টাঙ্গাইলের কালিহাতীতে মেয়াদ
উত্তীর্ণ ঔষধ বিক্রি ৩ব্যবসায়ীকে জরিমানা
মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল)
টাঙ্গাইলের কালিহাতীতে মেয়াদ
উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই ফার্মেসীসহ বিদেশি কসমেটিকের মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (০১ জুলাই) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় টাঙ্গাইল ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।
তিনি জানান, কালিহাতী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে মেসার্স মার্তৃ মেডিকেল হলকে ১০ হাজার টাকা, ন্যাশনাল ফার্মেসীকে ৫ হাজার টাকা ও আমদানীকৃত বিদেশি কসমেটিকসের মূল্য না থাকায় মা দূর্গা জেনারেল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান চালমান থাকবে।







