Sunday, October 11, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

ঠাকুরগাঁওয়ের ভূমি অফিস বহিরাগতদের দখলে

admin by admin
August 29, 2025
in অপরাধ, খুলনা বিভাগ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

 

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের ইউনিয়ন ভূমি অফিসগুলোতে বহিরাগতদের দৌরাত্ম্য ব্যাপক হারে বেড়েছে। জমিসংক্রান্ত যেকোনো সেবা পেতে গ্রাহকদের শরণাপন্ন হতে হয় তাদের কাছে। অভিযোগ উঠেছে, অফিসের সরকারি কর্মকর্তাদের ছায়ায় থেকে তারা নিয়ন্ত্রণ করছে অনলাইনের যাবতীয় কাজ, আদায় করছে মোটা অঙ্কের টাকা। ফলে সেবা নিতে গিয়ে একদিকে হয়রানি, অন্যদিকে বারবার ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও শহরের পৌর-আকচা ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশ করলে দেখা যায়, ভূমি কর্মকর্তার পাশে বসে প্রদীপ কুমার রায় নামের এক যুবক কম্পিউটারে কাজ করছেন। অফিসে আসা গ্রাহকদের তিনিই ভরসা। নামজারি, খাজনা দেওয়া, রেকর্ড সংশোধন—সব কিছুই তার হাত ঘুরে হচ্ছে। অথচ ওই যুবক অফিসের কোনো কর্মকর্তা বা বেতনভুক্ত কর্মচারী নন।

ছয় বছর ধরে এভাবেই নিয়ন্ত্রণ করছেন অফিসের অনলাইনভিত্তিক সেবা।

স্থানীয়রা তাকে চেনেন ‘কম্পিউটারম্যান’ নামে। পরিচয় দেন অফিসের স্টাফ বলে। তবে সরকারি বেতনভুক্ত কর্মচারী নন তিনি, নেই কোনো নিয়োগপত্র।

তবুও প্রভাব-প্রতিপত্তি এমন যে গ্রাহকরা বাধ্য হয়ে তার দ্বারস্থ হন। অভিযোগ আছে,কর্মকর্তাদের যোগসাজশে তিনি বিভিন্ন ফাইল ম্যানেজ করে থাকেন এবং বিনিময়ে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা।

অনুসন্ধানে জানা যায়, সদর উপজেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোতেও একই চিত্র। তালিকায় নাম আসছে একের পর এক বহিরাগত নিয়ন্ত্রকের। সদর উপজেলা ভূমি অফিসে নাঈম,তপন,গৌতম,মুক্তারুল,রঞ্জিত ও কার্তিক।

সালান্দর-জগন্নাথপুরে সাজু, বড়গাঁও-আউলিয়াপুরে জীবন রায়, বালিয়াতে মাজেদুর রহমান, গড়েয়াতে কৃষ্ণ রায়, মোহাম্মদপুরে মেহেদী হাসান, রায়পুর-জামালপুরে মামুন, রহিমানপুরে লাবু, চিলারংয়ে আজাদ, আখানগরে আব্দুস সোবহান, রাজাগাঁওয়ে আনিসুর রহমান, রুহিয়াতে নুর ইসলাম, বেগুনবাড়িতে উজ্জ্বল এবং দেবীপুরে জীবন। প্রতিটি অফিসে বহিরাগতদের দাপট এমন পর্যায়ে গেছে যে, সাধারণ মানুষ মনে করছেন ভূমি অফিস এখন ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়ন বরুনাগাঁওয়ের কৃষক আবদুল খালেক (৫০) জমির নামজারির জন্য এক মাস ধরে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এখনো কাজ হয়নি। তিনি বলেন,ভূমি অফিসে গেলে কর্মকর্তারা সোজাসুজি বলেন, ওই ছেলেদের সঙ্গে কথা বলেন। ওদের টাকা দেন, কাজ হয়ে যাবে। আমি তিনবার টাকা দিয়েছি, তবুও কাজ হয়নি।

