মোহাম্মদ সোহেল (ক্রাইম রিপোর্টার) টাঙ্গাইল : টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের তিনটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে ঢাকা থেকে টাঙ্গাইলগামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে । এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে ঘারিন্দা রেলস্টেশনের বুকিং মাস্টার সেলিম মিয়া জানান, টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে। রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। তিনি বলেন, খবর দেওয়া হলে পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই ট্রেনটির তিনটি বগি পুড়ে যায়।
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। এতে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারি পদ্ধতি বহাল রাখা হয়েছে। আর...







