লক্ষ্মীপুর-(৩) সদর আসেনর সংসদ সদস্য (নৌকা) প্রতীক গোলাম ফারুক পিংকুর সঙ্গে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান থেকে লড়বেন (স্বতন্ত্র) প্রার্থী এম এ সাত্তার। তিনি প্রতীক পেয়েছেন (ট্রাক) মার্কা। পিংকু লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও এম এ সাত্তার ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান তার কার্যালয়ের সন্মেলন কক্ষে লক্ষ্মীপুর-৩ সদর আসনের ৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে গোলাম ফারুক পিংকুকে দেখা যায়নি। তবে তার পক্ষে নৌকা প্রতীক বরাদ্দ গ্রহণ করলেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি এম এ ছাবির আহমেদ।
এম এ সাত্তার (প্রতীক) ট্রাক, মো. রাকিব হোসেন (প্রতীক) লাঙ্গল, আব্দুর রহিম (প্রতীক) কাঁঠাল, মাঈম হাসান (প্রীতক) সোনালী হাঁস, মাহবুবুল করিম টিপু (প্রতীক) হাতুড়ি, গোলাম ফারুক পিংকু (প্রতীক) নৌকা।
জানতে চাইলে এম এ সাত্তার সাংবাদিকদের জানান, এ নির্বাচনে বিপুল ভোটে বিজয় হব। দীর্ঘদিন আমি এ আসেনর মানুষের জন্য কাজ করছি। সেই বিশ্বাস থেকে বলছি মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। এ আসনটি একটি অবহেলিত আসন। নির্বাচিত হলে এ আসনের সকল উন্নয়নে শতভাগ গিয়ে আসবো।







