(টাঙ্গাইল) জেলা প্রতিনিধি;
টাঙ্গাইলে পৃথকভাবে মহান মে দিবসের কর্মসূচি পালিত হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের তৎপরতা।
সোমবার (১ মে) বেলা ১১টার দিকে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শহরের পৌর উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু ও জেলা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মিয়া (চাঁন মিয়া) এবং শ্রমিক নেতা চিত্তরঞ্জন দাস প্রমুখ। এসময় হাজারো শ্রমিক ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যেতুলে ধরেন আজকে শ্রমিকরা সুসংগঠিত। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছি। তবে একটি মহল আবারো টাঙ্গাইলের রাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল অবশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
অন্যদিকে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর এলাকার শ্রমিকবৃন্দের ব্যানারে আরেকটি গণজমায়েত ও শহরে র্যালি অনুষ্ঠিত হয়। শহরের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রমিক নেতা আব্দুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এসএম সিরাজুল হক আলমগীর।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জেলা শ্রমিক লীগের সহসভাপতি আব্বাস আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজীব প্রমুখ।
এ সময় টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন ও কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা উপস্থিতি ছিলেন।
মে দিবস পালন উপলক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দ দুই ভাগে বিভক্তি হওয়ায় সাধারণ শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, শহরের পৌর উদ্যানে শহীদ মিনারে পৃথকভাবে দুটি অনুষ্ঠান হয়েছে। এছাড়া বিএনপির উদ্যোগেও মে দিবস পালিত হয়েছে। ফলে শহরে হাজারো শ্রমিকের সমাবেশ ঘটে। ছোটখাটো যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে আমরা বরাবরের মতো তৎপর ছিলাম।






