Tuesday, November 17, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে হরিপুরে প্রতারণার জাল বিছিয়ে চা বিক্রেতা থেকে হয়েছেন প্রধান শিক্ষক 

admin by admin
September 1, 2024
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি:
চা বিক্রি করে জীবনে সফলতার চূড়ায় ওঠার অনেক ঘটনা রয়েছে। কিন্তু
শিক্ষকতা চাকরির লোভে একজন চা বিক্রেতা প্রভাব খাটিয়ে একটি বিদ্যালয়
এক স্থান থেকে সরিয়ে করে অন্য স্থানে স্থাপন করে সেই বিদ্যালয়ের প্রধান
শিক্ষক হয়েছেন- এমন ঘটনা বিরল।
২০২৩ সালে দেশসেরা পুরস্কারপ্রাপ্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার
চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শিক্ষক হয়ে ওঠার
নেপথ্যের ঘটনা । এ বিদ্যালয়টি স্থাপনের জন্য সরকার অনুমোদিত জমি থেকে
সরিয়ে নিজের জমিতে স্থাপন করার পর একটি ম্যানেজিং কমিটি গঠন করে
প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নেন চা বিক্রেতা এরফান আলী।
তিনি একা নন বিদ্যালয়ের সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আওয়ামী লীগ নেতাদের
প্রভাব ও ভয় দেখিয়ে একই বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি দিয়েছেন
নিজের স্ত্রী সুরাইয়া পারভীন ও দুই বোন রেহেনা খাতুন এবং মিতালি পারভিনকে।
সেই থেকে একই পরিবারের ৪ জন শিক্ষক দিয়ে পরিচালিত হয়ে আসছে
বিদ্যালয়টি। সম্প্রতি গণমাধ্যম কর্মীদের কাছে এমন অভিযোগ তুলে ধরে তদন্ত
দাবি করেন স্থানীয় গ্রামবাসী ও গ্রামের ঐ স্কুলের সাবেক একাধিক বঞ্চিত
শিক্ষক ও শিক্ষকের চাকরি প্রত্যাশি একাধিক যুবক এবং বিদ্যালয়ের সাবেক
সভাপতি খলিলুর রহমান।
এদিকে ২০১৪ সালে বিদ্যালয়টি আগের জায়গা থেকে তুলে নিয়ে এসে তার জমিতে
স্থাপনের পর গ্রামের এক যুবককে শিক্ষকতার চাকরির প্রোলোভন দেখিয়ে ৭
লাখ টাকা নেন এরফান আলী। অভিযোগ তুলে ধরে গ্রামের চাকরিপ্রত্যাশী যুবক
জাহাঙ্গীর হোসেন বলেন, ২০১৪ সালে এরফান আলী যখন বিদ্যালয় আগের জায়গা
থেকে তুলে নিয়ে তার নিজ জমিতে বিদ্যালয়টি নিয়ে আসেন তখন আমাকে তাদের
সঙ্গে শিক্ষক হিসেবে যোগদানের প্রস্তাব দেন এবং আমার থেকে ৭ লাখ টাকা
নেন। তারপরেও চাকরি দেননি। এখনো পুরো টাকা ফেরত দেননি তিনি। এই

