গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বিশেষ আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বিশেষ আইন-শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলার দায়িত্ব প্রাপ্ত মেজর হাসান মাহমুদ। ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র ওয়াঃ অফিসার এইচ এম আলী হোসেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা সভাপতি রেয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌরসভা বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহির ইসলাম মিলন, মিজানুর রহমান মিজান, শরীফ হোসেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের উপজেলা আমীর আহমেদুল হক মানিক, সেক্রেটারি আব্দুল হক, জাতীয় পার্টির উপজেলা সভাপতি আনোয়ারুল হক বাবু প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, ইসলামিক ফাউন্ডেশনসহ উপজেলার দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ৩ঘন্টা ব্যাপি চলমান সভায় দেশের বর্তমান প্রেক্ষাপট, আইন শৃঙ্খলা, অনিয়ম দুর্নীতি এবং গুজবের বিষয়ে এবং তা রোধকল্পে বিভিন্ন আলোচনা করা হয়।
Views: 329
Related