ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৬ সংক্রান্ত সভা।
অদ্য ০৯ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ অ্যাডিশনাল ডিআইজি (রিক্রুটমেন্ট এন্ড ক্যারিয়ার প্ল্যানিং-০১) বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা জনাব মোঃ আবু হাসান, বিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের কর্মকর্তাগণদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৬ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে উক্ত ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Views: 212
Related