Tuesday, November 10, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home খেলা ধুলা

ট্রফি জেতায় সবচেয়ে সফল ১০ জাতীয় ফুটবল দল, আর্জেন্টিনা-ব্রাজিল কোথায়

admin by admin
July 19, 2025
in খেলা ধুলা, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

ফিফার সদস্য ২১১। সবগুলো দেশেরই জাতীয় দল আছে। ফিফার সদস্য নয়, এমন কিছু জাতীয় দলও আছে। সব মিলিয়ে পৃথিবীতে জাতীয় দলের সংখ্যাটা অনেকই বলা যায়। স্বাভাবিকভাবেই মনের মধ্যে এই প্রশ্নটি জাগতে পারে, সাফল্য অর্থাৎ ট্রফি জয়ের সংখ্যা বিচারে পৃথিবীতে সবচেয়ে সফল জাতীয় দল কোনটি?

পরিসংখ্যান ঘেঁটে উত্তরে যে দলটির নাম উঠে আসে সবার আগে, সেটা সবারই চেনা দল। কারও কারও খুব পছন্দের দলও। আর্জেন্টিনা!

হ্যাঁ, ট্রফি জয়ের সংখ্যায় আর্জেন্টিনাই পৃথিবীতে সবচেয়ে সফল জাতীয় দল। এই তালিকায় শীর্ষ তিনটি দলই দক্ষিণ আমেরিকার। শীর্ষ দশের তালিকায় অবশ্য চমক আছে। জার্মানি, ফ্রান্স, ইতালি কিংবা স্পেনের মতো ইউরোপিয়ান পরাশক্তির চেয়ে ট্রফি জয়ের সংখ্যায় যে এগিয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো! এই হিসাবটি করা হয়েছে বড় প্রতিযোগিতায় জাতীয় দলের সাফল্য বিচারে।

স্পেন (৬ ট্রফি)
ডেনমার্কের বিপক্ষে ১৯২০ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে স্পেন জাতীয় দল। নিজেদের ১০৫ বছরের ইতিহাসে এ পর্যন্ত ৬ বার বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘লা রোজা’রা। ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিক ফুটবলেও সোনা জিতেছিল স্পেন। কিন্তু সেবার থেকেই অলিম্পিকের ফুটবল ইভেন্টে অনূর্ধ্ব-২৩ দল খেলানোর নিয়ম চালু হওয়ায় সেটা এই হিসাবে বিবেচনা করা হয়নি।

কোচ লুইস আরাগোনাস ও ভিসেন্তে দেল বস্কের অধীনে স্পেন ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত বিশ্ব ফুটবলে দাপট না ছড়ালে এই তালিকায় জায়গা হতো না। ২০০৮ ও ২০১২ ইউরো জয়ের মাঝে ২০১০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। আন্তর্জাতিক ফুটবলে স্পেনের সর্বশেষ শিরোপা ২০২৩ সালে উয়েফা নেশনস লিগ জয়। ১৯৬৪ ইউরো জয় ছিল স্পেনের প্রথম আন্তর্জাতিক শিরোপা।

ইতালি (৭ ট্রফি)
ইউরোপিয়ান ফুটবলের পরাশক্তি। ১৯১০ সালে জাতীয় দল গঠনের পর এ পর্যন্ত চারবার বিশ্বকাপ জিতেছে ইতালি। এর বাইরে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর ইউরো জিতেছে দুবার। ১৯৩৬ বার্লিন অলিম্পিকের ফুটবল ইভেন্টে সোনা জিতেছে ইতালি। তখন জাতীয় দল খেলানোয় এই সাফল্য বিবেচনা করা হয়েছে তালিকায়। সব মিলিয়ে ৭ বার বড় প্রতিযোগিতায় শিরোপা জিতেছে ইতালি।

