আসসালামু আলাইকুম। লেখাটি সবাই পড়বেন………
আপনি ডিভোর্সী পুরুষ বা ডিভোর্সী নারী বিয়ে করেন, কোন আপওি নাই। তবে আবেগে গা না ভাসিয়ে বিবেকের পথে চলেন :
১) সাধারণত ডিভোর্স হলে এক পক্ষ অপর পক্ষের দোষ দেয়। সেটা সত্যও হতে পারে বা মিথ্যা। কিন্তু কখনো কেউ নিজের দোষ দেখবেনা
তাই কেন ডিভোর্স হয়েছিল, একটু খোজঁ-খবর নিয়েন, তবে সে যেন না জানে। মানুষকে সহজে বিশ্বাস কইরেন না
২) বিয়ে করলে নিজ উপজেলা/ ইউনিয়ন/ জেলায় করেন। থাকেন এক জায়গায়, আর ৩০০/৪০০ মাইল দূরে থাকে সে। না পারবেন খোঁজ খবর নিতে
একই এলাকার হলে কৃষ্টি, কালচার, সংস্কৃতির মিল থাকে অনেক
৩) লোভ, চাহিদা কমান। দেখবেন ভালো কিছু পাবেন। ডিভোর্স হয়েও বাড়ি- গাড়ি আলা ছেলে খুজেন, ফর্সা চামড়ার মেয়ে খুজেন যৌতুক নিবেন আবার- আপনার মত মানুষের কপালে ডিভোর্স হবেই
৪) আপনি ডিভোর্সী নারী। কখনো অবিবাহিত ছেলে বিয়ে করবেন না। যতই নবীর(সাঃ) সুন্নাতের কথা বলুক, যতই চাটু মারুক- ওরা আসে দেহের লোভে। স্বাভাবিক ভাবে চিন্তা করেন, যে ছেলে অবিবাহিত/ ভার্জিন, সে ডিভোর্সী বিয়ে করবে কেন?? ওর পরিবার কোনদিন ই মানবেনা? তখন বলবে গোপনে করব….
ফেসবুকে হাদীস মেরে লাভ নাই ভাই, বাঙালিরা নিজের সুবিধার জন্য হাদীসের রেফারেন্স আনে








