স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপে বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না। সুপার ফোরের প্রায় প্রতিটা ম্যাচেই হানা দিচ্ছে বৃষ্টি। আজ সুপার ফোরের পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচেও বাগড়া দিয়েছে বৃষ্টি। তবে আশার কথা হল অবশেষে বৃষ্টি থেমেছে। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা বিলম্বে শুরু হয়েছে পাকিস্তান-শ্রীলংকার গুরুত্বপূর্ণ অঘোষিত সেমিফাইনাল ম্যাচ।
টস জিতে ব্যাট করতে নেমেছে পাকিস্তান দল। পাকিস্তানের সর্বশেষ স্কোর ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫ রান। ওপেনিংয়ে নেমে ১১ বলে ৪ রান করে ফিরেছেন ফখর জামান।
বৃষ্টির কারণে ৫ ওভার করে কমিয়ে ৫০ ওভারের বদলে ম্যাচটি হবে ৪৫ ওভারে। প্রথম পাওয়ারপ্লে হবে ৯ ওভারে। পরেরটি ১০-৩৬। শেষ পাওয়ারপ্লে হবে ৩৭-৪৫ ওভারে।
দুই দলের জন্যই আজকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। কারণ আজ যে দল জিতবে তারাই ফাইনাল খেলবে।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হারিস, আব্দুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও জামান খান।
শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশানকা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, চারিথা আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথা ভেল্লেলেগে, মাহেশ থিকসেনা, প্রামোথ মাদুশান, মাথিশা পাথিরানা।
প্রসঙ্গত, আগামী ১৭ সেপ্টেম্বর শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে হবে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ।








