সিরিজের তিন ম্যাচেই টস জয় হয়েছে তামিমের। ঢাকায় প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় স্কোরবোর্ডে রান ওঠে কেবল ২০৯।
দ্বিতীয় ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান তামিম। ব্যাট করতে নেমে ৩২৬ রান সংগ্রহ করে ইংলিশরা। বাংলাদেশ জবাবে ১৯৪ রানে অলআউট হয়। টস জিতে কেন ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠালেন তামিম, সে নিয়ে সমালোচনারও মুখোমুখি হন তিনি।
এ কারণেই হয়তো চট্টগ্রামে আজ টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তামিম। টস জয়ের পর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে তামিম বলেন, ‘উইকেট খুব শুকনো দেখাচ্ছে। তার মানে এটা ব্যাটিং উইকেট এবং আশা করছি দ্বিতীয় ইনিংসে স্পিন কিছুটা কাজ করবে এখানে।’