মিসর (৭ ট্রফি)
স্পেনের মতো মিসরের জাতীয় ফুটবল দল গঠন করা হয় ১৯২০ সালে। আফ্রিকা মহাদেশ থেকে প্রথম বিশ্বকাপে খেলা এই দলটি আফ্রিকান কাপ অব নেশনসে সবচেয়ে বেশিবার শিরোপা জিতেছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ প্রতিযোগিতায় ৭ বার চ্যাম্পিয়ন হয় ‘ফারাও’রা। এর বাইরে বড় প্রতিযোগিতাগুলোর মধ্যে ১৯৯২ সালে আরব কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মিসর। কিন্তু সেবার আরব গেমসের অধীনে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

জার্মানি (৮ ট্রফি)
১৯০৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিল জার্মানি জাতীয় ফুটবল দল। নিজেদের ১১৭ বছরের ইতিহাসে এ পর্যন্ত ৮ বার বড় প্রতিযোগিতার শিরোপা জিতেছে জার্মানি। চারবার জিতেছে বিশ্বকাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা ইউরো জিতেছে তিনবার। এর পাশাপাশি একবার কনফেডারেশনস কাপও জিতেছে জার্মানি।

ফ্রান্স (৯ ট্রফি)
ফ্রান্সের জাতীয় দল গঠন করা হয় ১৯০৪ সালে। নিজেদের ১২১ বছরের ইতিহাসে এ পর্যন্ত ৯ বার বড় প্রতিযোগিতার শিরোপা জিতেছে ফ্রান্স। দুবার করে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়ন। ১৯৮৫ সালে জিতেছে ফিনালিসিমা—যেটা আয়োজন করা হয়েছিল ১৯৮৪ ইউরোজয়ী ফ্রান্স ও ১৯৮৩ কোপা আমেরিকাজয়ী উরুগুয়ের মধ্যে। ২০২১ সালে জিতেছে নেশনস লিগ এবং দুবার অধুনালুপ্ত কনফেডারেশনস কাপ জিতেছে ফ্রান্স। ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ফুটবল ইভেন্টেও সোনা জিতেছিল ‘ব্লুজ’রা।

যুক্তরাষ্ট্র (১০ ট্রফি)
১৮৮৫ সালে কানাডার বিপক্ষে প্রথম ম্যাচ খেলে যুক্তরাষ্ট্র জাতীয় দল। নিজেদের ১৪০ বছরের ইতিহাসে ১০ বার বড় প্রতিযোগিতার শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্র। উত্তর আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ৭ বার। কনক্যাকাফ নেশনস লিগ জিতেছে ৩ বার।

মেক্সিকো (১৪ ট্রফি)
মেক্সিকো জাতীয় ফুটবল দল প্রথম ম্যাচ খেলে ১৯২৩ সালে। নিজেদের ১০২ বছরের ইতিহাসে এ পর্যন্ত ১৪ বার বড় প্রতিযোগিতার শিরোপা জিতেছে মেক্সিকো। একবার কনফেডারেশনস কাপ জয়ের পাশাপাশি ১৩ বার জিতেছে কনক্যাকাফ গোল্ড কাপ। এ বছরও প্রতিযোগিতাটিতে চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো।

ব্রাজিল (১৮ ট্রফি)
ফুটবল ইতিহাসে অন্যতম সফল এই দল নিজেদের ইতিহাসে প্রথম ম্যাচ খেলে ১৯১৪ সালে। ১১১ বছরের ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল।

কনফেডারেশনস কাপ জিতেছে চারবার এবং নয়বার জিতেছে কোপা আমেরিকা। সব মিলিয়ে ১৮ বার বড় প্রতিযোগিতার শিরোপা জিতেছে ব্রাজিল। এর বাইরে অলিম্পিক ফুটবলে সোনা আছে ব্রাজিলের ও প্যান আমেরিকান চ্যাম্পিয়নশিপও জিতেছে দুবার। কিন্তু প্যান আমেরিকান চ্যাম্পিয়নশিপ ফিফা টুর্নামেন্ট ছিল না। ২০১৬ রিওয়ে ও ২০২১ সালে টোকিওতে ফুটবল ইভেন্টে সোনা জিতেছিল ব্রাজিল। কিন্তু সেটি ছিল অনূর্ধ্ব-২৩ দল।