একই অভিযোগ আকচা ইউনিয়নের বাসিন্দা ফারুক হোসেনের। তিনি বলেন,ভূমি অফিসে কোনো কাগজপত্র করাতে গেলে কমপক্ষে কয়েক শ থেকে কয়েক হাজার টাকা লাগে। আর সেটা সরাসরি কর্মকর্তাকে না দিয়ে বহিরাগত যারা আছে, তাদের হাত দিয়ে যায়।

বহিরাগতদের নিয়ন্ত্রণ ও তাদের দৌরাত্ম্য নিয়ে কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা এড়িয়ে যান। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের কেউই স্পষ্টভাবে স্বীকার করতে চাননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন,অফিসে কাজের চাপ বেশি। আমাদের অনলাইন বিষয়ে তেমন দক্ষতা নেই। এ জন্য বহিরাগতদের সাহায্য নেওয়া হয়। কিন্তু তারা যে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই।

সরকারি অফিসে বহিরাগতদের এমন দাপট শুধু ভোগান্তিই বাড়াচ্ছে না, ঝুঁকির মুখে ফেলছে দাপ্তরিক গোপনীয়তাও। নাগরিকদের সংবেদনশীল জমিসংক্রান্ত নথি, রেকর্ড, নামজারির তথ্য এখন বহিরাগতদের হাত ঘুরে যাচ্ছে। এ নিয়ে অনেকেই আশঙ্কা করছেন, এতে জমি দখল ও প্রতারণার ঘটনা আরো বাড়বে।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম বলেন,সরকারি অফিসে বহিরাগতদের কোনো ভূমিকা থাকার কথা নয়। কিন্তু দীর্ঘদিন ধরে এরা নিয়ন্ত্রণ করছে। এতে সেবার মান কমছে, হয়রানি বাড়ছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন,গোপনীয়তা রক্ষার স্বার্থে এবং জনবান্ধব সেবা নিশ্চিত করতে খুব শিগগিরই আমরা কঠোর ব্যবস্থা নেব।

Post Views: 189

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

by admin
October 9, 2026
0
14

  অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ...

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

by admin
October 9, 2026
0
12

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধ টাঙ্গাইলের মধুপুরে মুহূর্তের ঝড়ে কলা ও পেঁপে বাগানের...

বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ

বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ

by admin
October 7, 2026
0
9

মালিকুজ্জামান কাকা যশোর শহরতলির বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়কের জায়গা দখল করে প্রাচীর নির্মাণ করা হয়েছে।...

ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক

ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক

by admin
October 7, 2026
0
69

  জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন কুমিল্লার এক নারী চিকিৎসক। কুমিল্লার চৌদ্দগ্রামে...

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের বুক ছুঁয়ে বারবার আঘাত হেনেছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ দুই শতাধিক প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবারই ধ্বংসস্তূপ পেরিয়ে ঘুরে দাঁড়িয়েছে উপকূলের মানুষ

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের বুক ছুঁয়ে বারবার আঘাত হেনেছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ দুই শতাধিক প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবারই ধ্বংসস্তূপ পেরিয়ে ঘুরে দাঁড়িয়েছে উপকূলের মানুষ

by admin
October 7, 2026
0
15

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের...

নিখোঁজ কিশোরী যুথির দেড় মাসেও সন্ধান মেলেনি

নিখোঁজ কিশোরী যুথির দেড় মাসেও সন্ধান মেলেনি

by admin
October 7, 2026
0
8

রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের সতীরজান গ্রামের জিয়ারুল হকের ১৪ বছর বয়সী কন্যা যুথি আক্তার নিখোঁজ হওয়ার প্রায়...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026
  • রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস October 7, 2026
  • বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ October 7, 2026
  • লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক October 7, 2026
  • কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত October 7, 2026
  • চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা October 7, 2026
  • ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক October 7, 2026
  • রাজশাহীতে ভৃয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন October 7, 2026
  • প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      October 9, 2026
      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      October 9, 2026
      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      October 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d