মোহাম্মদ সোহেল, ডিবি প্রতিবেদক (টাঙ্গাইল) প্রতিক্ষা আর উৎকন্ঠার মধ্যে দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেন সিইসি কাজী হাবিবুল্লাহ আউয়াল বুধবার সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন কমিশনার কাজী হাবিব উল আউয়াল। ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা ৭ জানুয়ারি ভোট ‘ ও নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে ও বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সমর্থিত প্রার্থীর নেতাকর্মীরা, সন্ধ্যার পর জেলার ভূঞাপুর গোপালপুরসহ বিভিন্ন উপজেলা পর্যায়ে তফসিল ঘোষণায় সিইসি কে স্বাগতম জানিয়ে পৃথক পৃথক আনন্দ মিছিল বের করেন।
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। এতে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারি পদ্ধতি বহাল রাখা হয়েছে। আর...