উরুগুয়ে (১৯)
১৯০২ সালে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচ খেলে উরুগুয়ে। এ পর্যন্ত ১৯টি বড় প্রতিযোগিতায় শিরোপা জিতেছে উরুগুয়ে। বিশ্বকাপ জিতেছে দুবার, কোপা আমেরিকা জিতেছে ১৫ বার। এর বাইরে ১৯২৪ ও ১৯২৮ অলিম্পিকের ফুটবল ইভেন্টেও সোনা জিতেছে উরুগুয়ে। বিশ্বকাপের আগে সে সময় অলিম্পিকের ফুটবল ইভেন্টকে বড় প্রতিযোগিতা হিসেবে বিবেচনা করা হতো।

আর্জেন্টিনা (২২)
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ইতিহাস ১২৩ বছরের। বড় প্রতিযোগিতায় শিরোপা জয়ের সংখ্যা বিচারে আর্জেন্টিনাই সবচেয়ে সফল। বিশ্বকাপ জিতেছে তিনবার, কোপা আমেরিকা জিতেছে রেকর্ড ১৬ বার। কনফেডারেশনস কাপ জিতেছে ১ বার। দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের ম্যাচ ‘ফিনালিসিমা’ জিতেছে ২ বার। ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে আর্জেন্টিনা সোনা জিতলেও সেটা ছিল অনূর্ধ্ব-২৩ দল।

Views: 242

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছাল বাংলাদেশ

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছাল বাংলাদেশ

by admin
November 9, 2026
0
4

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতে র‍্যাঙ্কিংয়ে ছয়ে ওঠার পর বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল সেই অবস্থান ধরে রাখা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে...

ড্র সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

ড্র সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

by admin
November 9, 2026
0
2

আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। অবশেষে ম্যাচ আর মাঠে গড়ানোর অপেক্ষা করা লাগেনি খেলোয়াড় কিংবা দর্শক কারোরই। ড্রেসিংরুম থেকে বাংলাদেশের...

শেখ হাসিনা, আপনি ভুল করেছেন: আসিফ নজরুল

শেখ হাসিনা, আপনি ভুল করেছেন: আসিফ নজরুল

by admin
November 9, 2026
0
20

সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে।...

সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন

সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন

by admin
November 9, 2026
0
5

সরকারি ক্রয়, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক এবং সৌরবিদ্যুৎ স্থাপনসংক্রান্ত তিনটি অধ্যাদেশ আইনে পরিণত করার লক্ষ্যে জাতীয় সংসদে...

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, অথরাইজেশন ছাড়াই ই-মেইল পেয়েছে দিল্লি

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, অথরাইজেশন ছাড়াই ই-মেইল পেয়েছে দিল্লি

by admin
November 9, 2026
0
9

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি ই-মেইল...

যে বয়সে আমরা স্কুলের হোমওয়ার্ক না করার বাহানা খুঁজি, সেই বয়সে একটা মেয়ে ভাবছে — বাবার দোকানের ফোন কেউ ধরছে না কেন?

যে বয়সে আমরা স্কুলের হোমওয়ার্ক না করার বাহানা খুঁজি, সেই বয়সে একটা মেয়ে ভাবছে — বাবার দোকানের ফোন কেউ ধরছে না কেন?

