মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি: অপরাধ দমন ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে টাঙ্গাইল জেলা পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের যৌথ উদ্যোগে পরিচালিত প্রিভেন্টিভ, রেগুলার মামলা, পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযানে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বিশেষ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ১ গ্রাম হেরোইন ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া পরোয়ানাভুক্ত ও বিভিন্ন নিয়মিত মামলার আসামিরাও গ্রেফতার তালিকায় রয়েছেন।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, টাঙ্গাইলকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবং জনসাধারণের উদ্দেশ্য জানানো হয়েছে, “অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।”
Views: 125
Related