মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইল জেলায় অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পৃথক অভিযান চালিয়ে প্রিভেনটিভ ব্যবস্থা, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি মিলিয়ে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও ইউনিট অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মাদক উদ্ধার, প্রিভেনটিভ ব্যবস্থা গ্রহণ এবং ওয়ারেন্ট তামিলের মাধ্যমে আসামিদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণ মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পুলিশ ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার টাঙ্গাইলবাসীকে উদ্দেশ্য করে বলেন, ‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।’ তিনি অপরাধ নির্মূলে জনগণের সহযোগিতা কামনা করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
Views: 226
Related