ইনতাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তের রত্নাই বিওপির সীমানায় নীতীশ পাল (২৫) নামে ১ যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রত্নাই বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম।
আটক ঐ যুবক বালিয়াডাঙ্গী উপজেলার বেলতলা গ্রামের ধীরেন পালের ছেলে। রত্নাই বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম জানান, ২২ মে (বুধবার) রাতে আমজানখোর ইউনিয়নের রত্নাই বিওপির ঠকবস্তি বটতলা সীমানায় ডিউটি করার সময় রাত ৮ টায় সিমানা পিলার ৩৮২-এস এর ২০০ গজ ভিতরে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করার সময় নীতীশ পালকে আটক করা হয়। তিনি দীর্ঘ ৮ বছর ধরে দিল্লিতে রাস্তার কাজ করতেন । ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে নিজ বাড়িতে আসার সময় বাংলাদেশের বিজিবি আটক করেন । পরে তাকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







