেল বিক্রয় ও বিক্রয় রেজিস্ট্রার সংরক্ষণ না করায় পেট্রোলিয়াম আইন অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে মোট ২,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের এ ধরণের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
প্রচারে: জেলা প্রশাসন মিডিয়া সেল, লক্ষ্মীপুর।
Views: 317
Related