চাকরিপ্রত্যাশি ক্ষতিগ্রস্ত যুবক বলেন, ২০১৪ সালের আগে এরফান আলী
কোনো শিক্ষকতা করেননি। তিনি যে ২০০৮ সালে তার চাকরি যোগদান দেখাচ্ছেন
এটি সম্পূর্ণ মিথ্যা। গ্রামবাসী জানান, তৎকালীন সরকার কর্তৃক প্রত্যেক
ওয়ার্ডে ২টি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার ঘোষণা আসে। সে সময় এ
ওয়ার্ডে একটিমাত্র সিংহাড়ী প্রাথমিক বিদ্যালয় ছিল। গ্রামের শিশুদের মধ্যে
শিক্ষার আলো ছড়াতে ২০০০-২০০১ সালের দিকে একটি প্রাথমিক বিদ্যালয়
স্থাপনের সিদ্ধান্ত নেয় গ্রামবাসী। এর জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা
হলে কীভাবে বিদ্যালয় চালু করতে হবে সে নিয়ম জানিয়ে চিঠি দেওয়া হয়,
আবেদনকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। সব নিয়মকানুন মেনে বিদ্যালয়ের জন্য
৩৩ শতক জমি রেজিষ্ট্রি করে দেন ,গ্রামের ২ ব্যক্তি আ. রহমান ও কদম
আলী। এই জমিতে টিনের বেড়া দিয়ে স্থাপন করা হয়, চরভিটা প্রাথমিক বিদ্যালয়
এবং গ্রামের লোকজন এক সভা আহ্বান করে গ্রামের বাসিন্দা খলিলুর রহমানকে
প্রতিষ্ঠাতা সভাপতি করে বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন করা হয়। চরভিটা
প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি খলিলুর রহমান বলেন, সে সময়কালে
আমাকে সভাপতি করে একটি ম্যানেজিং কমিটি গঠন করা হয়, এবং ঐ বছরে
একটি দৈনিক পত্রিকায় ১ জন প্রধান শিক্ষক সহ ৩ জন সহকারী শিক্ষক
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ পক্রিয়া সম্পন্ন হলে প্রধান
শিক্ষক হিসেবে আলতাফুর রহমান সহ আরও ৩ জন সহকারী শিক্ষক নিয়োগ
দে্য়ও হয়। তার দাবি সে সময় নিয়মিত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের
একাধিক কর্মকর্তা বিদ্যালয়টি পরিদর্শন করে গেছেন। সে সময় শিক্ষক
হিসেবে ছিলেন আলতাফুর রহমান, নাসরিন আক্তার, নুর নাহার, জসিম উদ্দীন।
তৎকালীন নিয়োগপ্রাপ্ত শিক্ষক নাসরিন আক্তার বলেন, গ্রামের কিছুসংখ্যক
শিশুকে নিয়ে ঐ বিদ্যালয়ে পাঠদান করানো হতো। যেহেতু ২০১১ সালের আগে
পাঠদানের অনুমোদন পায়নি বিদ্যালয়টি তাই সে সব শিশুদের পার্শ্ববর্তী
বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করানো হতো। প্রত্যন্ত গ্রামের স্কুল,
পাঠদানের সরকারি অনুমতি নেই, শিক্ষকদের বেতন ভাতা নেই একটা সময় খুব
স্বাভাবিক কারণেই বিদ্যালয়টির কার্যক্রম ঢিলেঢালা চলতে থাকে। এছাড়াও
অভিভাবকগণের অনিচ্ছার কারণে ছাত্র-ছাত্রীও কমতে শুরু করে। প্রধান শিক্ষক

জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে বিদেশে চলে যায়। অন্য শিক্ষকদেরও জীবিকার
জন্য অন্যখানে যেতে হয়। তবে বিদ্যালয়টি জাতীয়করণের স্বপ্ন নিয়ে আমরা
আশায় বুক বেধেছিলাম। ২০১৩ সালে যখন বিদ্যালয় জাতীয়করণ হয়, তখন আমরা
আনন্দিত হয়েছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আমাদের লাগানো গাছের
ফল এখন ক্ষমতার জোরে ভোগ করছে অন্যজন। তিনি অভিযোগ করে আরও
বলেন, এরফান যেহেতু আমার মামাতো ভাই হয়, ২০১৪ সালে সে আমার বাসায়
আসে এবং বলে আমার চাকরি বহাল থাকবে যদি আমি ৭ লাখ টাকা দেই। সেদিনই
সে ২ লাখ টাকা নেয়। পরবর্তীতে দেখি সে চাকরি দিতে তালবাহানা করে। এখনো
পুরো টাকা ফেরত দেয়নি।
এই শিক্ষকের স্বামী সাবেক সেনা সদস্য রবিউল আওয়াল বলেন, ২০০২ সালে
যখন আমার বিয়ে হয়, তখন আমার স্ত্রী শিক্ষকতা করতেন। আর আমার
আত্মীয় এরফান আলী ছিলেন, চায়ের দোকানদার। ২০১৪ সালে তিনি আমাকে
জানান, আগের স্কুলের সবকিছু নাকি বাদ হয়ে গেছে। তাই নিজ জমিতে তিনি একটা
বিদ্যালয় স্থাপনের অনুমোদন নিয়ে এসেছেন।
তিনি আরও বলেন, ২০১৪ সালের আগে এরফান আলী কোথাও কোনদিন শিক্ষতা
করেননি, অথচ আমি এখন তার যোগদানের কাগজে দেখছি তিনি নাকি ২০০৮ সালে
প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন। তিনি যোগদানের পরদিন তার স্ত্রী ও
২ বোনও সেখানে শিক্ষক হিসেবে যোগদান করেছেন। এটা আপাতদৃষ্টিতে
প্রতারণা আর ক্ষমতার প্রভাব খাটিয়ে স্বেচ্ছাচারিতা ছাড়া আর কি হতে পারে?
এখানে কোন অনিয়ম নিশ্চয় হয়েছে! ২০০৮ সালে কোন ম্যানরজিং কমিটি তাদের
নিয়োগ দিলেন? যেখানে ২০১৪ সাল পর্যন্ত এরফানের জমিতে কোনে বিদ্যালয়
ছিলো না। আমরা তদন্ত চাই। এরফানের কর্মরত বিদ্যালয় সংশ্লিষ্ট সকল
কাগজপত্র এবং শিক্ষকদের নিয়োগ ও শিক্ষাগত সনদ সহ সকল কাগজপত্র
যাচাই করা হোক।
২০১১ সালের ৮ মে, রংপুর বিভাগীয় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের এক
কাগজ এই প্রতিবেদকের হাতে আসে। সে কাগজে সিংহাড়ী মৌজার ১৯৯০ ও ১৯৯১
দাগে ৩৩ শতক জমিতে নির্মিত চরভিটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে
পাঠদানের প্রাথমিক অনুমোদন দেওয়ার কথা উল্লেখ করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ২০১১ সালে যেসব দাগ উল্লেখ করে চরভিটা
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের প্রাথমিক অনুমোদন দিয়েছিলো রংপুর
বিভাগের প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সে জমিতে কোনো বিদ্যালয় নেই।
ধানের চাষাবাদ হচ্ছে। এলাকাবাসী বলছে এটিই সেই জমি যা এখনো সরকারই
মালিক। তাহলে এরফান আলী যে চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা
করে আসছে সেটি কোনটি? নাকি প্রতারণার আশ্রয় নিয়ে পূর্বের জমির
অনুমোদনের কাগজ দিয়ে তার জমিতে বিদ্যালয় পরিচালনা হয়ে আসছে? তার
জমিতে বিদ্যালয় বৈধ কি না জানতে চান এলাকাবাসী?
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রবীণ গ্রামবাসী জানান, চা বিক্রেতা এরফান
আলীর শিক্ষকতা করার ইচ্ছা থাকলেও তার শিক্ষাগত যোগ্যতা ছিলো না। গ্রামে
২০০০-২০০১ সালের দিকে বিদ্যালয় হওয়াতে তার এ লোভ অতিলোভে পরিণত
হয়েছিলো। সে যেন এখানে অসৎ উপায়ে নিয়োগপ্রাপ্ত হতে পারে এরজন্য নকল
শিক্ষাগত সনদ সহ নানা কৌশল অবলম্বন করে। যখন কোনোভাবে পেরে ওঠে না
তখন নিজে থেকে নানা নাটকীয়তার জন্ম দেয় এবং গ্রামবাসী অনেকের নামে
মিথ্যা মামলা দিয়ে গ্রামছাড়া করার পাঁয়তারা করে।
এলাকাবাসীর দাবি, এরপর ২০১৩ সালে দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
সমূহ জাতীয়করণ হলে শিক্ষক হওয়ার লোভ মাথাচারা দেয় এরফান আলীর।
২০১৪ সালে আওয়ামী লীগের দুঃশাসন আমলের মুখ্যম সময়ে সরকার দলীয়
নেতাদের মদদে সরকার অনুমোদিত জমিতে অস্থায়ী বিদ্যালয় ঘর খুলে দিনেদুপুরে
গায়েব করে দেন এবং পরবর্তীতে নিজের জমিতে বিদ্যালয়টি স্থাপন করেন এবং
প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক হয়ে যান। এ ঘটনায় ঠাকুরগাঁও আদালতে একটি
মামলা দায়ের করেন, বিদ্যালয়ের তৎকালীন নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক
আলতাফুর রহমান। এ বিষয়ে জানতে পূর্ব অনুমতি নিয়ে চরভিটা সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলীর দেওয়া নির্ধারিত দিনে
তার বিদ্যালয়ে কাগজ পত্র যাচাই ও তার বক্তব্য নিতে গেলে তাকে বিদ্যালয়ে
পাওয়া যায়নি। মুঠোফোন ও মোবাইলে বার্তা পাঠিয়ে অভিযোগ ও বিভিন্ন
প্রশ্নের বৈধ কাগজপত্র চাওয়া হলে তিনি এই প্রতিবেদককে কোন কাগজ পত্র
দেননি। এরপরেও তাকে তিন দিনের সময় দেয়া হলেও তিনি মেসেজের কোন উত্তর

