গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী বাজারে এক অগ্নিকাণ্ডে ৮টি দোকানের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। এতে ৫লাখ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার (২০শে সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাজারের রানা টি স্টলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চিলাহাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
চিলাহাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার নুর আলম সিদ্দিকী জানান, ৮টি দোকানের প্রায় ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Views: 273
Related