ম.সোহেল (টাংগাইল) জেলা প্রতিনিধি;
টাঙ্গাইলের ভূঞাপুরে বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) সচেতন নাগরিক সমাজের উদ্যোগে, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব, মোঃ গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মহন তালুকদার, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা। উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজু (সাধারণ সম্পাদক ভূঞাপুর বাজার বনিক সমিতি) ভূঞাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু। ফলদা ইউপি চেয়ারম্যান দুদু মিঞা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক,আরো উপস্থিত থাকেন আওয়ামীলীগ এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।উক্ত বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে বাজার হয়ে ইব্রাহিম খাঁ সরকারি কলেজ এসে মাঠের মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্যকালে তুলে ধরেন, গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এক মাস আগের,কিন্তু ডি এন এ টেস্টে প্রেগনেন্সি প্রমাণিত হয়েছে ছয় মাসের। সুতরাং এই মামলা সম্পূর্ণ সাজানো সুপরিকল্পিত ভাবে করা হয়েছে। এই মামলা ষড়যন্ত্রমূলক মিথ্যা।







