ঝালকাঠিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি রাজাপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মাহমুদ রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল বশার, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আব্দুল হক নান্টু, রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ কামাল, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ও এর রাজনৈতিক গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এক প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
আবু সায়েম আকন
ঝালকাঠি প্রতিনিধি