দেননি। তবে তার স্বাক্ষরিত বিদ্যালয়ে দানকৃত একটি জমির কাগজ এই
প্রতিবেদকের হাতে এসেছে। যেখানে ২০১৫ সালে ২০১৪, ২০২২ ও ২০৫৪ তিন
দাগে ২৪ শতক জমি তিনি বিদ্যালয়ের নামে দান করেছেন। যদিও এরফান আলী এ
কাগজের সত্য মিথ্যা কোনটাই যাচাই করতে দেননি এবং এ কাগজ তাকে পাঠালেও
কোন জবাব দেননি।
স্থানীয়দের দাবি এরফান আলী স্বাক্ষরিত কাগজে এই তিন দাগে উল্লেখিত
জমিতে বিদ্যালয়ের একাডেমিক ভবন, অফিস কক্ষ ও একটি পুকুর রয়েছে। তাদের
প্রশ্ন চরভিটা প্রাথমিক বিদ্যালয় ২০১৩ সালে জাতীয়করণ হলে ২০১৫ সালে
এরফান আলীর দানকৃত জমিতে নির্মিত বিদ্যালয়টি কীভাবে জাতীয়করণ হয়?
ব্যক্তিগত জমিতে নির্মিত বিদ্যালয় কি জাতীয়করণের আওতায় আসতে পারে?
যদি তা না হয়। এ বিষয়টি বিভাগীয় তদন্ত চান সচেতন এলাকাবাসী। তবে সব
অভিযোগ অস্বীকার করে চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
এরফান আলীর দাবি তিনি কোন বিদ্যালয় সরাননি। তার দাবি ২০০১ সাল থেকে
অদ্যাবদি নিজের স্থাপিত চরভিটা প্রাথমিক বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করে
আসছেন। কিন্তু কাগজে কলমে দেখা যাচ্ছে ২০০৮ সালে ২৭ ডিসেম্বর এরফান
আলী চরভিটা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেছেন, এবং এই
বছরের পহেলা ডিসেম্বরে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী
অর্জন করেছেন। যদিও তার শিক্ষাগত সনদপত্র নিয়ে সন্দেহ আছে
এলাকাবাসীর। স্থানীয়দের প্রশ্ন ২০০৮ সালে তিনি স্নাতক ডিগ্রী অর্জন করলে
এবং সে বছরে চাকরিতে যোগদান করলে ২০০১ সাল থেকে কোথায় শিক্ষকতা
করেছেন তিনি? তৎকালীন চরভিটা বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক
প্রধান শিক্ষক আলতাফুর রহমান বলেন, যখন স্কুল ঘরটি ভাঙ্গা হয়, তখন
আমরা এরফান আলীর ভয়ে ছিলাম। সে সব সময় আমাদের হুমকি ও মামলার ভয়
দেখাতো। তবে আমি সাহস করে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছি। বিদ্যালয়
জাতীয় করণ হবার আগে আমরা যত নথিপত্র তৎকালীন রাজশাহী বোর্ডে
প্রেরণ করেছিলাম তার নথি কিভাবে যেন গায়েব হয়ে গেছে। আমরা বর্তমান
চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারের নিয়ম মেনে হয়েছে কিনা তার
সত্যতা সঠিক তদন্তের মাধ্যমে জানতে চাই। এ বিষয়ে আমি উপজেলা প্রশাসনকে