by admin
November 9, 2026
0
2

যে বয়সে আমরা স্কুলের হোমওয়ার্ক না করার বাহানা খুঁজি, সেই বয়সে একটা মেয়ে ভাবছে — বাবার দোকানের ফোন কেউ ধরছে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • টেস্ট র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছাল বাংলাদেশ November 9, 2026
  • ড্র সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের November 9, 2026
  • রাশেদের ছড়ানো ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা November 9, 2026
  • শেখ হাসিনা, আপনি ভুল করেছেন: আসিফ নজরুল November 9, 2026
  • ডিসেম্বরে টানা ৮দিন ছুটির সুযোগ, জানতে হবে কৌশল November 9, 2026
  • সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন November 9, 2026
  • জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী সহ নতুন দায়িত্ব পেলেন ৫ এমপি November 9, 2026
  • ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী November 9, 2026
  • শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ৬ হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী November 9, 2026
  • পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব November 9, 2026
  • শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, অথরাইজেশন ছাড়াই ই-মেইল পেয়েছে দিল্লি November 9, 2026
  • হাসিনার আবেদন পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী November 9, 2026
  • পরিচয়টি গোপন রাখবেন। ৬ বছর প্রেম, ২০১৮ সালে বিয়ে। অতঃপর November 9, 2026
  • যে বয়সে আমরা স্কুলের হোমওয়ার্ক না করার বাহানা খুঁজি, সেই বয়সে একটা মেয়ে ভাবছে — বাবার দোকানের ফোন কেউ ধরছে না কেন? November 9, 2026
  • প্রায় আট মাস আগে একজন বিবাহিত নারী ও একজন বিবাহিত পুরুষ নিজেদের সংসার জীবনে অশান্তির কথা শেয়ার করতে করতে ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে পড়ে November 9, 2026
  • একদিন স্ত্রী আর বলল না, ‘তাড়াতাড়ি এসো’ বিয়ের পর সুমাইয়া প্রতিদিন সন্ধ্যার পর স্বামীর অপেক্ষা করত। November 9, 2026
  • সকালে সকালেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে গেল। November 9, 2026
  • ‘এরাবিক X’ ইন্টারনেট জুড়ে ঘুরে বেড়ানো একটি নিষিদ্ধ জগত। November 9, 2026
  • কেন আমরা কুরআন আর হাদিসের বাইরে অন্য কোনো উৎসকে বিশ্বাস করতে পারি না? November 9, 2026
  • দিনাজপুরে রেঁস্তোরা মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন আহবায়ক শ্রী সমর ঘোষ ও আশরাফুল ইসলাম বাচ্চু সদস্য সচিবসহ ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন November 9, 2026
  • *“৬১ বছর বয়সে আমি আমার প্রথম ভালোবাসাকে আবার বিয়ে করলাম। কিন্তু বিয়ের প্রথম রাতে November 9, 2026
  • আমার প্রশ্নটা মেয়েদের কাছে। ছেলেরা হয়তো হাসবেন। হাসলেও কিছু বলার নাই। November 9, 2026
  • সত্যিকারের চিরকুমারীরা বের হয়েছেন নিউমার্কেটে শপিং করতে! November 9, 2026
  • সৌদি আরবের স্কুলের পাঠ্যবই এ আরবীতে হিন্দু ধর্মের রামায়ণ ও মহাভারত পড়ানো হয় কেনো? November 9, 2026
  • কৃষি পণ্য পরিবহনের লাগেজ ভ্যানগুলো যাত্রীবাহী কোচে রূপান্তর হ”েছ November 9, 2026
  • রাস্তার দু’ধারে ঘুটঘুটে অন্ধকার আর মাথার ওপর জোনাকির আলোটুকুও নেই ঘড়ির কাঁটায় তখন গভীর রাত…. November 9, 2026
  • ত্রিশালে ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল মৎস্য খাদ্য তৈরি, জরিমানা ৫৫ হাজার টাকা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান, তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড November 9, 2026
  • দুই মাসে জেলায় ১০টির বেশি ছিনতাইয়ের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ November 9, 2026
  • দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত November 9, 2026
  • দিনাজপুরে আইডিইবি’র গণপ্রকৌশল দিবস ও গৌরবোজ্জ্বল ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত November 9, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      টেস্ট র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছাল বাংলাদেশ

      টেস্ট র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছাল বাংলাদেশ

      November 9, 2026
      ড্র সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

      ড্র সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

      November 9, 2026
      রাশেদের ছড়ানো ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা

      রাশেদের ছড়ানো ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা

      November 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d