অভিযোগ পত্র দিয়েছি। যদি এরফান আলী প্রতিষ্ঠান ও সরকারের সাথে
প্রতারণা করে থাকে তাহলে আমরা তার বরখাস্তের দাবি জানাই।
চরভিটা সরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে তেমনটা হয়েছে কিনা অবশ্যয় সুষ্ঠু তদন্ত
প্রয়োজন। অনিয়ম হয়ে থাকলে এর পেছনে কারা কারা জড়িত তাদেরও খুঁজে বের
করে আইনের আওতায় আনতে হবে।
ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন বলেন, চরভিটা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্তের আগে
কিছু বলা ঠিক হবে না।

Views: 232

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বাংলাদেশিসহ বিপুল বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদনের সময় শেষ হচ্ছে ৭ ডিসেম্বর

বাংলাদেশিসহ বিপুল বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদনের সময় শেষ হচ্ছে ৭ ডিসেম্বর

by admin
November 16, 2026
0
8

বাংলাদেশিসহ বিপুলসংখ্যক বিদেশি কর্মী নেবে ইতালি। এ লক্ষ্যে আগ্রহীদের আবেদনের সময়সীমা আগামী ৭ ডিসেম্বর শেষ হচ্ছে। এর আগে ২৩ অক্টোবর...

কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি

কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি

by admin
November 16, 2026
0
1

সংবাদ বিজ্ঞপ্তি তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো ঘোষনা আসেনি—এই অভিযোগ তুলে...

এসইএসডিপি ও সেসিপ প্রকল্পের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১২২ কর্মকর্তার আত্তীকরণ স্থগিতের দাবি; গোপন নথি ফাঁস ও ষড়যন্ত্রে গোয়েন্দা তদন্তের আহ্বান

এসইএসডিপি ও সেসিপ প্রকল্পের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১২২ কর্মকর্তার আত্তীকরণ স্থগিতের দাবি; গোপন নথি ফাঁস ও ষড়যন্ত্রে গোয়েন্দা তদন্তের আহ্বান

by admin
November 16, 2026
0
10

প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন কর্মসূচির (এসইএসডিপি) আওতাধীন ১২২ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আত্তীকরণ সংক্রান্ত সচিবালয়ের গোপন নথিপত্র...

বিশ্ব বাটপারের আইয়ামে নোবেলিয়াতের এক উপদেষ্টা দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছেন

বিশ্ব বাটপারের আইয়ামে নোবেলিয়াতের এক উপদেষ্টা দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছেন

by admin
November 15, 2026
0
90

বিশ্ব বাটপারের আইয়ামে নোবেলিয়াতের এক উপদেষ্টা দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছেন, সব নাকি ঠিক করে দেবেন। তাকে না দিলে,...

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে

by admin
November 15, 2026
0
79

ব্যবসা শুরু করতে চান, কিন্তু পুঁজি নেই। ব্যাংক থেকে ঋণ নিতে গেলে প্রয়োজন হয় জামানতের। আবার ক্ষুদ্র উদ্যোক্তা ও স্বল্প...

বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি

বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি

by admin
November 15, 2026
0
27

মালিকুজ্জামান কাকা যশোর জেলা পুলিশের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে আরো রদবদল হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ থানা বেনাপোল পোর্ট ও চৌগাছার ভারপ্রাপ্ত...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • বাংলাদেশিসহ বিপুল বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদনের সময় শেষ হচ্ছে ৭ ডিসেম্বর November 16, 2026
  • কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি November 16, 2026
  • এসইএসডিপি ও সেসিপ প্রকল্পের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১২২ কর্মকর্তার আত্তীকরণ স্থগিতের দাবি; গোপন নথি ফাঁস ও ষড়যন্ত্রে গোয়েন্দা তদন্তের আহ্বান November 16, 2026
  • সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বিশ্ব দিবস: সড়কের মড়ক আর নয় : লায়ন মোঃ গনি মিয়া বাবুল November 16, 2026
  • নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘাটতে গিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য: রাশেদ খাঁন November 15, 2026
  • জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক November 15, 2026
  • নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকার রহস্য ও বিতর্কের জট খুলেছে November 15, 2026
  • বিশ্ব বাটপারের আইয়ামে নোবেলিয়াতের এক উপদেষ্টা দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছেন November 15, 2026
  • বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে November 15, 2026
  • বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি November 15, 2026
  • সুনামগঞ্জে ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেফতার ১জন November 15, 2026
  • বারহাট্টার অছিফা ও আফজাল হোসেন সহ তার লোকজন এর বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করায় সাংবাদিক কে প্রাণনাশের হুমকি। November 15, 2026
  • মুখ বদল নয়, প্রয়োজন পরিবেশবান্ধব ও মানবিক রাষ্ট্র সংস্কার November 15, 2026
  • বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া November 15, 2026
  • রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ November 15, 2026
  • কালীগঞ্জে কোমরে ও পায়ে শিকল পরা অবস্থায় শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার November 15, 2026
  • দিশেহারা আলু চাষিদের অবস্থা November 15, 2026
  • পঞ্চগড়ের বোদায় গণপিটুনিতে এক চোর নিহত November 15, 2026
  • নোয়াখালীতে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত November 15, 2026
  • সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত November 15, 2026
  • JB Academy কর্তৃক স্পোকেন ইংলিশের বই উপহার প্রদান। November 15, 2026
  • ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর November 15, 2026
  • যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি November 15, 2026
  • নবাগত ইউএনও’র দিলারা আকতারের আমন্ত্রণে রামগড় প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ November 15, 2026
  • আমিরাতে ‘বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত November 15, 2026
  • সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত November 15, 2026
  • সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক November 15, 2026
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর November 15, 2026
  • নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত November 15, 2026
  • রামগড়ে সাবেক বিজিবি সদস্যের মৃতদেহ নদী থেকে উদ্ধার November 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      বাংলাদেশিসহ বিপুল বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদনের সময় শেষ হচ্ছে ৭ ডিসেম্বর

      বাংলাদেশিসহ বিপুল বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদনের সময় শেষ হচ্ছে ৭ ডিসেম্বর

      November 16, 2026
      কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি

      কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি

      November 16, 2026
      এসইএসডিপি ও সেসিপ প্রকল্পের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১২২ কর্মকর্তার আত্তীকরণ স্থগিতের দাবি; গোপন নথি ফাঁস ও ষড়যন্ত্রে গোয়েন্দা তদন্তের আহ্বান

      এসইএসডিপি ও সেসিপ প্রকল্পের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১২২ কর্মকর্তার আত্তীকরণ স্থগিতের দাবি; গোপন নথি ফাঁস ও ষড়যন্ত্রে গোয়েন্দা তদন্তের আহ্বান

      November 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d